Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনের সূচি ঘোষিত, সিন্ধু-প্রণয়দের চ্যালেঞ্জ কতটা কঠিন?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের ব্যাডমিন্টনের সূচি ঘোষিত। ভারতের কেউ শুরু করবেন সহজ গ্রুপ দিয়ে, কারও চ্যালেঞ্জ তুলনায় কঠিন।

পিভি সিন্ধু তৃতীয় অলিম্পিক্স থেকে তৃতীয় পদকের প্রত্যাশা নিয়ে নামবেন। ব্যাডমিন্টনের ডাবলস থেকেও এবার পদক আসতে পারে বলে আশায় ক্রীড়াপ্রেমীরা।

Paris Olympics 2024

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের সিঙ্গলসে নামবেন সিন্ধু। পুরুষদের সিঙ্গলসে নামবেন এইচএস প্রণয় ও লক্ষ্য সেন। পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি। মহিলাদের ডাবলসে তানিশা ক্রাস্টো ও অশ্বিনী পোনাপ্পার জুটি নামবে পদকের লক্ষ্যে।

সূচি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে সিন্ধু ও প্রণয়কে শুরুতে তেমন শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না। তবে লক্ষ্য সেনের গ্রুপে রয়েছেন বিশ্বের তিন নম্বর জনাথন ক্রিস্টি। সিন্ধুর ক্ষেত্রে পদক জয়ের ক্ষেত্রে সামলাতে হবে চিনের শাটলারদের চ্যালেঞ্জ। পুরুষদের সিঙ্গলসে প্রি কোয়ার্টারে প্রণয় বনাম লক্ষ্য দ্বৈরথের সম্ভাবনা।

পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি তৃতীয় বাছাই। সিন্ধু মহিলাদের সিঙ্গলসে দশম বাছাই। পুরুষদের সিঙ্গলসে প্রণয় ত্রয়োদশ বাছাই। নক আউট পর্ব শুরু হবে রাউন্ড অব সিক্সটিন দিয়ে। প্রতিটি গ্রুপের শীর্ষ স্থানাধিকারীরা নক আউটে পৌঁছবেন।

বিশ্বের ১৩ নম্বর সিন্ধু রয়েছেন এম গ্রুপে। সেই গ্রুপে রয়েছেন এস্তোনিয়ার ক্রিস্টিন কুবা, যিনি বিশ্বের ৭৫ নম্বর প্লেয়ার। তাঁর সঙ্গে রয়েছেন বিশ্বের ১১১ নম্বর মলদ্বীপের ফতিমাত নাবাহা আবদুল রজ্জাক। রাউন্ড অব সিক্সটিনে সিন্ধুর সম্ভাব্য প্রতিপক্ষ চিনের হে বিং জিয়াও।

বিং জিয়াও সিন্ধুর বিরুদ্ধে পারস্পরিক দ্বৈরথে ১১-৯-এ এগিয়ে। সিন্ধু কোয়ার্টার ফাইনালে উঠলে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ চিনের শাটলার তথা টোকিও অলিম্পিক্সের চ্যাম্পিয়ন চেন ইউ ফেই, তাঁর সঙ্গে সিন্ধুর পারস্পরিক দ্বৈরথের ফলাফল ৬-৬।

পুরুষদের সিঙ্গলসে বিশ্বের ১৩ নম্বর প্রণয় কে গ্রুপে রয়েছেন বিশ্বের ৭০ নম্বর ভিয়েতনামের লে দুক ফাত ও জার্মানির শাটলার তথা বিশ্বের ৮২ নম্বর ফ্যাবিয়ান রোথ। এল গ্রুপে বিশ্বের ১৯ নম্বর লক্ষ্যকে অবশ্য কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেই নক আউটে যেতে হবে।

অবাছাই লক্ষ্যর গ্রুপে রয়েছেন বিশ্বের তিন নম্বর ইন্দোনেশিয়ার জনাথন ক্রিস্টি, বিশ্বের ৪১ নম্বর গুয়াতেমালার কেভিন কর্ডন (টোকিও অলিম্পিক্সে চতুর্থ হন) ও বিশ্বের ৫২ নম্বর বেলজিয়ামের জুলিয়েন কারাগি। ক্রিস্টির বিরুদ্ধে লক্ষ্য পাঁচটি দ্বৈরথে মাত্র একটিতেই জিতেছেন। চলতি বছরেই অল ইংল্যান্ড ও থমাস কাপের সেমিফাইনালে হেরেছেন।

মহিলাদের ডাবলসে তানিশা-অশ্বিনী রয়েছেন কঠিন গ্রুপে। এই জুটি বিশ্বের ১৯ নম্বর। বিশ্বের চার, সাত ও সাতাশ নম্বর জুটির চ্যালেঞ্জ সামলাতে হবে তাঁদের। ২৭ জুলাই থেকে শুরু হবে ৩১ জুলাই অবধি চলবে ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের খেলা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+