Paris Olympics 2024: অমিতের লাল কার্ডে তোলপাড়! গ্রেট ব্রিটেনের অসৎ পন্থা দেখেও নীরব আম্পায়ার, গর্জে উঠল ভারত

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে উঠে পদকের আশা উজ্জ্বল করেছে ভারতীয় হকি দল। যদিও হকি আম্পায়ারিংয়ের মান নিয়ে উদ্বেগ ভারতের।

গ্রেট ব্রিটেনকে পেনাল্টি শ্যুটআউটে হারানোর পর আম্পায়ারিংয়ের মান উন্নয়নের দাবি জানিয়ে চরম প্রতিবাদপত্র পাঠাল হকি ইন্ডিয়া। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

Paris Olympics 2024

শ্রীদেশের অনবদ্য পারফরম্যান্স, হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় হকি প্লেয়ারদের অদম্য লড়াইয়ে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে পেনাল্টি শ্যুটআউটে জয় এসেছে ঠিকই, কিন্তু ম্যাচের রং বদলে যেতে পারতো আম্পায়ারদের পক্ষপাতমূলক সিদ্ধান্তে।

১৭ মিনিটে অমিত রুইদাসকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত অনৈতিক বলেই মনে করছেন অনেকে। ফলে ভারতকে দীর্ঘ সময় ১০ জনে খেলতে হয়েছে। বল নিয়ে ভারতীয় ডিফেন্ডার অমিত এগিয়ে যাচ্ছিলেন। পিছন থেকে চ্যালেঞ্জ করেন কালনান।

অনিচ্ছাকৃতভাবেই অমিতের স্টিক কালনানের মাথায় লাগে। হকি আম্পায়াররা আলোচনা করে তাঁকে লাল কার্ড দেখিয়ে দেন। আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়েও বিতর্ক রয়েছে। এরপরই একাধিক যুক্তি মেলে ধরে সরকারিভাবে প্রতিবাদ জানাল হকি ইন্ডিয়া।

এরই মধ্যে অমিতকে শাস্তি দেওয়ার ঘোষণা করল হকি ইন্টারন্যাশনাল ফেডারেশন। যার ফলে অমিতকে সেমিফাইনালে পাবে না ভারত। কিন্তু অমিতকে অন্যায়ভাবে লাল কার্ড দেখানো হয়েছে বলে দাবি হকি ইন্ডিয়ার। তার প্রতিবাদে চিঠি দিয়েছে আইওসিকেও। তারই মধ্যে এফআইএইচের শাস্তি ঘোষণা। যাকে পাল্টা চ্যালেঞ্জ করেছে হকি ইন্ডিয়া। সেই আপিলের বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানাবে এফআইএইচ।

গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ভারতের কোয়ার্টার ফাইনাল ম্য়াচে ভিডিও আম্পায়ার রিভিউয়ের সিদ্ধান্তে ধারাবাহিকতার অভাব রয়েছে বলে অভিযোগ হকি ইন্ডিয়ার। অমিতকে যেভাবে কার্ড দেখানো হয়েছে তাতে ভিডিও রিভিউ সিস্টেমের উপর বিশ্বাস নষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

শ্যুটআউটের সময় গ্রেট ব্রিটেনের গোলকিপারকে পিছন থেকে নানা পরামর্শ দেওয়া হলেও আম্পায়াররা কোনও পদক্ষেপ করেননি, তার প্রতিবাদ জানিয়েছে ভারত। শুধু তাই নয়, গ্রেট ব্রিটেনের গোলকিপার শ্যুটআউটের সময় ট্যাব ব্যবহার করেছেন। তারপরও কোনও পদক্ষেপ করা হয়নি। কেন? তা জানতে চাওয়া হয়েছে।

যেভাবে আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন তাতে তা প্লেয়ার, কোচ ও দর্শকদের আত্মবিশ্বাসে আঘাত দেওয়ার পক্ষে যথেষ্ট বলে মনে করছে হকি ইন্ডিয়া। এই ঘটনাগুলির যথোপযুক্ত পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছে ভারত। হকির সুনাম বজায় রেখে আগামী ম্যাচগুলিতে নিরপেক্ষতা বজায় রাখার দাবিও জানানো হয়েছে। ৬ অগাস্ট সেমিফাইনালে ভারত খেলবে জার্মানি ও আর্জেন্তিনা ম্য়াচে জয়ী দলের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+