Paris Olympics 2024: বাস্তিল ডে জমজমাট অলিম্পিক্সের মশাল পৌঁছতেই, প্যারিসে অনন্য অভিজ্ঞতা জিন, অঁরিদের

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স শুরু হচ্ছে ২৬ জুলাই থেকে। তার ঠিক ১২ দিন আগে প্যারিসে পৌঁছে গেল অলিম্পিক্সের মশাল। আপাতত প্যারিসে এই অগ্নিশিখা থাকবে ২ দিন।

বাস্তিল ডে-র মিলিটারি প্যারেডে এই অলিম্পিক্সের মশাল নিয়ে যাওয়া হয়। এরপর তা উঠল বিভিন্ন তারকা ক্রীড়াবিদদের হাতে।

Paris Olympics 2024

বাস্তিল ডে বা ফ্রান্সের জাতীয় দিবসে প্রথমে অলিম্পিক্সের মশাল দেখা যায় জিনের ডান হাতে। বিটিএসের এই সদস্য সম্প্রতি সেনাবাহিনীতে কর্তব্য পালনের পর অব্যাহতি পেয়েছেন। ১২ জুলাই তিনি সিওল থেকে রওনা হন প্যারিসের উদ্দেশ্যে।

দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হিসেবে তিনি মশাল হাতে নেওয়ার সুযোগ পেলেন। অলিম্পিক্সের এই মশাল গ্রিসের অলিম্পিয়ায় প্রজ্জ্বলিত হয়েছিল ১৬ এপ্রিল। প্যারিসে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ২৬ জুলাই এই অগ্নিশিখা দিয়েই অগ্নিকুণ্ড প্রজ্জ্বলন করা হবে।

তার আগে আরও বেশ কিছু জায়গায় যাবে এই অলিম্পিক্সের মশাল। ফ্রান্স-সহ ৪০০টি শহর পরিক্রমার বিভিন্ন পর্যায় অতিক্রম করছে অলিম্পিক্সের টর্চ রিলে। প্যারিসেও আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। জিন এই অলিম্পিক্সের মশাল নিয়ে যান লুভর মিউজিয়ামে।

১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিক্সে মহম্মদ আলি, ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ডেভিড বেকহ্যাম অলিম্পিক্সের মশালবাহক হয়েছেন। সেই তালিকায় যোগ হলো জিনের নাম। প্যারিসের বিভিন্ন জায়গায় অলিম্পিক্সের মশাল নিয়ে যাওয়া হবে এই দু-দিনে।

বাস্তিল ডে-তে অলিম্পিক্সের মশাল হাতে নেওয়ার সুযোগ পেলেন প্রাক্তন ফরাসি ফুটবলার তথা প্যারিস অলিম্পিক্সে ফ্রান্সের অনূর্ধ্ব ২৩ ফুটবল দলের কোচ থিয়েরি অঁরি। তিনি নিজে কখনও অলিম্পিক্সে খেলার সুযোগ পাননি। অলিম্পিক্সের মশাল হাতে নিয়ে তিনি বলেছেন, এটা অসাধারণ বড় মুহূর্ত। তিনি খুশি, আবেগাপ্লুত।

ফ্রান্স দলকে নিয়ে প্যারিস অলিম্পিক্সের ফুটবলে পদক জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অঁরি। তিনি নিজে খেলোয়াড় হিসেবে সুযোগ না পেলেও কোচ হিসেবে দেশকে ফুটবলের পদক এনে দিতে চান নিজেদের দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলা অলিম্পিক্স থেকে।

অঁরির হাত থেকে অলিম্পিক্সের মশাল কিছুটা বহনের সুযোগ পেলেন জুডোকা রোমান ডিকো। অঁরির হাত থেকেই তিনি মশাল সংগ্রহ করেন। ডিকো এবারের অলিম্পিক্সে অংশ নেবেন। ডিকো টোকিও অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ ও দলগত বিভাগে সোনা জেতেন।

আজও সকাল থেকেই অলিম্পিক্সের মশাল নিয়ে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। মৌলিন রুজ ক্যাবারের সামনে অলিম্পিক্সের মশাল হাতে মশালবাহকদের দেখা গিয়েছে। সেখানে নর্তকীদের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+