Paris Olympics 2024: চার রেকর্ড গড়ে চার সোনা! প্যারিস অলিম্পিক্সের সাঁতারে তুফান ফ্রান্সের ফেল্পসের
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে কিংবদন্তি মাইকেল ফেল্পসের কীর্তি স্পর্শ করলেন লিওন মার্চেন্ড। ২২ বছরের এই সাঁতারুকে ফ্রান্সের ফেল্পস বলা হয়।
প্যারিস অলিম্পিক্সে তিনি চারটি অলিম্পিক্স রেকর্ড গড়ে চারটি সোনা জিতলেন। এরপর তাঁর নজর পরের অলিম্পিক্সে।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঝড় তুলে ৫টি সোনা জিতেছিলেন মার্চেন্ড। প্যারিস অলিম্পিক্সে তিনি পুরুষদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে ৪ মিনিট ২.৯৫ সেকেন্ড করে সোনা জেতেন। এরপর ৩১ জুলাই তিনি সোনা জেতেন ২০০ মিটার বাটারফ্লাইয়ে। সময় করেন ১ মিনিট ৫১.২১ সেকেন্ড।
২০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টেও রেকর্ড গড়ে তিনি তৃতীয় সোনার দখল নেন। ২ মিনিট ৫.৮৫ সেকেন্ড সময় নিয়ে তিনি পদক নিশ্চিত করেন টুর্নামেন্টের রেকর্ড চুরমার করে। এরপর তিনি সোনা জিতলেন ২০০ মিটার মেডলিতে। সময় করলেন ১ মিনিট ৫৪.৬ সেকেন্ড।
২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে মাইকেল রেকর্ডের ভেঙে চুরমার করে দিলেন ফ্রান্সের ফেল্পস। তবে ০.০৬ সেকেন্ডের জন্য রায়ান লোচতের বিশ্বরেকর্ড ছুঁতে পারলেন না তিনি। প্রথম ব্যক্তিগত ফাইনাল উপভোগ করার লক্ষ্যে নেমেই গড়লেন ইতিহাস।
ফ্রান্সের প্রথম ক্রীড়াবিদ হিসেবে কোনও একটি অলিম্পিক্সে চারটি সোনা জেতার নজির এর আগে কারও নেই। শুধু তাই নয়, ১৬ বছর পর এই প্রথম কেউ ব্যক্তিগত ইভেন্টে চারটি সোনা জিতলেন। ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু ফেল্পস চারটি সোনা জিতেছিলেন।
কোনও অলিম্পিক্সে সাঁতারু হিসেবে ব্যক্তিগত চারটি সোনা জেতার নিরিখে মার্ক স্পিৎজ ও ফেল্পসের পরেই নাম লেখালেন মার্চেন্ড। তাঁর এই কীর্তির সাক্ষী থাকলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
উল্লেখ্য, মার্চেন্ডের বাবা জেভিয়ার ফ্রান্সের প্রথম সাঁতারু হিসেবে ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিক্সের ফাইনালে উঠেছিলেন। তিনি পদক জিততে না পারলেও তাঁর পুত্রই এবার দেশকে এনে দিলেন মেডলিতে ফ্রান্সের প্রথম সোনা।
মার্চেন্ড অবশ্য নিজেকে এখনই ফেল্পসের পাশে বসাতে চান না। সমর্থকরা যতই তাঁকে ফ্রান্সের ফেল্পস বলুন না কেন। মার্চেন্ডের কথায় ফেল্পস কিংবদন্তি, তাই থাকবেন। তাঁর সঙ্গে গত বছর দেখা হয়েছিল। তিনি অসাধারণ মানুষ। তাঁর কাছ থেকে অনেক পরামর্শও পেয়েছি।
ফ্রান্স পুরুষদের ফোর ইনটু হান্ড্রেড মিটার মেডলি রিলের হিটে প্রথম স্থানেই রয়েছে। সেই দলেও রয়েছেন মার্চেন্ড। তিনি জানিয়ে দিতে ভুললেন না, এই শুরু হলো। আমার পরের লক্ষ্য লস অ্যাঞ্জেলেস।












Click it and Unblock the Notifications