Paris Olympics 2024: পদক জিতেই সমালোচকদের জবাব দিলেন, লিঙ্গ বিতর্কে বিস্ফোরক সোনাজয়ী বক্সার
অলিম্পিক্সের মঞ্চে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। তাঁর লিঙ্গ নিয়ে বিতর্কের ঝড় উঠে। হাজার সমালোচনাত-আলোচনা-চর্চার মধ্যেও তিনি ছিলেন নীরব। অবশেষে সোনা জিতে মুখ খুললেন আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফ। মহিলাদের কুস্তিতে সোনা জিতে সমালোচকদের জবাব দিলেন।
ইমানে খেলিফ আলজেরিয়ার প্রথম মহিলা যিনি অলিম্পিক্সে সোনা জিতলেন। আর দেশের হয়ে সোনার পদক পরই এতদিন ধরে চলা বিতর্ক নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ইমানে খেলিফ। লিঙ্গ বিতর্কে যাবতীয় জবাব দিলেন।

এরপরই সমালোচকদের এক হাত নিয়ে বলেন, সাফল্য পেলেই শত্রু তৈরি হয়, কিন্তু তাদের আক্রমণগুলির কারণে আমি আমার সাফল্যের জন্য অনুপ্রাণিত হয়েছি, সমালোচনা আমাকে আহত করলেও হতাশাগ্রস্থ করেনি.
কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় যে আক্রমণগুলি শুনেছি তা অত্যন্ত খারাপ এবং সেগুলি অর্থহীন এবং তারা মানুষের মর্যাদাকে প্রভাবিত করে এবং আমি মনে করি যে এখন মানুষের চিন্তাভাবনা পরিবর্তিত হয়েছে।
২০১৮ সাল থেকে আমি আন্তর্জাতিক বক্সিং সংস্থার ছত্রছায়ায় বক্সিং করছি। তারা আমাকে খুব ভাল করে চেনে, তারা জানে আমি কী করতে সক্ষম, তারা জানে আমি কীভাবে বছরের পর বছর ধরে পরিশ্রম করে নিজেকে তৈরি করেছি। আশা করি সমারলোচকরা সব জবাব পেয়েছেন,
খেলিফ আরও বলেন, 'আমি এই সোনার পদক জয়ের মাধ্যমেই সমালোচকদের বার্তা দিতে চাই, সম্মানই আসল কথা। আলজেরিয়ার মহিলারা সাহসিকতার প্রতীক। তাঁদের এখানে স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসাই গোটা বিশ্বকে জানান দিচ্ছে, যে সব কিছুর ওপরে সম্মানই হচ্ছে শেষ কথা '।
ইমেন খেলিফ শুক্রবার ফাইনালে হারান চিনের ইয়াং লিউকে। সারাক্ষণ দর্শকরা সমর্থন করে গিয়েছেন ইমেন খেলিফকে তাঁর নামে চিয়ার করে। ৫-০ ফলাফলে একপেশেভাবে জেতার পর কোচের কোলে উঠে পড়েন খেলিফ। তারপর কাঁধে চেপে চলে বিজয়োল্লাস। শুধু পদক জিতে নয় সমাথলোচনার জবাব দিয়েও তৃপ্ত ইমানেক খেলিফ।












Click it and Unblock the Notifications