Paris Olympics 2024: কাছে গিয়েও পদক অধরাই থাকল, চিনের কাছে হেরে চতুর্থ হলেন মহেশ্বরী-অনন্ত

তীরে এসে ফের তরী ডুবল। শ্যুটিংয়ে স্কিটের মিক্সড ইভেন্টে ভারতের মহেশ্বরী চৌহান এবং অনন্ত জিৎ সিং নারুকা নেমেছিলেন ব্রোঞ্জ জয়ের ম্যাচে চিনের বিরুদ্ধে। কিন্তু ‌পদক জয়ের খুব কাছে গিয়েও তা হাতছাড়া হল ভারতের। কোথাও যেন কাপ আর ঠোঁটের মাঝে এক সুতো দূরত্ব থেকে গেল। সোমবার খুব কাছে গিয়েও পদক জেতা হল না ভারতীয় শ্যুটিং জুটির।

চিনের কাছে ৪৩-৪৪ পয়েন্টে হেরে শ্যুটিংয়ে স্কিটের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ হাতছাড়া হল ভারতের।মাত্র ১ পয়েন্টের ব্যবধানে পদক হাতছাড়া হয়ে গেল ভারতের। এরআগে শ্যুটিংয়ের আরও দুটি ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করে ভারত। গত শনিবার মহিলাদের ২৫ মিটার পিস্তল ফাইনাল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেছিলেন মনু ভাকের। এমনকি অর্জুন বাবুতাও চতুর্থ স্থানে শেষ করে পদক হারান। ফলে শ্যুটিংয়ে চতুর্থ পদক এল না ভারতের। এরআগে ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে বাঙালি শ্যুটার জয়দীপ কর্মকারও চতুর্থ হয়েছিলেন।

Paris Olympics

ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে চিনের বিরুদ্ধে শুরুটা ভালোই করেছিলেন ভারতীয় শ্যুটিং জুটি। প্রথম সেশনে আটটি শটের মধ্যে ৭টিতেই লক্ষ্য পূরণ করেন ভারতীয় শ্যুটাররা। অনন্ত জিৎ সিং একটি শট মিস করলেও মহেশ্বরী চারটির মধ্যে চারটি শটেই লক্ষ্য পূরণ করেন। তবে দ্বিতীয় সেশনে ভারত ৮টির ৬টি শট সঠিক ভাবে মারতে সক্ষম হয়। দুটি সেশনের পর দুই দলের পয়েন্টই ছিল ১৩।

কিন্তু তৃতীয় সেশন থেকেই ভারত পিছিয়ে পড়তে শুরু করে। এই সেশন শেষে চিন ২৪-২০ ফলে এগিয়ে যায়। চতুর্থ সেশনে ভারত আটটির মধ্যে আটটি শটই পারফেক্ট করে। ভারত ২৭ পয়েন্টে পৌঁছায়।কিন্তু এই সেশনেও লিড নিয়ে নেয় চিন। পঞ্চম সিরিজের পর ভারতের পয়েন্ট ছিল ৩৫। ষষ্ঠ গেমেই জয় পরাজয় নির্ধারিত হল। ভারত শেষ করল ৪৩ পয়েন্টে। ১ পয়েন্ট বেশি পেয়ে ব্রোঞ্জ জিতে নিল চিন।

সোমবারের সন্ধ্যাটা এখনও পর্যন্ত প্যারিস অলিম্পিক্সের ইতিহাসে ভারতের সবথেকে খারাপ সময় হিসেবেই থাকল। কারণ প্রায় একই সময়ে দুটি ব্রোঞ্জ জয়ের ম্যাচে নেমেছি‌ল ভারত। একদিকে লক্ষ্য সেন অন্যদিকে মহেশ্বরী অনন্ত। কিন্তু কোন ইভেন্টেই পদক এল না। ফলে ভারতের পদকের সংখ্যা ৩ -এ থাকল।

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন মনু ভাকের। পিছনে রয়েছে আইফেল টাওয়ার। ছবির সঙ্গে লিখেছেন, "এত সমর্থন ও শুভেচ্ছা পাওয়ায় আমি কৃতজ্ঞ। একটি অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ জিতেছি। আমার স্বপ্নপূরণ হয়েছে। এটা সবর জয়। যাঁরা আমাকে ভরসা করেছেন, সমর্থন করেছেন, এই সাফল্য তাঁদের সকলের।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+