Paris Olympics 2024: হামাস নেতার মৃত্যুতে সতর্ক ফ্রান্স, অলিম্পিক্স প্রতিযোগিতায় আঁটোসাটো নিরাপত্তা
প্যারিস অলিম্পিক্স চলছে পুরোদমে। বহু দেশের প্রতিযোগীরা রয়েছেন। হাজির হয়েছেন বহু দেশের ক্রীড়াপ্রেমী দর্শকরা৷ ফ্রান্স এখিন নিরাপত্তা বলয়ে ঘেরা। সেই নিরাপত্তায় আরও বাড়ছে নজরদারি।
দীর্ঘ সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে৷ ইউরোপেও রাজনৈতিক অস্থিরতা দেখা গিয়েছে। অন্যদিকে ইজরায়েল - প্যালেস্তাইন সংঘাতও চলছে৷ এই সবের ছায়া কম বেশি প্যারিস অলিম্পিক্সকেও ছুঁয়ে গিয়েছে।

ইজরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহ সম্প্রতি মারা গিয়েছে। আর তারপর থেকেই শুরু হয়েছে চর্চা। বিশ্ব খেলার প্রতিযোগিতা অলিম্পিক্সের আসরে তার কোনও প্রভাব পড়বে না তো? সেই চর্চাও শুরু হয়েছে।
প্রতিযোগিতা শুরুর আগে অনেকেই ইজরায়েলি ক্রীড়াবিদদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছিলেন না। আইওসি - আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি এই বিষয়ে নজর দেয়। যদিও পরবর্তী কালে আর এই বিষয়টি নিয়ে বেশি জলঘোলা হয়নি।
প্যারিসে এখন পুরোদমে অলিম্পিক্স প্রতিযোগিতা চলছে৷ এদিকে মুসলিম দুনিয়ার দিকে কী বার্তা যায়, তাও ওয়াকিবহাল মহল নজর রাখছে৷ ইজরায়েল ও প্যালেস্তাইনের যুদ্ধের প্রভাব কি শেষ পর্যন্ত দূরে রাখা যাবে? সেই প্রশ্নও দোলাচলে থাকছে।
প্যারিস ২০২৪ অলিম্পিক্স প্রতিযোগিতায় এখন ইজরায়েলি ক্রীড়াবিদদের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে৷ তাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সশস্ত্র নিরাপত্তারক্ষীরা তাদের ঘিরে থাকছে। চলাচলের সময় নিরাপত্তা বাহিনীর কনভয়ও থাকছে।
প্যারিসে কি ধর্ম নিয়ে দ্বন্দ্ব আছে? পশ্চিম দুনিয়ার বাসিন্দাদের অন্য নজরে দেখা হয়? প্যারিসের এক রেস্তোরাঁর মালিক সেই ইঙ্গিত দিয়েছেন। খেলার মাধ্যমে শান্তি স্থাপন হয়। কিন্তু যখন দুটি দেশ একে অপরের সঙ্গে যুদ্ধ করছে। তখন কতটা মাঠের ভিতর শান্তি থাকে? সেই প্রশ্নও চর্চায় আছে।
হামাস নেতা মারা যাওয়ার পর প্যারিসে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সামান্য বিবাদও চাইছে না নিরাপত্তা রক্ষীরা৷ বিশেষ করে ইজরায়েল ক্রীড়াবিদদের নিরাপত্তার উপর বিশেষ নজরদারি থাকছে। তাদের প্রতিযোগিতার সময় সজাগ নিরাপত্তা আরও রাখা হচ্ছে।












Click it and Unblock the Notifications