Paris Olympics 2024: উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিকের পতাকা উল্টো করে উত্তোলন! ভিডিও ভাইরাল
Paris Olympics 2024: সেইন নদীর কাছে মেগা উদ্বোধনী অনুষ্ঠান অলিম্পিকের। সেখানে ২০০ টির বেশি দেশ অংশ নেয়। মাল্টিপিল মেগা ইভেন্টে একে অপরের সঙ্গে লড়াই করবে। তবে উদ্বোধনী অনুষ্ঠানেরহ শেষে প্যারিসের আইফেল টাওয়ারের কাছে উদ্ভট ঘটনা ঘটেছে।
অলিম্পিকের পতাকা উল্টো করে তোলা হয়েছে। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সেইন নদীতে বোট প্যারেড শেষ হওয়ার পর, পতাকাটি একটি অস্থায়ী স্টেডিয়ামে আনা হয়। তারপর অলিম্পিক পতাকা ঝুলিয়ে রাখা এক মুখোশধারী ব্যক্তি সরকারি পতাকা নিয়ে ঘোড়ায় চড়েন। ওই ব্যক্তি পতাকা উত্তোলনের জন্য ফরাসি আধিকারিকদের কাছে নিয়ে যান।
The Olympic flag was hung upside down near the Eiffel Tower at the opening ceremony of the Games. pic.twitter.com/qscJFV51hQ
— S p r i n t e r (@SprinterFamily) July 26, 2024
কিন্তু তা পাঠানোর সময় স্পষ্ট ছিল পাঁচ-রিংয়ের অলিম্পিক লোগোটি উল্টে গিয়েছে। হলুদ ও সবুজ রিংগুলি সাধারণভাবে পতাকার নিচের দিকে থাকে আর নীল, কালো ও লাল রিং পতাকার ওপরের দিকে থাকে। কিন্তু তা ছিল উল্টো।
ফরাসি জাতীয় অর্কেস্ট্রা এবং রেডিও ফ্রান্সের গায়ক দল অলিম্পিক সঙ্গীত গাওয়ার সময় পতাকাটি ওপরে তোলা হয়।
The Olympic flag is being raised to the Olympic Anthem, performed by 60 choristers from the Radio France Choir, and 90 musicians from the French National Orchestra. 🎶
— The Olympic Games (@Olympics) July 26, 2024
Look closely – the Trocadéro stage is shaped like the Eiffel Tower! 🇫🇷#Paris2024 #OpeningCeremony pic.twitter.com/sLhp3jFEds
তবে অলিম্পিকের নিজেস্ব সোশ্যাল মিডিয়া পোস্টগুলি পতাকাকে উল্টো করে দেখানোর বিষয়টি এড়িয়ে যায়। পরিবর্তে তারা পতাকা দেওয়ার ছবি পোস্ট করে।












Click it and Unblock the Notifications