Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের শুরুতেই হতাশ করলেন ভারতীয় শ্যুটাররা, রোয়িংয়েও ব্যর্থতা
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে আজ ভারতের সামনে বড় সুযোগ ছিল ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টের মেডেল রাউন্ডে পৌঁছনোর।
যদিও পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেল ভারতের দুই জুটি। হতাশা রোয়িংয়েও।

আজ শুরুটা ভালো করলেও শেষমেশ রেপেচেজ রাউন্ডে ভরসা রাখতে হচ্ছে ভারতীয় শ্যুটার বলরাজ পানওয়ারকে। তিনি সরাসরি কোয়ার্টার ফাইনালে যেতে পারেননি পুরুষদের সিঙ্গলস স্কালস ইভেন্টের হিটে চতুর্থ স্থান লাভ করায়। বলরাজ শেষ করলেন মিশরের আবদেলখালেক এলবানার পিছনে থেকে।
শুরুতে তিন নম্বরে ছিলেন বলরাজ। হিটে প্রথম স্থানাধিকারী নিউজিল্যান্ডের ম্যাকিনটোস শুরু থেকেই বড় লিড নিয়ে নেন। বলরাজকে কিছুক্ষণের মধ্যেই পিছনে ফেলে দেন এলবানা। প্রথম ৫০০ মিটারের চেকপয়েন্টে এলবানা পৌঁছন ১ মিনিট ৪১.৯৪ সেকেন্ডে, বলরাজ ১ মিনিট ৪৩.৫৩ সেকেন্ডে।
এরপরই গতি বাড়ান বলরাজ। ১০০০ মিটারের চেকপয়েন্টে ব্যবধান অনেক কমিয়ে ফেলেন বলরাজ। যদিও শেষরক্ষা হয়নি। বলরাজ ২০০০ মিটারের হিট শেষ করেন ৭ মিনিট ৭.১১ সেকেন্ডে। এলবানা তিনে থাকেন ৭ মিনিট ৫.০৬ সেকেন্ডের দৌলতে। শীর্ষে থাকা ম্যাকিনটোসের সময় ৬:৫৫.৯২। গ্রিসের স্তেফানোস টুসকোসের সময় ৭:০১.৭৯।
এরপরই ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টের পদক জয়ের লড়াই থেকে ছিটকে যান ভারতীয় শ্যুটাররা। প্রথম স্থানাধিকারী চারটি দল গেল মেডেল রাউন্ডে। যোগ্যতা অর্জন পর্বে ভারতের রমিতা জিন্দল ও অর্জুন বাবুতা দখল করলেন ষষ্ঠ স্থান। দ্বাদশ স্থানে শেষ করলেন এলাভেনিল ভালারিভান ও সন্দীপ সিং।
প্রথম সিরিজে রমিতার স্কোর ১০৪.৬, বাবুতার ১০৪.১, সম্মিলিত স্কোর ২০৮.৭। দ্বিতীয় সিরিজে রমিতা ও বাবুতার স্কোর যথাক্রমে ১০৪.৪ ও ১০৬.২, সম্মিলিত ২১০.৬। তৃতীয় সিরিজে রমিতার স্কোর ১০৫.৫, বাবুতার ১০৩.০৯, সম্মিলিত ২০৯.৪। মোট স্কোর ৬২৮.৭, রমিতার ৩১৪.৫, বাবুতার ৩১৪.২।
রমিতা-অর্জুন দারুণভাবে কামব্যাকের পর একটা সময় পাঁচে উঠে এসেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। হতাশ করল এলাভেনিল ভালারিভান ও সন্দীপ সিংয়ের জুটি। ভারতের এই জুটি শেষ করল দ্বাদশ স্থানে থেকে। মোট স্কোর ৬২৬.৩।
প্রথম সিরিজে এলাভেনিলের স্কোর ১০৩.৪, সন্দীপের ১০৪.১, সম্মিলিত ২০৭.৫। দ্বিতীয় সিরিজে এলাভেনিল ও সন্দীপের স্কোর যথাক্রমে ১০৪.৭ ও ১০৫.৩, সম্মিলিত ২১০। তৃতীয় সিরিজে এলাভেনিল ১০৪.৫ স্কোর করেন, সন্দীপের স্কোর ১০৪.৩, সম্মিলিত ২০৮.৮। এলাভেনিলের মোট স্কোর ৩১২.৬, সন্দীপের ৩১৩.৭।
প্রথম চারে রইল চিন (৬৩২.২), কোরিয়া (৬৩১.৪), কাজাখস্তান (৬৩০.৮) ও জার্মানি (৬২৯.৭)। এই চার দেশের শ্যুটাররা নামবেন পদক জয়ের দ্বৈরথে।












Click it and Unblock the Notifications