Paris Olympics 2024: স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ জয়, হরমনপ্রীতদের সৌজন্যে ভারতের ঘরে চতুর্থ পদক

হকিতে চক দে ইন্ডিয়া। সোনা-রুপোর লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছিল ভারত। তবে প্যারিস থেকে খালি হাতে ফিরতে হল না ভারতীয় হকি দলকে। বৃহস্পতিবার স্পেনকে ২-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল ভারত। সেইসঙ্গে টোকিও-র পর প্যারিস থেকেও পদক জিতলেন শ্রীজেশরা।

গোটা প্রতিযোগিতায় ভালো খেলেছে ভারত। তবে সেমিফাইনাজলে জার্মানির কাছে হেরে বিরাট স্বপ্নভঙ্গ হয় ভারতীয় হকি দলের। ফাইনাফলে উঠতে না পারলেও ভারতের পদকের একটা সম্ভাবনাত ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সেটাই করে দেখালেন হরমনপ্রীত-শ্রীজেশরা। স্পেনকে হারিয়ে ভারতকে চতুর্থ পদক এনে দিলেন হকি খেলোয়াড়রাই।

Paris Olympics

প্যারিস থেকে কোনও ভাবেই খালি হাতে ফিরতে রাজি ছিলেন না হরমনপ্রীত ব্রিগেডের সদস্যরা। ম্যাচের শুরু থেকে সেই অদম্য মানসিকতা নিয়েই খেলতে শুরু করে ভারত। কিন্তু প্রথম কোয়ার্টারে কোনও গোল হয়নি। সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি কোনও দলই। তবে ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় স্প্যানিশা। পেনাল্টি স্ট্রোক থেকে স্পেনের মার্ক মিরালেস গোল করে স্পেনকে এগিয়ে দেন।

গোল খেয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত। কিন্তু হাল ছাড়েননি হরমনপ্রীতরা। ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল শোধ করলেন অধিনায়ক হরমনপ্রীত। পেনাল্টি কর্ণার ভারত পেলেই তাঁর হকি স্টিকের দিকে তাকিয়ে থাকে ভারত। তিন মিনিটের ব্যবধানে ফের হরমনপ্রীতের গোলেই এগিয়ে গেল ভারত। তৃতীয় কোয়ার্টার ২-১ গোলে এগিয়ে থেকেই শেষ করে ভারত।

এরপর চতুর্থ কোয়ার্টারে ভারত কিছুটা রক্ষণাত্বকভাবেই খেলতে থাকে। খেলা যত শেষ হতে থাকে ততই চাপ বাড়াতে থাকে স্পেন। কিন্তু ভারতীয় রক্ষণ অটুট থাকে। শেষ পর্যন্ত ২-১ ফলে জিতেই ব্রোঞ্জ জিতল ভারত।

সেমিফাইনালের জার্মানির কাছে হেরে সোনা-রুপোর লড়াই থেকে ছিটকে যায় ভারতীয় হকি দল। ৪১ বছর পর টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারত। এবার পদকের রং বদলে মরিয়া ছিল ভারতীয় হকি দল। কিন্তু সেটা হল না। ভালো খেলেও জার্মানির কাছে হেরে সোনা রুপোর লড়াই থেকে এক কদম দূরেই থামতে হল ভারতীয় দলকে। তবে প্যারিস থেকে খালি হাতে ফিরতে হল না ভারতীয় হকি দলকে।

৫২ বছর পর আবার পর পর দুই অলিম্পিক্সে পদক জিতল ভারত। এর আগে ১৯৬৮ এবং ১৯৭২ সালে শেষবার পর পর অলিম্পিক্সে পদক জিতেছিল ভারত। ৫২ বছর পর সেই ইতিহাস ফেরালেন হরমনপ্রীতরা। টোকিও এবং প্যারিস পর পর অলিম্পিক্সে পদক পেল ভারতীয় হকি দল। ম্যাচ জিতে উচ্ছাসের সাগরে ভাসে গোটা ভারতীয় হকি দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+