Paris Olympics 2024: তিরন্দাজিতে দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে ভারত, দীপিকাদের ব্যক্তিগত পারফরম্যান্স কেমন?
তিরন্দাজি ইভেন্টের মধ্য দিয়ে প্যারিস অলিম্পিক্সের যাত্রা শুরু করল ভারত। উদ্বোধনী অনুষ্ঠানের আগে যে কয়েকটি ইভেন্ট ইতিমধ্যেই শুরু হয়েছে তার মধ্যে অন্যতম আর্চারি। অলিম্পিক্সের তিরন্দাজিতে মহিলাদের দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারত।
বৃহস্পতিবার ছিল তিরন্দাজিতে মহিলাদের যোগ্যতা অর্জন পর্ব। প্রথম দিনে দলগতভাবে ভালো পারফরম্যান্স করলেন দীপিকা কুমারী-অঙ্কিতা ভগতরা। ১৯৮৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকল ভারতীয় মহিলা দল। সেইসঙ্গে কোয়ার্টার ফাইনালেও যোগ্যতা অর্জন করলেন ভারতীয় মহিলা তিরন্দাজরা।

২০৪৬ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে দক্ষিণ কোরিয়া। ১৯৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চিন। ১৯৮৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে মেক্সিকো। তিন পয়েন্ট কম নিয়ে ভারত আছে ৪ নম্বর স্থানে। যদি ব্যক্তিগত রাউন্ডে খুব ভালো পারফরম্যান্স করতে পারেননি ভারতীয় মহিলা তিরন্দাজরা। অঙ্কিতা ১১ নম্বরে, ভজন কৌর ২২ এবং দীপিকা কুমারী ২৩ নম্বরে আছে।
ভারতের হয়ে সেরা ফর্মে ছিলেন অঙ্কিতা ভকত। ৬৬৬ পয়েন্ট সংগ্রহ করে ১১ নম্বরে শেষ করলেন। তবে প্রত্যাশা থাকলেও প্রথম দিনে সেরা ফর্মে ছিলেন না দীপিকা কুমারী।৬৫৮ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে থামেন দীপিকা।অন্যদিকে ৬৫৯ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে শেষ করেন ভজন কৌর। ৬৯৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে শেষ করে রেকর্ড গড়েন কোরিয়ার হাইয়ন লিম।
ব্যক্তিগত ইভেন্টে প্রত্যাশা অনুসারে ফল না হলেও ভারতীয় মহিলা তিরন্দাজরা তা পুষিয়ে দিয়েছেন দলগত ইভেন্টে। ভারতের তিরন্দাজির মেয়েরা সরাসরি যোগ্যতা অর্জন করে নিল প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে ফ্রান্স বা নেদারল্যান্ডস প্রতিপক্ষ হতে পারে ভারতের। যদি সেমিফাইনালে ওঠেন অঙ্কিতারা, তা হলে কোরিয়ার মুখে পড়তে হতে পারে।
২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে শেষ বার ভারতের মেয়েদের আর্চারি টিম যোগ্যতা অর্জন করেছিল। এক যুগ পর আবার ভারতের মেয়েরা গিয়েছেন অলিম্পিক্সে। প্রথম দিনেই দলগতভাবে ভালো পারফরম্যান্স করলেন ভারতীয় মহিলারা।অঙ্কিতা, ভজনের মতো দীপিকাও যদি সেরাটা দিতে পারেন, তা হলে পদকের স্বপ্ন দেখা যেতেই পারে। ভারতের চ্যালেঞ্জ হতে পারে দক্ষিণ কোরিয়াই।












Click it and Unblock the Notifications