Paris Olympics 2024: জার্মানির বিরুদ্ধে পরিসংখ্যানে এগিয়ে ভারত, কখন-কোথায় দেখবেন হকির মেগা ম্যাচ?

টোকিও অলিম্পিক্সে পদক জয়ের পর প্যারিসেও পদকের স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় হকি দল। পদক জয়ের দুয়ারে ভারত। একটি ম্যাচ জিততে পারলেই পদক নিশ্চিত হয়ে যাবে ভারতের। মঙ্গলবার অলিম্পিক্সের হকিতে সেমিফাইনাল খেলতে নামতে ভারত। এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ জার্মানি। ব্রিটেনকে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ট্রাইবেকারে হারিয়ে শেষ চার জায়গা করে নিয়েছে ভারতীয় হকি দল।

এবার পদক নিশ্চিত করার ম্যাচ ভারতের সামনে। জার্মানির বিরুদ্ধে জিতলেই ফাইনালের টিকিট পেয়ে যাবে হরমনপ্রীত সিংরা। সেই সঙ্গে একটি পদকের নিশ্চিত হয়ে যাবে ভারতীয় দলের। টোকি অলিম্পিক্সে ব্রোঞ্জ পেয়েছিল ভারত। এবার কিন্তু পদকের রঙ বদলে মরিয়া ভারতীয় দল। অলিম্পিক্সের শুরু থেকে ভালো খেলছে ভারত। শেষ দুই ম্যাচে শক্তিশালী দুই দলকে (অস্ট্রেলিয়া, ব্রিটেন) হারিয়েছে ভারত। এরফলে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ভারতীয় দল।

Olympics

জার্মানি অত্যন্ত শক্তিশালী দল। ফলে তাদের বিরুদ্ধে জিততে হলে নিজেদের ১০০% দিতে হবে ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে। এই ম্যাচের আগে দেখে নেওয়া যাক ভারত এবং জার্মানির মুখোমুখি সাক্ষাতের ফলাফলের পরিসংখ্যান। এখনও পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছে ভারত ও জার্মানি। তবে পরিসংখ্যান কিন্তু ভারতের পক্ষেই আছে।

১৮ বারের লড়াইয়ের মধ্যে আটবার জিতেছে ভারত, চার বার জিতেছে জার্মানি, চারটি ম্যাচ ড্র হয়েছে। ভারতীয় দল ৪১ গোল করেছে জার্মানির বিরুদ্ধে অন্যদিকে জার্মানি ভারতের বিরুদ্ধে গোল করেছে ৩৭টি গোল। এর পাশাপাশি শেষ ছয়টি সাক্ষাতেও ভারতীয় দল কিন্তু এগিয়ে আছে কারণ ভারতীয় দল শেষ ছয়বারের সাক্ষাতের মধ্যে পাঁচবার জিতেছে। তবে হকি প্রো লিগের শেষ ম্যাচে অবশ্য জার্মানি ৩-২ গোলে ভারতের বিরুদ্ধে জয়লাভ করেছে।

এই ম্যাচে একজনকে কম নিয়ে খেলতে নামতে হবে ভারতীয় দলকে। কারণ শেষ ম্যাচে অমিত রুইদাস লাল কার্ড দেখেছেন। হকি স্কোয়াডে ১৬ জন থাকে। কিন্তু অমিতকে লাল কার্ড দেখার ফলে ভারতকে শেষ চারে স্কোয়াডে একজন কম প্লেয়ারকে নিয়েই নামতে হবে। কোয়ার্টার ফাইনাল ম্যাচে দীর্ঘ সময় দশজন খেলতে হয়েছিল। তাতেও ম্যাচ জিতেছিল ভারত।

গতকাল প্যারিস অলিম্পিক্সের হকির কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে খেলছিল ভারতীয় হকি দল। সেখানেই দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে মিডফিল্ডে বল নিয়ে ড্রিবলিং করছিলেন অমিত রুইদাস। সেই সময়ই হঠাৎ করে পেছনে ট্যাকল করতে আসা গ্রেট ব্রিটেনের হকি প্লেয়ার উইল ক্যালনানের মুখে স্টিক দিয়ে আঘাত করেন। ফলে লাল কার্ড দেখেন অমিত।

মঙ্গলবার রাত ১০.৩০ মিনিট থেকে এই ম্যাচ শুরু হবে। স্পোর্টস ১৮ ও জিও সিনেমাতে এই ম্যাচ দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+