Paris Olympics 2024: ধ্যানচাঁদের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন ভারতীয় হকি দলের, দিল্লি ফেরার বিমানে অনবদ্য অভিজ্ঞতা
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারত পুরুষদের হকিতে ব্রোঞ্জ জিতেছে। স্পেনকে হারিয়ে। আজই দেশে ফিরল হরমনপ্রীত সিংয়ের দল।
ভারতীয় দলের অলিম্পিয়ান গোলরক্ষক পিআর শ্রীজেশ অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকাবাহকের ভূমিকায় থাকছেন। আজ দেশে ফিরেই মন জিতে নিল ভারতীয় হকি দল।

আজ সকালে দিল্লি বিমানবন্দরে ছিল উৎসবের মেজাজ। ঢাক-ঢোল নিয়ে ভারতীয় হকি দলের সদস্যদের স্বাগত জানাতে হাজির ছিলেন ভক্তরা ও খেলোয়াড়দের পরিবারের সদস্য, বন্ধু-বান্ধবরা। ভারতীয় হকি দলকে আজ সংবর্ধিত করেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
#ParisOlympics2024 में कांस्य पदक जीत कर भारत लौटी हॉकी टीम के खिलाड़ियों से भेंट कर उन्हें शुभकामनाएं दीं।#Olympics में 52 साल बाद लगातार दूसरी बार पदक जीत कर आपने देश का नाम रोशन किया है, पूरे देश को आप सभी पर गर्व है।#Cheer4Bharat pic.twitter.com/qcZ38lsWIi
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) August 10, 2024
দিল্লিতে পৌঁছনোর পর ভারতীয় হকি দলের সদস্যরা যান মেজর ধ্যানচাঁদের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাতে। পদক হাতে সকলে হকির জাদুকরের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে ছবিও তোলেন। এই নিয়ে ভারত অলিম্পিক্স হকিতে ত্রয়োদশ পদক জিতল।
ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং নিজে ১০টি গোল করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি আজ বলেন, প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পর সকলে যেভাবে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা হাজির হয়েছেন তা দেখে খুবই ভালো লাগছে। অলিম্পিক্সে পদক জিততে আমরা কঠোর পরিশ্রম করেছি। সেই প্রস্তুতির সুফল মেলায় গোটা দেশ যেভাবে আনন্দিত তা এক অনবদ্য অনুভূতি।
Hon’ble Sports Minister Dr. @mansukhmandviya met with the Indian Men’s Hockey Team and felicitated them for their outstanding performance. The team expressed their gratitude by gifting a signed jersey to the Hon’ble Minister, symbolizing our shared commitment to the growth of… pic.twitter.com/OsA8Faylrl
— Hockey India (@TheHockeyIndia) August 10, 2024
সহ অধিনায়ক হার্দিক সিংয়ের কথায়, আমাদের দলের মূল শক্তিই হলো পারস্পরিক আস্থা ও বিশ্বাস। সকলেই সকলের জন্য সেরাটা দিতে প্রস্তুত। সে কারণেই এই সাফল্য নিশ্চিত সম্ভব হয়েছে। গ্রেট ব্রিটেন ম্যাচে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগের তালমিলের দারুণ প্রশংসা করেন হার্দিক। প্রতিটি বিভাগ পরস্পরকে সাপোর্ট দিয়ে গিয়েছে। আর গোলে পিআর শ্রীজেশ আমাদের অনেকবার বাঁচিয়েছেন দুর্ভেদ্য থেকে।
A special gesture from @airindia for the boys as they headed back to India from Paris. 🇮🇳 #ReturningHome #Hockey #HockeyIndia pic.twitter.com/StTlB7fc9B
— Hockey India (@TheHockeyIndia) August 10, 2024
ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলকে বিশেষভাবে স্বাগত ও অভিনন্দন জানানো হয় এয়ার ইন্ডিয়ার তরফে। বিমানের ভিতর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।












Click it and Unblock the Notifications