Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে প্রত্যাশিত ফল হয়নি ভারতের, তবে ক্রীড়াবিদরা গড়লেন একাধিক নজির
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারত এবার শেষ করল ৭১ নম্বরে থেকে। একটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ-সহ ভারত পেল ৬টি পদক।
এবারের অলিম্পিক্সে ভারতের লক্ষ্যমাত্রা ছিল পদকের সংখ্যা দুই অঙ্কের করার। বেশ কিছু ইভেন্টে চতুর্থ স্থান অধিকার করায় সেই লক্ষ্যে পৌঁছনো যায়নি। তবে এরই মধ্যে হলো একাধিক নজির।

টোকিও অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এসেছিল সাতটি পদক। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সের পর ভারত এবারও পেল ৬টি পদক। ভারত এবারই সবচেয়ে বেশি ২৯ জন প্রতিযোগী পাঠিয়েছিল অ্যাথলেটিক্সে। ২১ জন ছিলেন শ্যুটিং বিভাগে।
ভারত এবারের অলিম্পিক্সে অংশ নিয়েছিল তিরন্দাজি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, ইক্যুয়েস্ট্রিয়ান, গল্ফ, হকি, জুডো, রোয়িং, সেইলিং, শ্যুটিং, সাঁতার, কুস্তি, টেবল টেনিস ও টেনিসে। ভারতের একমাত্র রুপোটি এবার এসেছে অ্যাথলেটিক্সের অন্তর্গত জ্যাভলিন।
টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়া কেরিয়ারের দ্বিতীয় সেরা থ্রো নিশ্চিত করলেও রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হলো। নীরজের থ্রো ছিল ৮৯.৪৫ মিটারের। পাকিস্তানের আরশাদ নাদিম দুবার ৯১ মিটারের বেশি থ্রো নিশ্চিত করেন, সোনা জেতেন ৯২.২৭ মিটার থ্রো-র সৌজন্যে।
প্রথম ভারতীয় হিসেবে পরপর দুটি অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে পদক জিতলেন নীরজ। নর্মান প্রিচার্ড, সুশীল কুমার, পিভি সিন্ধু, মনু ভাকেরের পর নীরজ হলেন পঞ্চম ভারতীয় যাঁর ঝুলিতে জোড়া অলিম্পিক্স পদক রইল।
ভারতের প্রথম মহিলা শ্যুটার হিসেবে এবার মনু অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের পাশাপাশি মিক্সড টিম ইভেন্টে সরবজ্যোৎ সিংয়ের সঙ্গেও মনু ব্রোঞ্জের দখল নেন। ভারত স্বাধীন হওয়ার পর মনুই প্রথম ক্রীড়াবিদ যিনি একই অলিম্পিক্সে দুটি পদক পেলেন।
পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে স্বপ্নিল কুসালে ঐতিহাসিক ব্রোঞ্জ জেতেন। এর আগে কোনও একটি অলিম্পিক্সে ভারত শ্যুটিং থেকে তিনটি পদক জেতেনি। এই পদক জয়ের ফলে শ্যুটিং থেকে ভারতের মোট অলিম্পিক্স পদকের সংখ্যা বেড়ে হলো সাত।
ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ জিতল। পরপর দুটি অলিম্পিক্সের হকিতে ভারতের পদক জয় ৫২ বছর পর। হকিতে ভারতের মোট পদকের সংখ্যা বেড়ে হলো ১৩। হরমনপ্রীত সিং দলকে সামনে নেতৃত্ব দিলেন ১০টি গোল করে। শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে অতন্দ্র প্রহরীর ভূমিকায় পাওয়া গেল গোলকিপার পিআর শ্রীজেশকে।
প্যারিস অলিম্পিক্সে ভারত ১৯৭২ সালের পর এবারই প্রথম হারাতে পেরেছে অস্ট্রেলিয়াকে। তিরন্দাজিতে এবার পদক আসেনি। মিক্সড টিম ইভেন্টে ধীরজ বোম্মাদেবরা ও অঙ্কিতা ভকত থাকলেন চতুর্থ স্থানে, যা অলিম্পিক্সের তিরন্দাজিতে ভারতের সেরা পারফরম্যান্স।
ব্যাডমিন্টন সিঙ্গলসে প্রথম ভারতীয় হিসেবে পৌঁছেছিলেন লক্ষ্য সেন। তবে ব্রোঞ্জ জয়ের দ্বৈরথে তিনি হেরে যান। টেবল টেনিসে প্রথম ভারতীয় মহিলা হিসেবে পৌঁছন প্রি কোয়ার্টার ফাইনালে, তাঁর পদাঙ্ক অনুসরণ করেন সৃজা আকুলাও।












Click it and Unblock the Notifications