Paris Olympics 2024: অলিম্পিক্স আলাদা কিছু নয়! চাপকে দূরে রেখে টার্গেট স্থির সিফটের

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের বেশ কয়েকটি পদক জয়ের সম্ভাবনা রয়েছে শ্যুটিংয়ে। পদকের সম্ভাব্য দাবিদারদের তালিকায় অন্যতন সিফট কৌর সামরা।

সিফট এখন রয়েছেন লুক্সেমবার্গে, প্যারিস অলিম্পিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে অলিম্পিক্সের কথা ভেবে নিজের উপর বাড়তি চাপ তৈরি করতে নারাজ তিনি।

Paris Olympics 2024

প্যারিস অলিম্পিক্সে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস ইভেন্টে অংশ নেবেন সিফট। এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন সিফট, বিশ্বরেকর্ড গড়ে তাঁর স্কোর ছিল ৪৬৯.৬। সিফটের মতে, যেহেতু অলিম্পিক্স চার বছর অন্তর আসে, সে কারণে বিশ্বকাপ বা অন্য টুর্নামেন্টগুলির থেকে একে বড় মনে হয়।

সিফট অলিম্পিক্সকে তাই আলাদা করে দেখছেন না। অন্য প্রতিযোগিতায় নামা আগে যেমন অনুশীলন করেন, এবারও সেভাবেই করছেন। সিফট একটি সংবাদসংস্থাকে বলেছেন, আমার কাছে এটি বিশ্বকাপের মতোই একই রকম কোনও টুর্নামেন্ট। বিশ্বকাপে আমরা নিজেদের সেরাটা দিই, এখানেও দেব।

সিউট বলেছেন, বিশ্বকাপের থেকে অলিম্পিক্সকে বড় মনে করার কারণ চার বছর অন্তর অলিম্পিক্সের আসর বসে। কিন্তু বিশ্বকাপেও যাঁদের বিরুদ্ধে লড়তে হয়েছিল, এখানেও তাঁরাই থাকবেন। ফলে আলাদা কিছু মনে হচ্ছে না। আগের টুর্নামেন্টগুলিতে, ট্রেনিং সেশনগুলিতে যা করেছি, এখনও তাই করছি।

সিফট দ্বিধাহীনভাবে বলে দিলেন, প্রতিযোগিতার নামটাই শুধু বদলাচ্ছে, প্রতিযোগী বা টেকনিকে বদল নেই কিছুই। নিজের প্রথম অলিম্পিক্স উপভোগ করাতেই ফোকাস স্থির সিফটে। শ্যুটাররা ক্যাম্পে যেমন সূচি মেনে অনুশীলন করেন, অলিম্পিক্সের আগে সেই প্রস্তুতির ধারায় বদল আসেনি।

উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে অংশ নিচ্ছেন ২১ জন শ্যুটার। রাইফেলে আছেন ৮ জন, পিস্তলে সাতজন, শটগানে ৬ জন। রাইফেল শ্যুটারদের মধ্যে ঈশ্বরী প্রতাপ তোমর ও অঞ্জুম মৌদগিল ছা়ড়া বাকি সকলেই কেরিয়ারের প্রথম অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন।

একটি টেলিভিশন শো-তে সাইনা নেহওয়াল, মেরি কম, সানিয়া মির্জাদের সঙ্গে দেখা হয়েছিল শিফটের। তাঁদের কাছ থেকে বেশ কিছু পরামর্শ পেয়েছেন। তার মধ্যে একটি অলিম্পিক্সে, অলিম্পিক্সে যোগ্যতা অর্জন সহজ নয়। সেটা যখন হয়েছে, তখন নিজের প্রতি বিশ্বাস রেখে সেরাটা দিতে হবে।

অপর পরামর্শটি হলো, সেরাটা দেওয়ার আগুন মনের মধ্যে নিভতে দেওয়া চলবে না। প্যারিস থেকে পদক নিয়ে ফিরতে নিজেকে উদ্বুদ্ধ করতে হবে। নিজের পারফরম্যান্স উন্নত করে আরও বেশি পয়েন্ট সংগ্রহই লক্ষ্য সিফটের। তাঁর কথায়, আগে যদি ৫৯৩ পেয়ে থাকি, অলিম্পিক্সে আমার ইভেন্টের দিনে ৫৯৪ পেতে চেষ্টা করব। আপাতত সেটিই টার্গেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+