Paris Olympics 2024: সন্তান জন্মের এক সপ্তাহের মধ্যে শুরু করেন প্রস্তুতি, মেয়ের পদকের আশায় দীপিকার মা
শ্যুটিয়ের মতোই রবিবার পদকের প্রত্যাশা রয়েছে তিরন্দাজিতেও। দীপিকা কুমারী-অঙ্কিতা ভগতরা নামছেন টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে। এর আগে প্রত্যাশা থাকলেও ভারতীয় তিরন্দাজরা হতাশাই উপহার দিয়েছেন দেশকে। এবারও দীপিকাদের কাছ থেকে রয়েছে অনেক প্রত্যাশা।
ভারতীয় তিরন্দাজির অন্যতম মুখ দীপিকা কুমারী। বিশ্বের প্রাক্তন ১ নম্বর তিরন্দাজ তিনি। এবার তাঁরই নেতৃত্বে খেলথে ভারতীয় তিরন্দাজ দল। কিন্তু এবার অলিম্পিক্সের যাত্রাপথটা কঠিন দীপিকার জন্য। গত বছরই কন্যা সন্তানের জননী হয়েছেন দীপিকা। অনেকটা সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। কিন্তু সন্তান জন্মের ১ সপ্তাহের মধ্যেই তির-ধনুক নিয়ে অনুশীলন শুরু করে দেন দীপিকা।

গীতা দেবী তার দিন শুরু করেছিলেন প্রার্থনা করে এবং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ চাওয়ার মাধ্যমে যে তার মেয়ে অলিম্পিকে তার চতুর্থ উপস্থিতিতে এবং প্রথম মা হিসেবে বিজয়ী হবে। তিনি রাঁচিতে নিজের বাড়িতে পুজো করেন এবং প্রার্থনা করেন।
#WATCH | Geeta Devi, mother of Deepika Kumari says, "I pray to Maa Goddess that she bless her with a victory in her fourth Olympics. Her newborn was just a week old when she started preparing for the Olympics... I can't control my tears, it will be just the blessings of God if… https://t.co/8jKDrIcvPc pic.twitter.com/A8eO40IIfG
— ANI (@ANI) July 28, 2024
দীপিকা কুমারীর মা গীতা দেবী বলেছেন, "আমি মা দেবীর কাছে প্রার্থনা করি যেন তিনি তাকে তার চতুর্থ অলিম্পিক্সে জয়ের আশীর্বাদ করেন। তার নবজাতকের বয়স মাত্র এক সপ্তাহ ছিল যখন সে অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরু করে। খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাঁকে অলিম্পিক্সের প্রস্তুতি নিতে হয়েছে। দীপিকা পদক জিতলে এটা ঈশ্বরের আশীর্বাদ হবে."
আগের তিন অলিম্পিকেই খালি হাতে ফিরেছেন বিশ্বের প্রাক্তন ১ নম্বর। তার ভাই, দীপক, আশা করছে যে তার বোন একটি পদক নিয়ে দেশে ফিরে আসবে।দীপক বলেছেন, "সবাই আশা করছে যে সে অলিম্পিক্সে একটি পদক জিতবে। সে এর জন্য সত্যিই কঠোর পরিশ্রম করেছে,"
তীরন্দাজে, ছয় ভারতীয় তীরন্দাজ পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা অলিম্পিকের ইভেন্টে তাদের প্রথম পদকের জন্য ভারতের সন্ধান শেষ করতে চাইবে।
বৃহস্পতিবার ছিল তিরন্দাজিতে মহিলাদের যোগ্যতা অর্জন পর্ব। প্রথম দিনে দলগতভাবে ভালো পারফরম্যান্স করেন দীপিকা কুমারী-অঙ্কিতা ভগতরা। ১৯৮৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতীয় মহিলা দল। সেইসঙ্গে কোয়ার্টার ফাইনালেও যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা তিরন্দাজরা।
তবে প্রত্যাশা থাকলেও প্রথম দিনে সেরা ফর্মে ছিলেন না দীপিকা কুমারী।৬৫৮ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে থামেন দীপিকা। ভারতের হয়ে সেরা ফর্মে ছিলেন অঙ্কিতা ভকত। ৬৬৬ পয়েন্ট সংগ্রহ করে ১১ নম্বরে শেষ করলেন।৬৫৯ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে শেষ করেন ভজন কৌর।
অঙ্কিতা, ভজনের মতো দীপিকাও যদি সেরাটা দিতে পারেন, তা হলে পদকের স্বপ্ন দেখা যেতেই পারে। ভারতের চ্যালেঞ্জ হতে পারে দক্ষিণ কোরিয়াই।












Click it and Unblock the Notifications