Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ধাক্কা ভারতীয় তিরন্দাজদের! রেগেমেগে দেশে ফিরছেন কোচ, ছাড়বেন দায়িত্ব
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স শুরুর আগে জোর ধাক্কা খেল ভারতীয় তিরন্দাজি দল। অভিভাবকহীন অবস্থায় ভারতীয় তিরন্দাজদের নামতে হবে পদকের লক্ষ্যে।
ভারতের তিরন্দাজি দলের কোরিয়ান কোচ বেক উং কি পেলেন না অ্যাক্রিডিটেশন। জানা যাচ্ছে, ভুল করেছে ভারতীয় অলিম্পিক সংস্থাই।

ফলে দেশে ফিরে আসছেন কোচ। এমনকী তিনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, ৩০ অগাস্ট ভারতের কোচ হিসেবে চুক্তি শেষ হতেই, তিনি আর এই পদে থাকবেন না। অলিম্পিক্স থেকে ভারত কখনও পদক জেতেনি। সেই খরা এবার মেটার প্রত্যাশা রয়েছে। তবে তারই মধ্যে বড় সমস্যা।
একটি ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উং কি বলেন, ভারতকে প্রথমবার অলিম্পিক্সে পদক জেতানোর লক্ষ্যে প্রস্তুত করেছি দলকে। বিদেশি কোচ নিয়োগের পর তাঁকে অলিম্পিক্সের আসরে ব্রাত্য রাখা আইওএ-র বড় ভুল। প্রথমে যে লক্ষ্য স্থির করে পরিকল্পনা অনুযায়ী সব চলছিল, এই সিদ্ধান্ত তার পরিপন্থী।
উং কি কোচ হিসেবে খ্যাতনামা এবং বিশ্বে সমাদৃত। তাঁর প্রশিক্ষণেই দক্ষিণ কোরিয়া লন্ডন অলিম্পিক্সে সোনা জিতেছিল। অলিম্পিক্সের আসরে গিয়ে যে অভিজ্ঞতার সাক্ষী থাকতে হতে হলো তাতে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আর ভারতের কোচ থাকার ইচ্ছা নেই। এবার দক্ষিণ কোরিয়াতেই ফিরে যাব।
Touchdown Paris! Our archery contingent has reached the Olympic Village in Paris. Greeted by Chef de Mission @gaGunNarang and Deputy Chef de Mission @100thofasec. #JeetKiAur #Cheer4Bharat #IndiaAtParis24 pic.twitter.com/qSEloZhy3K
— Team India (@WeAreTeamIndia) July 19, 2024
যদিও তিনি মনে করছেন প্যারিসে ভারতীয় তিরন্দাজদের পদক জেতার ভালো সম্ভাবনাই রয়েছে। তাঁর কথা, আমার দুর্ভাগ্য দলের সঙ্গে থাকতে পারছি না। তবে আমি দলের প্রত্যেককে মেসেজ করে পরামর্শ দেব টুর্নামেন্ট চলাকালীন কী করতে হবে। আশা করি, তিরন্দাজরা পদক জিতবেন।
উং কি আরও বলেন, পদক জেতানোর লক্ষ্যে কঠোর পরিশ্রম করছিলাম সকলে মিলে। কিন্তু অলিম্পিক্সের গুরুত্বপূর্ণ সময়েই আমাকে কোচ রাখা হলো না। আমাকে তাহলে অর্থ খরচ করে ভারতের কোচ নিয়োগ করা হয়েছিল কেন? আনা হয়েছিল দেশকে পদক জেতানোর লক্ষ্যে। কিন্তু আমি তো গেমস ভিলেজে থাকতে পারব না, অনুশীলনেই যেতে পারব না। উল্লেখ্য, অ্যাক্রিডিটেশনের জন্য অপেক্ষা করছিলেন হোটেলে। এবার একরাশ হতাশা নিয়েই ভারতে ফিরতে বাধ্য হচ্ছেন।












Click it and Unblock the Notifications