Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের অ্যাথলিটদের পূর্ণাঙ্গ তালিকা, কোন ক্রীড়াক্ষেত্রে সর্বাধিক?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স শুরু হয়ে যাচ্ছে ২৬ জুলাই থেকে। চলবে ১১ অগাস্ট পর্যন্ত। এবারের অলিম্পিক্স থেকে রেকর্ড সংখ্যক পদকের আশা করছে ভারত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই অলিম্পিক্সগামী ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ সেরে উৎসাহিত করেছেন। ভারতের কারও ফিটনেস নিয়ে সমস্যা নেই, এই স্বস্তির খবরও মিলেছে।

প্যারিস অলিম্পিক্সের প্রথম কোটাটি আদায় করেছিলেন ট্র্যাপ শ্যুটার ভবনীশ মেন্ডিরাট্টা। যদিও জাতীয় ট্রায়ালের পর তিনি চূড়ান্ত দলে জায়গা করতে পারেননি। তাঁর কোটায় পুরুষদের ট্র্যাপ ইভেন্টে যাচ্ছেন পৃথ্বীরাজ তোন্ডাইমান।
একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ক্রীড়াবিদরা কোন কোন ক্রীড়াক্ষেত্রে ভারতের প্রতিনিধিত্ব করবেন প্যারিস অলিম্পিক্সে:
১. পৃথ্বীরাজ তোন্ডাইমান (পুরুষদের ট্র্যাপ শ্যুটিং)
২. সন্দীপ সিং (শ্যুটিং- পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল, ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম)
৩. স্বপ্নিল কুসালে (শ্যুটিং- পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস)
৪. ঐশ্বরী প্রতাপ সিং তোমর (শ্যুটিং- পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস)
৫. এলাভেনিল ভালারিভান (শ্যুটিং- মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল, ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম)
৬. সিফট কৌর সামরা (শ্যুটিং- মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস)
৭. রাজেশ্বরী কুমারী (শ্যুটিং- মহিলাদের ট্র্যাপ)
৮. অক্ষদীপ সিং (অ্যাথলেটিক্স- পুরুষদের ২০ কিলোমিটার রেস ওয়াক)
৯. প্রিয়াঙ্কা গোস্বামী (অ্যাথলেটিক্স- মহিলাদের ২০ কিলোমিটার রেস ওয়াক)
১০. বিকাশ সিং (অ্যাথলেটিক্স- পুরুষদের ২০ কিলোমিটার রেস ওয়াক)
১১. পরমজিৎ বিশত (অ্যাথলেটিক্স- পুরুষদের ২০ কিলোমিটার রেস ওয়াক)
১২. অবিনাশ সাবলে (অ্যাথলেটিক্স- পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজ)
১৩. নীরজ চোপড়া (অ্যাথলেটিক্স- পুরুষদের জ্যাভলিন থ্রো)
১৪. পারুল চৌধুরী (অ্যাথলেটিক্স- মহিলাদের ৩ হাজার মিটার স্টিপলচেজ, মহিলাদের ৫ হাজার মিটার)
১৫. অন্তিম পঙ্ঘল (কুস্তি- মহিলাদের ৫৩ কেজি)
১৬. নিখাত জারিন (বক্সিং- মহিলাদের ৫০ কেজি)
১৭. প্রীতি পওয়ার (বক্সিং- মহিলাদের ৫৪ কেজি)
১৮. লভলিনা বরগোঁহাই (বক্সিং- মহিলাদের ৭৫ কেজি)
১৯. কিশোর জেনা (অ্যাথলেটিক্স- পুরুষদের জ্যাভলিন থ্রো)
২০. ভারতীয় পুরুষ হকি দল
২১. সরবজ্যোৎ সিং (শ্যুটিং- পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম)
২২. অর্জুন বাবুটা (শ্যুটিং- পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল, ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম)
২৩. রমিতা জিন্দল (শ্যুটিং- মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল, ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম)
২৪. মানু ভাকের (শ্যুটিং- মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম, মহিলাদের ২৫ মিটার পিস্তল)
২৫. অনীশ ভানওয়ালা (শ্যুটিং- পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল)
২৬. অঞ্জুম মৌদগিল (শ্যুটিং- মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস)
২৭. ধীরাজ বোম্মাদেবরা (তিরন্দাজি- পুরুষদের ব্যক্তিগত ও দলগত)
২৮. অর্জুন চিমা (শ্যুটিং- পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম)
২৯. এষা সিং (শ্যুটিং- মহিলাদের ২৫ মিটার পিস্তল)
৩০. রিদম সাঙ্গোয়ান (শ্যুটিং- মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম)
৩১. বিজয়বীর সিধু (শ্যুটিং- পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল)
৩২. রাইজা ধীলোঁ (শ্যুটিং- মহিলাদের স্কিট)
৩৩. অনন্তজিৎ সিং নারুকা (শ্যুটিং- পুরুষদের স্কিট, স্কিট মিক্সড টিম)
৩৪. বিষ্ণু সর্বানন (সেইলিং- পুরুষদের ১ জন ডিঙি)
৩৫. অনুশ আগরওয়ালা (ইক্যুয়েস্ট্রিয়ান- ড্রেসেজ)
৩৬. শরৎ কমল, হরমীত দেশাই, মানব ঠক্কর (টেবল টেনিস- পুরুষদের দলগত এবং পুরুষদের সিঙ্গলসে ২ জন)
৩৭. মনিকা বাত্রা, সৃজা আকুলা, অর্চনা কামাথ (টেবল টেনিস- মহিলাদের দলগত ও মহিলাদের সিঙ্গলসে ২ জন)
৩৮. রাম বাবু (অ্যাথলেটিক্স- পুরুষদের ২০ কিলোমিটার রেস ওয়াক)
৩৯. শ্রেয়সী সিং (শ্যুটিং- মহিলাদের ট্র্যাপ)
৪০. ভিনেশ ফোগাট (কুস্তি- মহিলাদের ৫০ কেজি)
৪১. আনশু মালিক (কুস্তি- মহিলাদের ৫৭ কেজি)
৪২. ঋতিকা হুডা (কুস্তি- মহিলাদের ৭৬ কেজি)
৪৩. বলরাজ পানওয়ার (রোয়িং- এমওয়ানএক্স)
৪৪. প্রিয়াঙ্কা গোস্বামী/সুরজ পানওয়ার (অ্যাথলেটিক্স- ম্যারাথন রেস ওয়াক মিক্সড রিলে)
৪৫. নেত্র কুমানন (সেইলিং- মহিলাদের ১ জন ডিঙি)
৪৬. মাহেশ্বরী চৌহান (শ্যুটিং- মহিলাদের স্কিট ও স্কিট মিক্সড টিম)
৪৭. পিভি সিন্ধু (ব্যাডমিন্টন- মহিলাদের সিঙ্গলস)
৪৮. এইচএস প্রণয় (ব্যাডমিন্টন- পুরুষদের সিঙ্গলস)
৪৯. লক্ষ্য সেন (ব্যাডমিন্টন- পুরুষদের সিঙ্গলস)
৫০. সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি (ব্যাডমিন্টন-পুরুষদের ডাবলস)
৫১. অশ্বিনী পোন্নাপ্পা-তানিশা ক্রাস্টো (ব্যাডমিন্টন- মহিলাদের ডাবলস)
৫২. মহম্মদ আনাস-মহম্মদ আজমল-আমোজ জ্যাকব-সন্তোষ তামিলারাসান-রাজেশ রমেশ (অ্যাথলেটিক্স- পুরুষদের ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলে)
৫৩. জ্যোতিকা শ্রী দান্ডি-শুভা ভেঙ্কটেসন-ভিথ্যা রামরাজ-পুভাম্মা এমআর (অ্যাথলেটিক্স- মহিলাদের ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলে)
৫৪. নিশা দাহিয়া (কুস্তি- মহিলাদের ৬৮ কেজি)
৫৫. আমন শেরাওয়াত (কুস্তি- পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি)
৫৬. নিশান্ত দেব (বক্সিং- পুরুষদের ৭১ কেজি)
৫৭. অমিত পঙ্ঘল (বক্সিং- পুরুষদের ৫১ কেজি)
৫৮. জেসমিন লম্বোরিয়া (বক্সিং- মহিলাদের ৫৭ কেজি)
৫৯. রোহন বোপান্না-এন শ্রীরাম বালাজি (টেনিস- পুরুষদের ডাবলস)
৬০. ভজন কৌর (তিরন্দাজি- মহিলাদের ব্যক্তিগত ও দলগত)
৬১. শুভঙ্কর শর্মা (পুরুষদের গল্ফ)
৬২. গগনজিৎ ভুল্লার (পুরুষদের গল্ফ)
৬৩. মীরাবাঈ চানু (ভারোত্তোলন- মহিলাদের ৪৯ কেজি)
৬৪. তুলিকা মান (জুডো- মহিলাদের +৭৮ কেজি)
৬৫. অদিতি অশোক (মহিলাদের গল্ফ)
৬৬. দিশা ডাগর (মহিলাদের গল্ফ)
৬৭. তরুণদীপ রাই (তিরন্দাজি- পুরুষদের দলগত ও ব্যক্তিগত)
৬৮. প্রবীণ যাদব (তিরন্দাজি- পুরুষদের দলগত ও ব্যক্তিগত)
৬৯. দীপিকা কুমারী (তিরন্দাজি- মহিলাদের দলগত ও ব্যক্তিগত)
৭০. অঙ্কিতা ভকত (তিরন্দাজি- মহিলাদের ব্যক্তিগত ও দলগত)
৭১. শ্রীহরি নটরাজ (সাঁতার- পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক)
৭২. ধিনিধি দেসিংঘু (সাঁতার- মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল)
৭৩. সুমিত নাগাল (টেনিস- পুরুষদের সিঙ্গলস)
৭৪. কিরণ পাহাল (অ্যাথলেটিক্স- মহিলাদের ৪০০ মিটার)
৭৫. জ্যোতি ইয়ারাজি (অ্যাথলেটিক্স- মহিলাদের ১০০ মিটার হার্ডলস)
৭৬. আভা খাটুয়া (অ্যাথলেটিক্স- মহিলাদের শটপুট)
৭৭. সর্বেশ কুশারে (অ্যাথলেটিক্স- পুরুষদের হাই জাম্প)
৭৮. অন্নু রানি (অ্যাথলেটিক্স- মহিলাদের জ্যাভলিন থ্রো)
৭৯. তাজিন্দরপাল সিং তুর (অ্যাথলেটিক্স- পুরুষদের শটপুট)
৮০. আবদুল্লা আবুবকর (অ্যাথলেটিক্স- পুরুষদের ট্রিপল জাম্প)
৮১. প্রভীল চিত্রভেল (অ্যাথলেটিক্স- পুরুষদের ট্রিপল জাম্প)
৮২. জেসউইন অলড্রিন (অ্যাথলেটিক্স- পুরুষদের লং জাম্প)
৮৩. অঙ্কিতা ধিয়ানি (অ্যাথলেটিক্স- মহিলাদের ৫ হাজার মিটার)












Click it and Unblock the Notifications