Paris Olympics: ধোনির থেকে পেয়েছেন শিক্ষা, চাকরির থেকেও স্বপ্নিল বেশি গুরুত্ব দিয়েছেন খেলাকে

শুট্যার হলেও স্বপ্নিল কুসালের আইকনের ‌নাম মহেন্দ্র সিং ধো‌নি। মাহিকে দেখেই বড় হয়েছেন অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় শ্যুটার। তবে দুই ক্রীড়াবিদের মধ্যে দারুন একটি মিলও আছে। দুইজনের জীবনের সঙ্গেই জড়িয়ে আছে ভারতীয় রেল। তাঁর জীবনে ধোনির প্রভাব কতটা সেটা নিয়ে এবার মুখ খুললেন স্বপ্নিল।

২০১৫ সাল থেকে মধ্য রেলে টিকিট কালেক্টরের চাকরি করেন স্বপ্নিল। তার মধ্যেই নিজের শুটিং চালিয়ে গিয়েছেন। চাকরি করলেও শ্যুটিংকে কোনও দিনই অবহেলা করেননি।তারই ফল পেয়েছেন প্যারিস অলিম্পিক্সে। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে ব্রোঞ্জ পদক জিতেছেন স্বপ্নিল। ছোট থেকেই ধোনির ভক্ত স্বপ্নিল। ধোনিকে আদর্শ মনে করে চলেন তিনি। এখানেই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর মিল দেখেন অনেকেই। ধোনিও টিকিট পরীক্ষাক ছিলেন প্রথম জীবনে।

Paris Olympics

ধোনি তাঁকে কীভাবে অনুপ্রেরণা দিয়েছেন সেই কথা জানিয়ে স্বপ্নিল বলেন, এমএস ধোনি একজন কিংবদন্তি, যেমন তিনি রেলওয়ের চেয়ে ক্রিকেটে বেশি মনোনিবেশ করেছিলেন। আমিও আমার চাকরির থেকেও শুট্যিংকে বেশি পছন্দ করতাম, চাকরি করার মধ্যেও অনুশীলন কখনও বন্ধ রাখিনি, সব সময় লক্ষ্য ছিল দেশকে পদক উপহার দেওয়া। সেটা করতে পেরে ভালো লাগছে।

পদক জয়ের পর একটি সাক্ষাৎকারে ভারতীয় শ্যুটার ধোনি সম্পর্কে জানিয়েছিলেন "আমি শুটিং জগতের কাউকে আদর্শ মনে করি না। আমার আদর্শ ধোনি। আমার সঙ্গে কোনও দিনই তাঁর দেখা হয়নি, কিন্তু আমি তাঁর থেকে অনেক কিছু শিখেছি। উনি যেমন মাঠে শান্ত থাকতেন, আমিও প্রতিযোগিতার সময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করি। তাতে লক্ষ্যপূরণ করা সহজ হয়। উনিও টিকিট পরীক্ষক ছিলেন। আমিও সেই চাকরি করি।"

অলিম্পিক্সে ব্রোঞ্জ জয় ২৮ বছর বয়সী স্বপ্নিল কুসালের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত মাইলফলক। এই সাফল্যের পর চাকরিতে পদোন্নতি হয়েছে তাঁর৷ একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্বপ্নিল ২০১৫ সাল থেকে ভারতীয় রেলওয়ের ট্রাভেলিং টিকিট পরীক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন৷ এই সময়ের মধ্যে বেশ কয়েকবার পদোন্নতির জন্য তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে৷কিন্তু অলিম্পিক্সে পদক জয়ের পরই বদল গিয়েছে পরিস্থিতি। দ্রুত স্বপ্নিলের পদোন্নতি হয়েছে।

এদিকে ধোনির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ব্যাডমিন্টন খেলছেন মাহি, সপাটে শট মারলেন, যার উত্তর খুঁজে পেলেন না প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা। এর থেকেই প্রমাণ হয় বয়স যতই বাড়ুক ধোনি কিন্তু এখনও ফিট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+