Paris Olympics 2024: প্যারিসে কেরিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ থ্রো, এক নজরে দেখে নিন নীরজের কেরিয়ারের সেরা ৫
মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সের একাদশতম দিনে লড়াইয়ে নামেন ভারতের ভারতের নীরজ চোপড়া। গোটা দেশ তাঁর থেকে দ্বিতীয় সোনার পদকের প্রত্যাশা করছে। প্যারিসের যোগ্যতা অর্জন পর্বে সেই পদকের স্বপ্নটা আরও একবার উস্কে দিলেন নীরজ নিজের দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে। সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করলেন।
জ্যাভলিন থ্রো ইভেন্টে সরাসরি অলিম্পিক্সের ফাইনালের ওঠার জন্য ৮৪ মিটারের একটি যোগ্যতামান নির্ধারণ করা ছিল। অর্থাৎ, যাঁরাই ৮৪ মিটার বা তারও বেশি দূরে জ্যাভেলিন নিক্ষেপ করতে পারবেন, তাঁরা সরাসরি ফাইনালে উঠবেন। নীরজ চোপড়া ৮৯.৩৪ মিটার থ্রো করে সরারসরি ফাইনাললে জায়গা করে নিলেন, এখনও পর্যন্ত চলতি মরশুমে এটাই নীরজ চোপড়ার সেরা থ্রো। নীরজ চোপড়ার সেরা পাঁচটি থ্রো এবার এক নজরে দেখে নেওয়া যাক।

নীরজের কেরিয়ারে আরও একটি ৮৯ মিটারের থ্রো আছে। ২০২২ সালে পাভো নুরমি গেমসে ৮৯.৩০ মিটার থ্রো করেন নীরজ। এই থ্রো এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারে তৃতীয় সর্বোচ্চ। নীরজ নিজের কেরিয়ারে দুটি ৮৮ মিটারের বেশি থ্রো করেছেন। তার মধ্যে একটি ২০২১ সালে পাতিয়ালায় ইন্ডিয়ান গ্র্যাঁ পি তিনে। সেই ইভেন্টে নীরজ ৮৮.০৭ মিটার থ্রো করেন।
২০২৩ সালে বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৮.৭৭ মিটার থ্রো করেন,। এই পাঁচটি থ্রো-ই নীরজের কেরিয়ারে সেরা হয়ে আছে। তবে নীরজের লক্ষ্য ৯০ মিটার। এরজন্য তিনি দীর্ঘদিন ধরেই সাধনা করে চলেছেন। তবে বহু কাঙ্খিত ৯০ মিটারের থ্রো এখনও পেশাদার সার্কিটে করতে পারেননি। প্যারিস অলিম্পিক্সের ফাইনালের জন্যই কি নিজের সেরা তাসটা আস্তিনে রেখে দিয়েছেন নীরজ?
Paris Olympics 2024: চিনের কাছে আত্মসমপর্ণ ভারতের, প্রথম ম্যাচে হেরেই বিদায় শরৎ কমল, হরমীত দেশাইদের
৮ অগাস্ট রাত ১২টা থেকে শুরু হবে ফাইনাল ইভেন্ট। ২০২১ সালের ৭ অগাস্ট নীরজ টোকিও অলিম্পিক্স থেকে সোনা জিতেছিলেন। ঠিক তিন বছর আবার তিনি নামবেন সোনার পদক ধরে রাখতে। গত অলিম্পিক্সের সোনাজয়ী এবারও কি সোনা জিতবেন? তার উত্তর দেবে সময়।












Click it and Unblock the Notifications