Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024: লক্ষ্যভ্রষ্ট সেন! প্রথম গেমে জিতেও পদক অধরাই ভারতীয় শাটলারের

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের চতুর্থ পদকটি এনে দেওয়ার আশা জাগিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না।

আজ ব্রোঞ্জ মেডেলের ম্যাচে লক্ষ্য হেরে গেলেন সপ্তম বাছাই মালয়েশিয়ার লি জি জিয়ার কাছে। তাও আবার প্রথম গেমে জেতার পরেও।

Paris Olympics 2024

২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ভারতকে ব্যাডমিন্টনের প্রথম পদকটি এনে দিয়েছিলেন সাইনা নেহওয়াল। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসেই রুপো জেতেন পিভি সিন্ধু। টোকিও অলিম্পিক্সে তিনি জিতেছিলেন ব্রোঞ্জ।

এবার লক্ষ্য সেন অলিম্পিক্সে নেমেছিলেন অবাছাই হিসেবে। সেমিফাইনালে ভিক্টর আক্সেলসেনের কাছে হারার আগে প্রতিটি ম্যাচেই দাপট দেখিয়ে জিতেছেন। দ্বিতীয় বাছাই আক্সেলসেনের বিরুদ্ধে লক্ষ্য যে লড়াই দিয়েছেন, তাতে আক্সেলসেন নিজেই জানিয়েছেন, লক্ষ্য লস অ্যাঞ্জেলেসে পরের অলিম্পিক্সে সোনা জিতবেন!

আজ শুরুটা ভালোই করেছিলেন লক্ষ্য। কিন্তু শেষ অবধি পদক না পেয়েই ফিরতে হচ্ছে। লি জি জিয়ার বিরুদ্ধে প্রথম গেমে তিনি আগ্রাসী মেজাজে থাকার পাশাপাশি ডিফেন্সও মজবুত রেখেছিলেন। তাতে প্রথম গেমের বিরতিতে ১১-৫-এ এগিয়ে ছিলেন লক্ষ্য।

এরপর লি জি জিয়া ব্যবধান কমানোর চেষ্টা করলেও লক্ষ্যর উপর চাপ বাড়াতে পারেননি। ১৩-৯ থেকে গেম ১৫-৯-এ নিয়ে যান। লি জি জিয়া একটা সময় ১১-১৭ করে ফেলেছিলেন। কিন্তু পর্যাপ্ত লিড বজায় রেখে যান লক্ষ্য। শেষ অবধি প্রথম গেম তিনি ২১-১৩ ব্যববধানে জিতে নেন মাত্র ২০ মিনিটেই।

দ্বিতীয় গেমেও লিড নিয়েছিলেন লক্ষ্য। ৪-২-এ এগিয়ে থাকাকালীন কিছুটা রিল্যাক্সড দেখায় লক্ষ্যকে। এই সময়কালে তাঁর জাজমেন্ট-সহ কিছু ভুলের ফায়দা তুলে একটা সময় ৮-৮ করে ফেলেন লি জি জিয়া। এগিয়েও যান। বিরতিতে মালয়েশীয় প্রতিপক্ষ এগিয়ে যান ১১-৮-এ।

এরপর দুরন্ত কামব্যাক করে ১২-১২ করে ফেলেন লক্ষ্য। তারপর ফের লিড বাড়াতে থাকেন লি জি জিয়া। দুরন্ত স্ম্যাশে এরপর ১৩-১৪ করেন লক্ষ্য। চলতে থাকে হাড্ডাহাড্ডি দ্বৈরথ। কিন্তু লি জি জিয়াকে ধরতে পারেননি লক্ষ্য। দ্বিতীয় গেম লি জি জিয়া জিতে নেন ২১-১৬-এ। সময় নেন ২৬ মিনিটে।

তৃতীয় গেমে লি জি জিয়া দাপট দেখিয়ে এগিয়ে যান ৯-২-এ। লক্ষ্য টানা তিন পয়েন্ট জেতেন। তবু বিরতিতে তাঁকে ৬-১১-এ পিছিয়ে থাকতে হয়। ২৬ মিনিটের মধ্যে তৃতীয় গেম ২১-১১ ব্যবধানে জিতে ব্রোঞ্জ দখলে নেন লি জি জিয়া।

এই ম্যাচ শেষের একটু আগেই শ্যুটিংয়ে স্কিট মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জয়ের দ্বৈরথ চিনের কাছে হেরে যায় ভারত। তারপর লক্ষ্য সেনের পদকের স্বপ্নও চুরমার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+