Paris Olympics 2024: ‘ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয় নিশাকে’, চাঞ্চল্যকর অভিযোগে সরব ভারতীয় কুস্তি কোচ
আশা জাগিয়ে ভারতীয় কুস্তিগীর নিশা দাহিয়া পৌঁছে গিয়েছিলেন মহিলাদের ৬৮ কেজি ফ্রি স্টাইল বিভাগের কোয়ার্টার ফাইনালে। একটি ম্যাচ জিততে পারলেই পদক নিশ্চিত হয়ে যেত তাঁর। কিন্তু শেষ আটের লড়াইয়ে কোরিয়ার এসজি পাকের বিরুদ্ধে এগিয়ে থেকেও ৮-১০ ফলে হারলেন ভারতের নিশা দাহিয়া। ম্যাচের মধ্যে চোট পান নিশা। ছাত্রীর চোট নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন ভারতীয় কুস্তি দলের কোচ বীরেন্দর দাহিয়া।
কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালীন হাতে গুরুতর চোট পেয়েছিলেন নিশা। সেই চোট নিয়েই উত্তর কোরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে ফের ম্যাচে নামেন। শুরুতে ৮-১ ফলে এগিয়ে গিয়েছিলেন। বাউট চলাকালীন হাতে গুরুতর চোট পান নিশা। চোট পাওয়ার আগে ভারতীয় তারকা ৮-২ পয়েন্টে এগিয়ে ছিলেন। কিন্তু তাঁর চোটের পরই বদলে যায় পরিস্থিতি। ম্যাচ হারের পরই নিশাকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগ তুলেছেন ভারতীয় দলের কোচ।

এখানেই শেষ না করে ভারতীয় কুস্তি দলের কোচ আরও বলেছেন, 'নিশা যাতে পদক জিততে না পারে তার জন্য চক্রান্ত করা হয়েছিল। কারণ নিশা যেভাবে ম্যাচটা শুরু করেছিল তাতে তাঁর পদক একেবারেই নিশ্চিত ছিল। কিন্ত প্রতিপক্ষের লক্ষ্য ছিল নিশার থেকে পদক কেড়ে নেওয়া। নিশা শুরু থেকেই রক্ষণকে জমাট করেই আক্রমণ করতে শুরু করে। ফলে বড় ব্যবধানে এগিয়ে গিয়েছিল। এশিয়া মহাদেশ থেকে যোগ্যতা অর্জন পর্বে এই কুস্তিগীরকেই নিশা হারিয়েছিল। কোনও ভাবেই এটি নিশার হারার মতো লড়াই ছিল না।''
শেষ আটের লড়াইয়ে উত্তর কোরিয়ার এসজি পাকের বিরুদ্ধে নেমেছিলেন নিশা দাহিয়া। ম্যাচের শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই ভারতীয় মহিলা কুস্তিগীর ৪-০ ফলে এগিয়ে যান। দ্বিতীয় রাউন্ডের একইরকম ছন্দে লড়াই করতে থাকেন। তিনি একটা সময়ে ম্যাচে ৮-১ এগিয়েও গিয়েছিলেন। যখন মনে হচ্ছিল পদক প্রায় নিগশ্চিত তখনই ঘটল ছন্দ পতন। ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়েন নিশা দাহিয়া।
নিশার পরাজয়ের পর মঙ্গলবার ভারতীয় কুস্তি শিবির তাকিয়ে আছে ভিনেশ ফোগাটের দিকে। তিনিও পদক জয়ের অন্যতম দাবিদার।












Click it and Unblock the Notifications