Paris olympics 2024: বিদায় কুস্তি, এক্স হ্যান্ডেলে পোস্ট ভিনেশ ফোগাটের

Paris Olympics 2024: অলিম্পিকে অযোগ্য ঘোষণার পরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনে আবেদন করেছিলেন ভিনেশ ফোগাট। তারপরেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন কুস্তিকে বিদায় জানানোর।

নিজের এক্স হ্যান্ডেলে কুস্তি থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ভিনেশ ফোগাট আবেগঘন পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন মা, কুস্তি আমার বিরুদ্ধে জিতেছে, আমি হেরেছি। আমাকে ক্ষমা করো। আমার শাস্তি, আমার সাহস ভেঙে গিয়েছে। আমার এখন আর শক্তি নেই।

Vinesh Phogat

তিনি আরও লিখেছেন, বিদায় কুস্তি ২০০১-২০০৪। এর জন্য তিনি সর্বদা সকলের কাছে ঋণী থাকবেন বলে জানিয়েছেন ভিনেশ ফোগাট।

২০২৪-এর অলিম্পিকে
মঙ্গলবার রাতে সেমিফাইনালে কিউবার ইউনেলিস গুজমান লোপেজকে ৫-০ গোলে পরাজিত করে স্বর্ণ পদকের লড়াইয়ে পৌঁছে গিয়েছিলেন ভিনেশ ফোগাট। স্বর্ণপদকের জন্য তাঁর লড়াই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সারা অ্যান হিলডেব্র্যান্ডের বিরুদ্ধে। কিন্তু ওজন একশো গ্রাম বেড়ে যাওকার কারণে বুধবার তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়।

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষা ভিনেশ ফোগাটের অযোগ্যতা ঘোষণা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন ফোগাট শারীরিক ও চিকিৎসাগতভাবে সুস্থ ছিলেন। তিনি জানিয়েছেন, ভিনেশ ফোগাটকে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করা হয়েছে।

কোর্ট অফ আরবিট্রেশনে আবেদন
বুধবার অযোগ্য ঘোষণার পরে ভিনেশ ফোগাট কোর্ট অফ আরবিট্রেশনে আবেদন করেন। আইওএ-র একটি সূত্রে জানা গিয়েছে ফোগাট সিএএসের কাছে রূপোর পদকের দাবি করেছেন। বৃহস্পতিবার সকালে সেই রায় ঘোষণার কথা রয়েছে।

নিয়ম অনুসারে কোনও ক্রীড়াবিদ যদি অভিযোগ করেন, তাঁর পদক ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়নি বা কেড়ে নেওয়া হয়েছে, তখন কোর্ট অব আরবিট্রেশনে( স্পোর্টস) আবেদন করা যায়। আদালতের রায় তাঁর পক্ষে গেলে পদক পেতে পারেন সংশ্লিষ্ট ক্রীড়াবিদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+