Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে বাড়বে ভারতের পদক, সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত প্রত্যয়ী লক্ষ্য সেন
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে চ্যালেঞ্জ কঠিন। তবে ব্যাডমিন্টনে দেশকে পদক এনে দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী লক্ষ্য সেন।
লক্ষ্য এখন দেশের অন্যতম সেরা সিঙ্গলস প্লেয়ার। তিনি জানিয়ে দিলেন, ভারতের যে কোনও শাটলারই এবারের অলিম্পিক্স থেকে পদক জিততে পারেন।

এবারের অলিম্পিক্সে ব্যাডমিন্টনে প্রতিনিধিত্বের নিরিখে ভারতীয় শাটলারদের দল যে বেশ শক্তিশালী, তেমনটাই দাবি লক্ষ্যর। আর সে কারণেই সেই শাটলারদের প্রত্যেকে পদক জেতার ক্ষমতা রাখেন বলে উপলব্ধি তাঁর। এইচএস প্রণয়, কিদাম্বি শ্রীকান্তদের পর ভারতীয় ব্যাডমিন্টনের ব্যাটন তাঁর হাতেই থাকবে বলে মনে করা হয়।
ইতিমধ্যেই লক্ষ্য থমাস কাপ জিতেছেন। বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরে তিনি ভালো পারফরম্য়ান্স উপহার দিয়েছেন। লক্ষ্যের কথায়, আমাদের ভারতীয় কনটিনজেন্ট খুবই শক্তিশালী। বিশেষ করে ব্যাডমিন্টনে। সকলেরই পদক জেতার সম্ভাবনা রয়েছে। ভারত এবার আগের চেয়েও বেশি পদক জিতবে বলে বিশ্বাস লক্ষ্যর।
প্যারিসেই প্রথমবার লক্ষ্য সেন অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন। এশিয়ান গেমসে রুপোজয়ী দলের সদস্য ছিলেন। লক্ষ্য এবং চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ জুটি ভারতকে এগিয়ে রাখলেও পরপর তিনটি ম্য়াচ জিতে সোনা পায় চিন।
লক্ষ্য সেন সাংবাদিকদের বলেন, প্রথম অলিম্পিক্সে নামার জন্য উত্তেজিত বোধ করছি। প্যারিস অলিম্পিক্সে নিজের সেরাটাই দেব। সকলের মতো আমিও নিজের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত। নিজের খেলার সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে। সব ম্যাচে ধারাবাহিকতা বজায় রেখে জিততে চান লক্ষ্য।
কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে থাকার অভিজ্ঞতাকে সম্বল করেই অলিম্পিক্সের আসরে নিজেকে মেলে ধরতে চান এই ভারতীয় শাটলার। তিনি জানেন, অলিম্পিক্স কত বড় মাপের টুর্নামেন্ট। লক্ষ্য বলেন, আমার জীবনের সবচেয়ে বড় টুর্নামেন্টে নামছি। সেজন্য মুখিয়ে রয়েছি। ফোকাসও স্থির রেখেছি।












Click it and Unblock the Notifications