Paris Olympics 2024: চিনের কাছে আত্মসমপর্ণ ভারতের, প্রথম ম্যাচে হেরেই বিদায় শরৎ কমল, হরমীত দেশাইদের

টেবল টেনিসে রোমানিতয়ার বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে জিতে শেষ আটে জায়গা করে নিয়েছে ভারতীয় মহিল দল। মনিকারা-অর্চনারা পারলেও ব্যর্থ হলেন শরৎ কমলরা। পুরুষদের দলগত রাউন্ডের প্রথম ম্যাচেই চিনের কাছে ০-৩ ফলে হারল ভারতীয় পুরুষ টিটি দল। শুরু থেকেই চিনে আগ্রাসানের সামনে গুটিয়ে যায় ভারত। শেষ পর্যন্ত ০-৩ ফলে হেরেই বিদায় নিতে হল ভারতীয় পুরুষ টিটি দলকে।

টেবল টেনিসে চিন বরাবরই শক্ত প্রতিপক্ষ। ভারতীয় পুরুষ দল প্রথম ম্যাচেই সেই শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামে। চিনের আগ্রাসনের সামনে কোনও জবাবই দিতে পারল না ভারত। টেবল টেনিসে ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন হরমীত দেশাই ও মানব ঠক্কর। প্রথম ম্যাচের প্রথম গেমেই হার ভারতের। ২-১১, ৩-১১, ৭-১১ ফলে হারলেন ভারতীয় জুটি।

Paris Olympics

এরপর দ্বিতীয় ম্যাচে নামলেন বর্ষীয়ান শরৎ কমল। লড়াই চালালেও ভারতকে জেতাতে পারলেন না। ১-৩ ফলে হারলেন। এই ম্যাচের ফল ১১-৯, ৭-১১, ৭-১১, ৫-১১। ০-২ ফলে পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় ভারত।শেষ ম্যাচে ভারতের হয়ে খেলতে নামেন মনব ঠক্কর। তিনিও হারলেন ৯-১১, ৬-১১, ৯-১১ ফলে। ফলে প্রথম তিন ম্যাচেই হেরে গেলে ভারত। ০-৩ ফলে হেরে গিয়ে প্রথম ম্যাচ থেকেই বিদায় নিতে হল ভারতীয় পুরুষ টিটি দলকে।
ভারতীয় দলের পুরুষ খেলোয়াড়রা ইতিপূর্বেই ব্যক্তিগত রাউন্ডে ব্যর্থ হয়েছেন। তাদের থেকে দলগত রাউন্ডে ভালো পারফরম্যান্স প্রত্যাশিত ছিল। কিন্তু সেই আশা পূরণ করতে পারেলন না শরৎ কমলরা। ফলে পুরুষ দল একরাশ হতাশা নিয়েই প্যারিসের অভিযান শেষ করল। ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় মহিলা টিটি দল।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+