Paris Olympics 2024: এগিয়ে থেকেও ফাইনালের স্বপ্নভঙ্গ, অঙ্কিতাদের ঘিরে এখন ব্রোঞ্জ জয়ের আশা
দলগত এবং ব্যক্তিগত রাউন্ডে হতাশাজনক পারফরম্যান্স করলেও তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে চমক দেখাল ভারত। কিন্তু ফাইনালে উঠতে ব্যর্থ হল ভারত। সেমিফাইনালে অঙ্কিতা ভকত ও ধীরজ বোম্মাদেবরা খেলতে নামেন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। এই ম্যাচ হেরে ফাইনাল খেলার স্বপ্ন অধরাই থাকল অঙ্কিতা ভকত ও ধীরজ বোম্মাদেবরা জুটির।
তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের সেমিফাইনাুলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৬-২ ফলে হার অঙ্কিতা ভকত ও ধীরজ বোম্মাদেবরা জুটির। প্রথমেই লিড নিয়ে নেয় ভারত জুটি। কিন্তু দ্বিতীয় সেটের পর ভারত-দক্ষিণ কোরিয়া ম্যাচের ফল হয় ২-২।কিন্তু ৪-২ ফলে লিড নিয়ে কোরিয়া l শেষ সেটটি ভারতের জন্য ছিল অগ্নি পরীক্ষার। কিন্তু ভারতীয় জুটি ব্যর্থ হলেন।

তৃতীয় সেটে বোম্মাদেবরার একটি শটে ৮ স্কোর করেন যা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল। তৃতীয় সেটে কোরিয়ান জুটি স্কোর করেন ৩৮-৩৬। ফলে ৪-২ ফলে ম্যাচ জিতে নেয় কোরিয়া। ভারতকে ব্রোঞ্জ জয়ের ম্যাচ খেলতে নামতে হবে। এখনও পদক জয়ের আশা আছে ভারতের।
তিরন্দাজির মিক্সড টিম ১/৮ এলিমিনেশন ইভেন্টে অঙ্কিতা এবং ধীরজ জুটি সহজেই জয় পায় এবং কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে। ইন্দোনেশিয়ার জুটির বিরুদ্ধে ৫-১ ফলে জয় পায় ভারতীয় জুটি। এর কয়েক ঘণ্টার মধ্যেই স্পেনের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে খেলতে নাামনে অঙ্কিতা-ধীরজ। স্পেনকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। ৫-৩ ফলে জয় পান ভারতীয় আর্চাররা।
তিরন্দাজি নয়, অঙ্কিতার খেলায় প্রথম হাতে খড়ি হয়েছিল যোগাসনে। ছোটবেলায় মেয়েকে যোগাসনে ভর্তি করেন অঙ্কিতার মা-বাবা। এই খেলাতেও যথেষ্ট সফল ছিলেন অঙ্কিতা। তাঁর ঘরে গেলেই দেখা গেল যোগাসনের একাধিক পদক এবং পুরস্কার রয়েছে। কিন্তু যোগাসন থেকে হঠাৎ করে কেন তিরন্দাজিতে এলেন অঙ্কিতা। ওয়ান ইন্ডিয়াকে একান্ত সাক্ষাৎকারে সেই কথা জানান অঙ্কিতার মা শীল ভকত।
তিনি বলেন, যোগাসনে আমরা মেয়েকে প্রথম ভর্তি করেছিলাম। কিন্তু পাড়ায় একটা তিরন্দাজি প্রতিযোগিতা দেখে মেয়ের এই খেলার প্রতি আগ্রহ জন্মায়। আমারা দেখলাম যোগাসন থেকে খেলা থেকে সেভাবে চাকরির সুযোগ থাকে না। তিরন্দাজিতে সুযোগ অনেক বেশি। তাই এই খেলায় মেয়ে ভর্তি করি।'












Click it and Unblock the Notifications