Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে প্রথম পদক নিশ্চিত কাদের? সোনা ও রুপো কোন দেশের ঝুলিতে?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে প্রথম পদকের ইভেন্ট ছিল শ্যুটিংয়ে। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ফাইনাল। যাতে পৌঁছতে পারেনি ভারত।

এবারের অলিম্পিক্সের প্রথম মেডেল রাউন্ডটি ছিল ভারতীয় সময় বেলা ২টো থেকে। প্রথম পদকটি জিতল কাজাখস্তান। চিন জিতল সোনা, রুপো কোরিয়ার।

Paris Olympics 2024

ফাইনালে চিন ও কোরিয়ার মধ্যে লড়াই হলো বেশ হাড্ডাহাড্ডি। প্রথম শটে কোরিয়া এগিয়ে থাকলেও পরের তিনটি শটে লিড বাড়িয়ে নেয় চিন। অষ্টম ও নবম শটেও পরপর লিড বাড়ায় তারা। দ্বাদশ ও ত্রয়োদশ শটে জয়লাভ করে চিনের সঙ্গে ব্যবধান কমালেও শেষরক্ষা করতে পারেনি কোরিয়া।

চিনের লিহাও শেং ও ইউতিং হুয়াং জুটি সোনা জিতল কোরিয়ার জিয়েওন কিউম ও হাজুন পার্ক জুটিকে ১৬-১২ ব্যবধানে পরাস্ত করে। এই ইভেন্টের ব্রোঞ্জ জয়ের দ্বৈরথ হয়েছিল কাজাখস্তান ও জার্মানির মধ্যে। জার্মানিকে ১৭-৫ ব্যবধানে চূর্ণ করেন কাজাখ শ্যুটাররা।

কাজাখস্তানই ব্রোঞ্জের মাধ্যমে এবারের প্যরিস অলিম্পিক্সের প্রথম পদকটি সুনিশ্চিত করে। কাজাখস্তানের হয়ে ব্রোঞ্জ জয় লে আলেকজান্দ্রা ও সাতপায়েভ ইসলাম জুটির। জার্মানির ম্যাক্সিমিলান আলব্রিখ ও আন্না জানসেন জুটি ফাইনালে পৌঁছেও পদক জিততে ব্যর্থ হলেন। ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিক্সের পর এই প্রথম অলিম্পিক শ্যুটিংয়ে পদক জিতল কাজাখস্তান।

ফাইনালে ওঠার জন্য এদিন যে যোগ্যতা অর্জন পর্ব হয়েছিল সেখানেও আধিপত্য বজায় ছিল চিনের। দ্বিতীয় স্থানে ছিল কোরিয়া। কাজাখস্তান ছিল তৃতীয় স্থানে, জার্মানি চতুর্থ স্থানে। ফাইনালে ওঠার পথে চিনের স্কোর ছিল ৬৩২.২, কোরিয়ার ৬৩১.৪, কাজাখস্তানের ৬৩০.৮ ও জার্মানির ৬২৯.৭।

যোগ্যতা অর্জন পর্বে পঞ্চম স্থানে শেষ করে নরওয়ে, স্কোর ছিল ৬২৯.৬। ভারতের রমিতা জিন্দল ও অর্জুন বাবুতা শেষ করেন ষষ্ঠ স্থানে। ৬২৮.৭ স্কোর করে। ফলে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে থাকা জার্মানির চেয়ে ভারতীয় শ্যুটারদের স্কোরের ব্যবধান মাত্র ১। এলাভেনিল ভালারিভান ও সন্দীপ সিংয়ের জুটি ছিল দ্বাদশ স্থানে, স্কোর ছিল ৬২৬.৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+