Paris Olympics 2024: সেমিতে জার্মানির কাছে লড়াই করেও হার, হকিতে সোনার স্বপ্ন অধরাই ভারতের

প্যারিস অলিম্পিক্সে মঙ্গলবার হকির সেমিফাইনাল ম্যাচে জার্মানির মুখোমুখি হয়েছিল ভারত। টান টান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ২-৩ ফলে হেরে ফাইনালের টিকিট পেল না ভারত। ১৯৮০ সালে শেষবার অলিম্পিক্সের হকির ফাই‌নাল খেলেছিল ভারত। ৪৪ বছর পরও ফাইনাল অধরাই থাকল।

অমিত রুইদাসের লাল কার্ড থাকায় এই ম্যাচে ভারতের স্কোয়াড ছিল ১৫ জনের। শুরু থেকেই প্রতিপক্ষ দলের উপর চাপ সৃষ্টি করতে শুরু করে ভারত। কারণ জার্মানি অত্যন্ত শক্তিশালী দল। শুৱুতেই আক্রমণের চাপ তৈরি করায় বেশ কয়েকটি পেনাল্টি কর্ণার পায় ভারত।

Paris Olympics 2024

প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্ণার থেকেই গোল তুলে নেয় ভারত। টিম ইন্ডিয়ার হয়ে প্রথম গোলটি করেন হরমনপ্রীত সিং। ছন্দবন্ধ আক্রমণ থেকেই প্রথম গোল পায় ভারত। লিড পাওয়ার পর আরও আক্রমণাত্বক দেখাতে শুরু করে ভারতকে। শেষ পর্যন্ত প্রথম কোয়ার্টারে ১-০ গোলে এগিয়ে থাকে ভারত।

দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই ভারতের উপর চাপ বজায় রাখতে শুরু করে জার্মানি। পেনাল্টি কর্ণার থেকেই ম্যাচে সমতা ফেরালেন জার্মানির গঞ্জালো। গোল শোধের পর ভারতীয় রক্ষণের উপর চাপ আরও বাড়ায় জার্মানরা। তার ফলও পায়। ভারতীয় ডিফেন্ডারের ভুলেই পেনাল্টি কর্ণার পায় জার্মানিা। তার থেকে পুরোপুরি ফায়দা তোলে তারা। দ্বিতীয় কোয়ার্টারেই ২-১ গোলে এগিয়ে যায় জার্মানি।

তবে তৃতীয় কোয়ার্টারে ভারতকে স্বস্তি এনে দিলেন সুখজিৎ সিং। পেনাল্টি কর্ণার থেকে ২-২ করল ভারত। ২-২ ফল থেকেই শুরু হয় চতুর্থ তথা শেষ কোয়ার্টারের খেলা। কিন্তু খেলার যখন সাত মিনিট বাকি তখনই এগিয়ে গেল গেল জার্মানি। গোল করেন মার্কো। ৩-২ হয়ে যায় খেলার ফল। শেষ পর্যন্ত এই ফল বজায় থাকে।

আগামী বৃহস্পতিবার ব্রোঞ্জ জয়ের ম্যাচ খেলতে নামবে ভারতীয় হকি দল। ইতিমধ্যেই স্পেনকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে নেদারল্যান্ডস। ফলে ব্রোঞ্জ জয়ের ম্যাচ হবে ভারত বনাম স্পেনের মধ্যে।

অলিম্পিক্সের শুরু থেকে ভালো খেলছে ভারত। শেষ দুই ম্যাচে শক্তিশালী দুই দলকে (অস্ট্রেলিয়া, ব্রিটেন) হারিয়েছি‌ল ভারত। কিন্তু জার্মানদের বিরুদ্ধে জয় অধরাই থেকে গেল। ৪১ বছর পর টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারত। এবার পদকের রং বদলে মরিয়া ছিল ভারতীয় হকি দল। কিন্তু সেটা হল না। ভালো খেলেও জার্মানির কাছে হেরে সোনা রুপোর লড়াই থেকে এক কদম দূরেই থামতে হল ভারতীয় দলকে।ম্যাচ হারের পর শ্রীজেশ-হরমনপ্রীতদের শরীরী ভাষা বলে দিচ্ছিল কতটা ব্যাথীত করছে এই ফলাফল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+