Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ডাবলসে টানা দ্বিতীয় হার, কার্যত বিদায় অশ্বিনী-তানিশার
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে মহিলাদের ডাবলসে হতাশাজনক পারফরম্যান্স অশ্বিনী পোন্নাপ্পা ও তানিশা ক্রেস্টো জুটির। এই ইভেন্টে ভারতের বিদায় কার্যত নিশ্চিত।
প্রথম ম্যাচের পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচেও পরাস্ত অশ্বিনী ও তানিশা। অন্য ম্যাচগুলির ফল পক্ষে না গেলে ভারতকে খালি হাতেই ফিরতে হবে এই ইভেন্ট থেকে।

ভারতীয় জুটির সামনে আজ ছিল চতুর্থ বাছাই জাপানের নামি মাৎসুইয়ামা ও চিহারু শিডা জুটি। অশ্বিনী-তানিশা জুটি ভালো লড়াই চালালেও পরাজয় ঠেকাতে পারেনি। ৪৮ মিনিটের মধ্যে জাপানের জুটি এই ম্যাচ জিতে নেয় ২১-১১, ২১-১২ গেমে।
অভিজ্ঞ জুটির বিরুদ্ধে অবশ্য শুরু থেকেই পিছিয়ে ছিলেন অশ্বিনী ও তানিশা। দ্রুতগতিতে পয়েন্ট বাড়িয়ে যেতে থাকে জাপানের জুটি। প্রতিপক্ষের আগ্রাসী রণকৌশল পোন্নাপ্পাদের ব্যাকফুটে ঠেলে দেয়। ফলে তাঁরা দীর্ঘ র্যালিতে ভরসা রাখতে থাকেন। ফলে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে পারেনি ভারতীয় জুটি।
অভিজ্ঞতাই যে এই ম্যাচে ফারাক তৈরি করে দিচ্ছে তা স্পষ্ট হতে থাকে খেলা গড়াতেই। প্রতিপক্ষের স্ম্যাশ সামলানোর উত্তর খুঁজে পাচ্ছিলেন না পোন্নাপ্পারা। মাঝেমধ্যে কিছুটা আগ্রাসী হয়ে পয়েন্ট পেলেও তা জেতার পক্ষে যথেষ্ট ছিল না।
এদিন হেরে যাওয়ায় গ্রুপ সি-তে তিন নম্বরে রয়েছে ভারতীয় জুটি। পয়েন্ট ০। গ্রুপের শীর্ষে জাপান, তারপর কোরিয়া। দুই দেশই ২টি করে ম্যাচ খেলার পর ৪ পয়েন্টে দাঁড়িয়ে। অস্ট্রেলিয়া রয়েছে ভারতের পরে। তারা কোরিয়াকে হারাতে না পারায় ভারতের বিদায় কার্যত নিশ্চিতই হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications