Paris Olympics 2024: গেমস ভিলেজে খাদ্য সংকট! ইভেন্ট শুরুর আগে ভারতীয়দের পাতে ডাল-রুটি

শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্যারিস অলিম্পিক্স। কিন্তু তার আগেই বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ভারতীয়দের ইভেন্ট। কিন্তু প্যারিসের গেমস ভিলেজে সমস্যায় ভারতীয় অ্যাথলিটরা। সঠিক খাবার না পাওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন ভারতীয় প্রতিযোগীরা।

গেমস ভিলেজে নিজেদের গুছিয়ে নিয়েছেন পিভি সিন্ধু, নিখাত জারিনরা। কিন্তু সমস্যা খাবার নিয়ে। গেমস ভিলেজে পাঁচটি আলাদা জায়গায় পাঁচ রকমের খাবারের বন্দোবস্ত করা হয়েছে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, তার মধ্যে একটা জায়গাতেই পাওয়া যাচ্ছে এশীয় খাবার। যদিও সেখানে পরিমাণ কম বলেই ভারতীয় শিবির থেকে অভিযোগ তোলা হয়েছে।

Paris Olympics 2024

ব্যাডমিন্টন খেলোয়াড় তানিশা ক্রেস্টো অভিযোগ করেছেন, রাতে রাজমা হয়েছিল বলে শুনেছিলেন। কিন্তু আমরা খেতে যাওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে অন্য খাবার খেতে হয়েছে। অন্যদিকে বক্সার অমিত পাঙ্ঘাল নিজেদের সাপোর্ট স্টাফকে ভারতীয় খাবার দেওয়ার জন্য বলেন। বক্সার অমিত পাঙ্ঘাল জানিয়েছেন, শুধু মাত্র ডাল-রুটি খেয়েই দিন কাটছে ভারতীয়দের' ।

ভারতের সাততলা ব্লকে প্রায় ৩০টি অ্যাপার্টমেন্ট রয়েছে, বাইরের দিকে তিরঙ্গায় লাগানো হয়েছে। ভারতীয়দের বিপরীতে থাকা রাফায়েল নাদালের স্পেন। ডানদিকে তাদের প্রতিবেশী ইতালি এবং বামদিকে নোভাক জকোভিচের সার্বিয়া। জানা গিয়েছে, গেমস ভিলেজ এতটাই ছড়িয়ে রয়েছে যে, ভারতীয় ক্রীড়াবিদদের ঘর থেকে খাবারের জায়গা অনেকটাই দূরে। তার ফলে এই সমস্যা হচ্ছে।

যথারীতি খবর ছড়াতে তড়িঘড়ি অবস্থা সামাল দিতে নেমেছেন উদ্যোক্তারা। কিন্তু তাতে অস্বস্তি ঢাকা যাচ্ছে না। গেমস ভিলেজে অ্যাথলিটরা পর্যাপ্ত ডিম পাচ্ছেন না। তাছাড়া গ্রিলড চিকেন, মাংসের অভাব দেখা দিয়েছে বলেই খবর। সব ডিম ফ্রান্সের ভেতর থেকেই আনা হবে। ফলে ক্যাটারিং সংস্থার কর্তারা জানিয়েছেন, তাঁরা সরবরাহকারীদের সঙ্গে কথা বলছেন। যাতে ডিমে কোনও কার্পণ্য না হয়।

শোনা যাচ্ছে প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটি কার্বন নিঃসরণ কমানোর জন্য নিরামিষ খাবারের উপরে জোর দিয়েছিল। কিন্তু বিভিন্ন দেশের অ্যাথলিটদের খাদ্যাভ্যাস বিভিন্ন হওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে বলেই খবর।

ভারতীয় দলের সঙ্গে আছেন পুষ্টিবিদ। ফিটনেসের কারণে অনেক ক্রীড়াবিদই লোভনীয় খাবার খেতে পারবেন না। দলের বা ব্যক্তিগত পুষ্টিবিদ যা নির্দেশ দেবেন, সেই ভাবেই তাঁদের খাবার খেতে হবে ডায়েট মেনে।যারা নিরামিষাশী তাঁদের কথা মাথায় রেখেও যে রকম খাবারের ব্যবস্থা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+