Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক বৃদ্ধির সম্ভাবনা তৃতীয় দিনে, কাদের দিকে থাকবে ফোকাস?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে ভারতকে প্রথম পদকটি এনে দিয়েছেন মনু ভাকের। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে তিনি জিতেছেন ব্রোঞ্জ।

অলিম্পিক্সের তৃতীয় দিনে ভারতের পদকের সংখ্যা বাড়ার আশা রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সোমবার ২৯ জুলাই কখন কোন ইভেন্টে নামবেন ভারতীয় ক্রীড়াবিদরা।

Paris Olympics 2024

বেলা ১২টায় ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলস ইভেন্ট রয়েছে। সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি মুখোমুখি হবেন জার্মানির মার্ক লামসফাস ও মারভিন সেইডেল জুটির। বেলা ১২টা ৫০ মিনিটে অশ্বিনী পোন্নাপ্পা-তানিশা ক্রেস্টো জুটির সামনে জাপানের নামি মাৎসুইয়ামা-চিহারু শিডা জুটি।

শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে বাছাই পর্বে নামবেন মানু ভাকের। তাঁর পার্টনার সরবজ্যোৎ সিং। রিদম সাঙ্গওয়ান ও অর্জুন সিং চিমাও অংশ নেবেন ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে। বেলা ১টায় রমিতা জিন্দল নামবেন ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে।

বেলা ১টাতেই শ্যুটিংয়ে পুরুষদের ট্র্যাপ কোয়ালিফিকেশন পর্ব রয়েছে। এতে অংশ নেবেন পৃথ্বীরাজ তোন্ডাইমান। বিকেল সাড়ে তিনটে থেকে ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে নজর থাকবে অর্জুন বাবুতার দিকে। ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠলে রোহন বোপান্না-এন শ্রীরাম বালাজির খেলা থাকবে বিকেল সাড়ে তিনটে থেকে।

পুরুষদের হকিতে ভারত পুল বি-র দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্তিনার। এই ম্যাচটি রয়েছে বিকেল ৪টে ১৫ মিনিট থেকে। ব্যাডমিন্টনে বিকেল সাড়ে ৫টা থেকে গ্রুপ পর্বের ম্যাচে লক্ষ্য সেন খেলবেন বেলজিয়ামের জুলিয়েন কারাগজির বিরুদ্ধে।

তিরন্দাজিতে পুরুষদের রিকার্ভ টিমের কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এই দলে রয়েছেন তরুণদীপ রাই, ধীরাজ বোম্মাদেবরা, প্রভীন যাদব। তাঁরা সেমিফাইনালে উঠলে তা শুরু হবে ৭টা ৪০ মিনিটে।

যদি ব্রোঞ্জ পদকের ম্যাচ ভারতকে খেলতে হয়, তাহলে তা শুরু হবে রাত ৮টা ১৮ মিনিটে। সোনা জয়ের দ্বৈরথ শুরু রাত ৮টা ৪১ মিনিটে। এ ছাড়া টেবল টেনিসে রাউন্ড অব ৩২-এ সৃজা আকুলা সিঙ্গাপুরের জিয়ান জেংয়ের বিরুদ্ধে নামবেন রাত সাড়ে ১১টা থেকে। রাত সাড়ে ১২টা থেকে থাকবে মনিকা বাত্রা বনাম ফ্রান্সের পৃথিকা পাভাডের লড়াই।

এদিকে, এই প্রতিবেদন লেখা অবধি চারটি সোনা, ২টি রুপো জিতে পদক তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দুইয়ে ফ্রান্স, তিনে যুগ্মভাবে জাপান ও কোরিয়া এবং পাঁচে রয়েছে চিন। ভারত ১টি ব্রোঞ্জ জেতায় আপাতত ২২ নম্বরে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+