Paris Olympics 2024: হকিতে সোনার খরা কাটল না ৪৪ বছরেও, খালি হাতে ফেরার চেয়ে ব্রোঞ্জ চান হরমনপ্রীত-শ্রীজেশরা

Paris Olympics 2024: ভারতের পুরুষ হকি দলের সামনে ৪৪ বছর পর অলিম্পিক্সে সোনা জেতার হাতছানি ছিল। কিন্তু সেমিফাইনালে জার্মানির কাছে হারে সেই স্বপ্নপূরণ হলো না।

টোকিও অলিম্পিক্সে ভারত পুরুষদের হকিতে ব্রোঞ্জ জিতেছিল। এবার ব্রোঞ্জ জিততে স্পেনের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে হবে ভারতকে। খেলা শুরু বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে।

Paris Olympics 2024

ম্যাচ শেষ হতেই হতাশ ভারতীয় প্লেয়াররা কাঁদতে থাকেন। কেউ বসে, কেউ বা শুয়ে পড়ে কাঁদছিলেন। ভারতের কিংবদন্তি গোলকিপার পিআর শ্রীজেশ অলিম্পিক্স খেলেই আন্তর্জাতিক অবসর নেবেন। তাঁর জন্য সোনা জিততে বদ্ধপরিকর ছিল ভারত।

জার্মানির কাছে ২-৩ গোলে হার, তাও আবার প্রথমে অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের করা গোলেই এগিয়ে গিয়ে। হরমনপ্রীত ম্যাচের পর জিও সিনেমায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, খুবই হতাশ লাগছে। আমরা এখানে এসেছিলাম সোনা জেতার জন্য। তবে খালি হাতে ফেরার চেয়ে ব্রোঞ্জ জেতা তুলনায় ভালো।

হরমনপ্রীত আরও বলেন, ফাইনালে ওঠা সকলেরই লক্ষ্য থাকে। সেখানে সেমিফাইনালে হেরে যাওয়ার কথা মেনে নেওয়া মোটেই সহজ নয়। শ্রীজেশের কথায়, এই হার হৃদয়বিদারক। আমাদের সোনা জেতার সুযোগ ছিল। কিন্তু এখন সেমিফাইনালের কথা দ্রুত ভুলে গিয়ে ব্রোঞ্জ মেডেল ম্যাচে ফোকাস করতে হবে।

ভারতের কোচ ক্রেগ ফুলটন বলেন, আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। শেষ অবধি লড়াই চালিয়ে গিয়েছি। তারপরও এই ম্যাচ জিততে না পেরে হতাশ লাগছে। হরমনপ্রীতের আক্ষেপ, রক্ষণের কিছু ভুল আর সুযোগ কাজে লাগাতে না পারাতেই এই হার।

শ্রীজেশ বলেন, ম্যাচে যে অতি সাধারণ ভুলগুলি হয়েছে তা করা উচিত হয়নি। প্রতিপক্ষের অর্ধে গিয়ে তেমন প্রভাব বিস্তারও করা যায়নি। পরের ম্যাচে ভালো খেলতে হবে। ঘুরে দাঁড়াতে হবে। নিজে দেশের হয়ে শেষ ম্যাচ খেলবেন। সে কথাকে গুরুত্ব না দিয়ে দেশকেই অগ্রাধিকার দিচ্ছেন শ্রীজেশ। তার আগে ভিনেশ ফোগাটের সোনা জয়ের জন্য আগাম শুভেচ্ছাও জানালেন শ্রীজেশ ও হরমনপ্রীত।

জার্মানি ও নেদারল্যান্ডস খেলবে সোনা দখলের ম্যাচ। জার্মানি ভারতকে হারায় ৩-২ গোলে। ৭ মিনিটে হরমনপ্রীত সিং গোল করেন। ১৮ ও ২৭ মিনিটে গঞ্জালো পেইলাত ও ক্রিস্টোফার রুহরের গোলে বিরতিতে ২-১ গোলে এগিয়ে ছিল জার্মানি। তৃতীয় কোয়ার্টারে সুখজিৎ সিংয়ের গোলে ভারত ২-২ করে। বে ৫৪ মিনিটে মার্কো মিল্টকাউয়ের গোলে স্বপ্নভঙ্গ ভারতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+