Olympics 2024: ম্যাগি খেয়ে কাটছে বক্সিং দলের সদস্যদের! BFI-র অতিরিক্ত ২৫ কর্মকর্তার প্যারিস যাত্রায় প্রশ্ন

Paris Olympics 2024: অলিম্পিকদলের সঙ্গে বেশি কর্মকর্তাকে বিদেশে পাঠানোর বিতর্ক উঠল এবারেও। যেখানে ভারতীয় বক্সিং দলের সদস্যরা বিশেষ করে কোচিং স্টাফরা অলিম্পিক ভিলেজের বাইরে থাকার জায়গা খুঁজে নিতে লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই সময় বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার অতিরিক্ত ২৫ কর্মকর্তাকে প্যারিসে পাঠানো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অভিযোগ উঠেছে সংগঠনের আসন্ন নির্বাচনে প্রভাব বজায় রাখতে রাজ্য ইউনিটগুলির বিশেষ করে সভাপতি ও সচিবদের ২৫ জনের দলকে অলিম্পিক গেমসে বক্সিং প্রতিযোগিতা দেখার জন্য পাঠানো হয়েছে।

boxing

কর্মকর্তাদের জন্য বিপুল ব্যয়
প্রাক্তন এক জাতীয় বক্সিং কোচ বলছেন, প্যারিস অলিম্পিকে বক্সিং প্রতিযোগিতা শুরু হয়েছে ২৭ জুলাই, তা চলবে ১০ অগাস্ট পর্যন্ত। সেই পরিস্থিতিতে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্বাচনের আগে রাজ্যের কর্মকর্তাদের প্রাভাবিত করতেই বক্সিং ফেডারেসন অফ ইন্ডিয়া বিপুল পরিমাণ ব্যয় করছে। তিনি আরও বলেছেন, এই অর্থ রাজ্যগুলিতে বক্সিংকে এগিয়ে নিয়ে যেতে খরচ করা যেতে পারত।

তবে বিতর্ক ওঠার পরে ভারতের বক্সিং ফেডারেশনের তরফে বলা হয়েছে প্যারিসে বক্সিং দেখার জন্যই সদস্যদের সেখানে পাঠানো হয়েছে। এর সঙ্গে সংগঠনের নির্বাচনের কোনও সম্পর্ক নেই।

প্যারিসে সমস্যায় বক্সিংদলের সদস্যরা
এদিকে অভিযোগ উঠেছে, প্যারিসে ভারতীয় বক্সিং দলের সঙ্গে যুক্ত কোচিং স্টাফরা ভিলেজের বাইরে থাকতে গিয়ে সমস্যায় পড়েছেন। জন প্রতি প্রত্যেকের জন্য প্রতিদিনের ভাতা একশো ডলার। কিন্তু গেমসের সময় দুই বেলা খাওয়ার জন্য এই অর্থ যথেষ্ট নয়। এই সময় প্যারিস যথেষ্টই ব্যয়বহুল।
দলের এক সদস্য জানিয়েছেন, তাঁরা কাছাকাছির মুদির দোকান থেকে জিনিস কিনে নিজেরাই রান্না করে খাচ্ছেন। যে অর্থ দেওয়া হচ্ছে তাতে ম্যাগি, রুটি-মাখন খেতে পারছেন তারা।

কতজন বক্সার প্যারিসের জন্য যোগ্যতা অর্জন করেছেন
চার মহিলা বক্সার-সহ ছয় সদস্যের জাতীয় বক্সিং দল প্যারিস গেমসের জন্য যোগ্যতা অর্জন করেছে। কিন্তু বক্সিং দলের পারফরমেন্স এখনও পর্যন্ত সন্তোষজনক নয়। ছয় বক্সারের মধ্যে দুইজন প্রতিযোগিতার শুরুতেই হেরে গিয়েছেন।

কোথায় কারা রয়েছেন
ক্রীড়ামন্ত্রক দ্বারা অনুমোদিত ভারতীয় দলের তালিকা অনুযায়ী তিন কোচ এবং বক্সিং দলের এক ফিজিওকে গেমস ভিলেজে স্থান দেওয়া হয়েছে। এছাড়া দুই কোচ, একজন চিকিৎসক, কন্ডিশনিং বিশেষজ্ঞ, ফিজিও ও দুই কর্মকর্তাকে গেমস ভিলেজের বাইরে হোটেলে থাকার ব্যবস্তা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+