শনিবার প্যারিস অলিম্পিক্সের ১৫তম দিন। ইতিমধ্যেই একাধিক ইভেন্ট শেষ হয়েছে। এখনও পর্যন্ত ভারতের ঘরে এসেছে ছয়টি পদক। আজ মূলত নজর থাকবে কুস্তি, গল্ফ এই ইভেন্টগুলির দিকে। মহিলাদের গল্ফে শুক্রবার নজর থাকবে অদিতি অশোকের দিকে।টোকিও অলিম্পিক্সে একটুর জন্য পদক হাতছাড়া করেছিলেন। এবার কিন্তু অদিতি লড়ে যাচ্ছেন।
কুস্তিতে মহিলাদের ৭৬ কেজি বিভাগে নামবেন রীতিকা হুডা। শুক্রবার আমন শেরাওয়াত পদক জিতেছেন। ফলে কুস্তিতে পদকের আশায় দেশ। এছাড়াও নজর থাকবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশ ফোগাটের ইস্যুর শুনানির দিকে। অলিম্পিক্সের যাবতীয় আপডেট ও তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।
ছবি পিটিআই
Aug 10, 2024, 9:53 pm IST
পিছিয়ে দেওয়া হল রায়দান
ভিনেশ ফোগাটের করা মামলার রায়দান শনিবার হওয়ার কথা থাকলেও তা আরও একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষ থেকে ১১ অগাস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
Aug 10, 2024, 8:15 pm IST
গল্ফেও আশা শেষ
গল্ফেও কোনও পদক পেল না ভারত। ভারতের দুই মহিলা প্রতিযোগী দীক্ষা এবং অদিতি প্রথম দশে স্থান করতে পারলেন না।
Aug 10, 2024, 7:13 pm IST
মোদীর ফোন আমনকে
অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর আমন শেরাওয়াতকে ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমনের সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করলেন মোদী।
Aug 10, 2024, 4:59 pm IST
নীরজকে শুভেচ্ছা সুনীলের
প্যারিসে রুপোজয়ী অ্যাথলিট নীরজ চোপড়ার সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।
Aug 10, 2024, 4:51 pm IST
ড্র করেও হার
রীতিকা এবং আইপেরির মধ্যে ম্যাচে শেষ হয় ১-১ ফলে। প্রথমে এগিয়ে যান রীতিকা। শেষ পয়েন্ট কিরগিজস্তান জিতেছিল। নিয়ম অনুসারে, শেষ পয়েন্ট যে জিতবে, স্কোরলাইন ড্র হলে তাঁকেই জয়ী ঘোষণা করা হবে। ফলে এই নিয়মে হেরে গেলেন রীতিকা।
Aug 10, 2024, 4:41 pm IST
হেরে গেলেন রীতিকা
কুস্তিতে ফ্রিস্টাইল ৭৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনাল ম্যাচে হারলেন রীতিকা হুডা। বিশ্বের ১ নম্বর আইপেরির বিরুদ্ধে দুরন্ত লড়াই করেও হারতে হল রীতিকাকে।
Aug 10, 2024, 4:35 pm IST
শুরু কোয়ার্টার ফাইনাল
শুরু হল কুস্তিতে ফ্রিস্টাইল ৭৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। বিশ্বের ১ নম্বরের বিরুদ্ধে লড়ছেন রীতিকা।
Aug 10, 2024, 3:23 pm IST
আজই ভিনেশ মামলার রায়
ভিনেশ ফোগাটের করা আবদনের পরিপ্রেক্ষিতে আজ রাতের মধ্যেই(ভারতীয় সময় অনুসারে) রায় দেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। প্যারিসের স্থানীয় সময়ে সন্ধ্যা ৬টা, অর্থাৎ ভারতীয় সময়ে রাত ৯.৩০ মিনিটের মধ্যে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত।
Aug 10, 2024, 3:18 pm IST
কোয়ার্টার ফাইনালে রীতিকা হুডা
মহিলাদের ফ্রিস্টাইল ৭৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন ভারতের রীতিকা হুডা। ১২-২ ফলে জিতলেন ভারতীয় কুস্তিগীর।
Aug 10, 2024, 3:14 pm IST
এগিয়ে রীতিকা হুডা
হাঙ্গেরির প্রতিপক্ষের বিরুদ্ধে ৬-২ ফলে এগিয়ে রীতিকা হুডা।
Aug 10, 2024, 3:10 pm IST
শুরু কুস্তির ইভেন্ট
মহিলাদের ফ্রিস্টাইল ৭৬ কেজি বিভাগে নামলেন ভারতের রীতিকা হুডা। প্রতিপক্ষ হাঙ্গেরির বার্নাডেট ন্যাগি।
Aug 10, 2024, 2:42 pm IST
গল্ফ আপডেট
মহিলাদের গল্ফে চলছে ফাইনাল রাউন্ড। দীক্ষা আরও নীচে নেমে ৪৭ এবং অদিতি ৪০ নম্বরে রয়েছেন।
Aug 10, 2024, 1:05 pm IST
শুরু হল গল্ফের ইভেন্ট
মহিলাদের গল্ফে চতুর্থ রাউন্ড শুরু হল। অদিতি ৪০ এবং দীক্ষা ৪২ নম্বরে আছেন।
Aug 10, 2024, 11:44 am IST
ভিনেশের পক্ষে যাবে রায়?
শুক্রবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ছিল ভিনেশ ফোগাট মামলার শুনানি। তিন ঘণ্টা ধরে বিনেশের মামলা শোনেন অ্যানাবেল বেনেট। রায় ভিনেশের পক্ষেই যাবে বলে আশাবাদী আইনজীবী বিদুষ্পত সিঙ্ঘানিয়া।
Aug 10, 2024, 11:36 am IST
জবাব দিলেন খেলিফ
আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফ সোনা জিতেই তাঁর বিরুদ্ধে উঠা লিঙ্গ বিতর্কের জবাব দিলেন। তিনি যে নারী সেটা স্পষ্টভাবে জানিয়ে সোনাজয়ী বক্সার।
Aug 10, 2024, 10:38 am IST
দেশে ফিরল হকি দল
অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় করে দেশে ফিরল ভারতীয় হকি দল। শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে হরমনপ্রীতদের নিয়ে তুমুল উন্মাদনা।
Aug 10, 2024, 9:51 am IST
ছত্রশালে সফল শিক্ষার্থী
সুশীল কুমার, বজরং পুনিয়া, রবি দাহিয়ার পর ছত্রশাল কুস্তি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এবার অলিম্পিক্সে পদক পেলেন আমন শেরাওয়াত।
Aug 10, 2024, 9:33 am IST
নজরে ভিনেশের শুনানি
রুপোর পদক পাওয়ার জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছেন ভিনেশ ফোগাট। এই মামলার শুনানি শুরু হয়েছে শুক্রবার থেকে। রায় ভিনেশের পক্ষে গেলে ভারতের পদক জয়ের আশা আছে। শনিবার মাঠের বাইরে এই ইস্যুটির দিকেও নজর থাকবে ভারতীয়দের।
Aug 10, 2024, 9:32 am IST
ফোকাসে গল্ফ ও কুস্তি
শেষ লগ্নে অলিম্পিক্স। আজ ভারতের জন্য রয়েছে দুটি ইভেন্ট। মহিলাদের ফ্রিস্টাইল ৭৬ কেজি বিভাগে নজর থাকবে রীতিকা হুডার দিকে। অন্যদিকে, গল্ফে ফোকাস থাকবে অদিতি অশোকের দিকে। এখনও পর্যন্ত ভারতের পদক সংখ্যা ৬।
9:32 AM, 10 Aug

9:33 AM, 10 Aug
নজরে ভিনেশের শুনানি
রুপোর পদক পাওয়ার জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছেন ভিনেশ ফোগাট। এই মামলার শুনানি শুরু হয়েছে শুক্রবার থেকে। রায় ভিনেশের পক্ষে গেলে ভারতের পদক জয়ের আশা আছে। শনিবার মাঠের বাইরে এই ইস্যুটির দিকেও নজর থাকবে ভারতীয়দের।
9:51 AM, 10 Aug
ছত্রশালে সফল শিক্ষার্থী
সুশীল কুমার, বজরং পুনিয়া, রবি দাহিয়ার পর ছত্রশাল কুস্তি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এবার অলিম্পিক্সে পদক পেলেন আমন শেরাওয়াত।
10:38 AM, 10 Aug
দেশে ফিরল হকি দল
অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় করে দেশে ফিরল ভারতীয় হকি দল। শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে হরমনপ্রীতদের নিয়ে তুমুল উন্মাদনা।
11:36 AM, 10 Aug
জবাব দিলেন খেলিফ
আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফ সোনা জিতেই তাঁর বিরুদ্ধে উঠা লিঙ্গ বিতর্কের জবাব দিলেন। তিনি যে নারী সেটা স্পষ্টভাবে জানিয়ে সোনাজয়ী বক্সার।
11:44 AM, 10 Aug
ভিনেশের পক্ষে যাবে রায়?
শুক্রবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ছিল ভিনেশ ফোগাট মামলার শুনানি। তিন ঘণ্টা ধরে বিনেশের মামলা শোনেন অ্যানাবেল বেনেট। রায় ভিনেশের পক্ষেই যাবে বলে আশাবাদী আইনজীবী বিদুষ্পত সিঙ্ঘানিয়া।
1:05 PM, 10 Aug
শুরু হল গল্ফের ইভেন্ট
মহিলাদের গল্ফে চতুর্থ রাউন্ড শুরু হল। অদিতি ৪০ এবং দীক্ষা ৪২ নম্বরে আছেন।
2:42 PM, 10 Aug
গল্ফ আপডেট
মহিলাদের গল্ফে চলছে ফাইনাল রাউন্ড। দীক্ষা আরও নীচে নেমে ৪৭ এবং অদিতি ৪০ নম্বরে রয়েছেন।
3:10 PM, 10 Aug
শুরু কুস্তির ইভেন্ট
মহিলাদের ফ্রিস্টাইল ৭৬ কেজি বিভাগে নামলেন ভারতের রীতিকা হুডা। প্রতিপক্ষ হাঙ্গেরির বার্নাডেট ন্যাগি।
3:14 PM, 10 Aug
এগিয়ে রীতিকা হুডা
হাঙ্গেরির প্রতিপক্ষের বিরুদ্ধে ৬-২ ফলে এগিয়ে রীতিকা হুডা।
3:18 PM, 10 Aug
কোয়ার্টার ফাইনালে রীতিকা হুডা
মহিলাদের ফ্রিস্টাইল ৭৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন ভারতের রীতিকা হুডা। ১২-২ ফলে জিতলেন ভারতীয় কুস্তিগীর।
3:23 PM, 10 Aug
আজই ভিনেশ মামলার রায়
ভিনেশ ফোগাটের করা আবদনের পরিপ্রেক্ষিতে আজ রাতের মধ্যেই(ভারতীয় সময় অনুসারে) রায় দেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। প্যারিসের স্থানীয় সময়ে সন্ধ্যা ৬টা, অর্থাৎ ভারতীয় সময়ে রাত ৯.৩০ মিনিটের মধ্যে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত।
4:35 PM, 10 Aug
শুরু কোয়ার্টার ফাইনাল
শুরু হল কুস্তিতে ফ্রিস্টাইল ৭৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। বিশ্বের ১ নম্বরের বিরুদ্ধে লড়ছেন রীতিকা।
4:41 PM, 10 Aug
হেরে গেলেন রীতিকা
কুস্তিতে ফ্রিস্টাইল ৭৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনাল ম্যাচে হারলেন রীতিকা হুডা। বিশ্বের ১ নম্বর আইপেরির বিরুদ্ধে দুরন্ত লড়াই করেও হারতে হল রীতিকাকে।
4:51 PM, 10 Aug
ড্র করেও হার
রীতিকা এবং আইপেরির মধ্যে ম্যাচে শেষ হয় ১-১ ফলে। প্রথমে এগিয়ে যান রীতিকা। শেষ পয়েন্ট কিরগিজস্তান জিতেছিল। নিয়ম অনুসারে, শেষ পয়েন্ট যে জিতবে, স্কোরলাইন ড্র হলে তাঁকেই জয়ী ঘোষণা করা হবে। ফলে এই নিয়মে হেরে গেলেন রীতিকা।
4:59 PM, 10 Aug
নীরজকে শুভেচ্ছা সুনীলের
প্যারিসে রুপোজয়ী অ্যাথলিট নীরজ চোপড়ার সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।
7:13 PM, 10 Aug
মোদীর ফোন আমনকে
অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর আমন শেরাওয়াতকে ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমনের সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করলেন মোদী।
8:15 PM, 10 Aug
গল্ফেও আশা শেষ
গল্ফেও কোনও পদক পেল না ভারত। ভারতের দুই মহিলা প্রতিযোগী দীক্ষা এবং অদিতি প্রথম দশে স্থান করতে পারলেন না।
9:53 PM, 10 Aug