Paris Olympics 2024: মনু পদকের হ্যাটট্রিকের দোরগাড়ায়, শনিবার ভারত বাজিমাত করবে তিরন্দাজিতেও?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স শ্যুটিংয়ে ঐতিহাসিক পদকের হ্যাটট্রিক মনু ভাকের নিশ্চিত করতে পারবেন? উত্তর মিলবে শনিবার, অলিম্পিক্সের অষ্টম দিনে।

কাল মহিলাদের ২৫ মিটার পিস্তল ফাইনাল-সহ ভারতের রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট। এই প্রতিবেদনে সেদিকেই আলোকপাত করা হচ্ছে।

Paris Olympics 2024

ভারতের রাজা ধীলোঁ ও মহেশ্বরী চৌহান নামবেন শ্যুটিংয়ে মহিলাদের স্কিট বাছাই পর্বের প্রথম দিনে। এই ইভেন্ট শুরু বেলা সাড়ে ১২টা থেকে। বেলা ১টা থেকে মহিলাদের ২৫ মিটার পিস্তল ফাইনাল। বাছাই পর্বে দ্বিতীয় স্থান দখল করে পদকের দৌড়ে রয়েছে এবারের অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জজয়ী মনু।

মহিলা তিরন্দাজির ব্যক্তিগত ১/৮ এলিমিনেশন রাউন্ডে জার্মানির মিশেল ক্রোপেনের বিরুদ্ধে নামবেন দীপিকা কুমারী, বেলা ১টা ৫২ মিনিটে। বেলা ২টো ৫ মিনিটে ভজন কৌরের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার দিয়ান্দা চৈরুনিসা।

এই ইভেন্টের কোয়ার্টার ফাইনাল রয়েছে বিকেল ৪টে ৩০ মিনিট থেকে। সেমিফাইনাল বিকেল ৫টা ২২ মিনিট থেকে। ব্রোঞ্জ মেডেলের ম্যাচ সন্ধ্যা ৬টা ৩ মিনিট থেকে। সোনার পদকের লড়াই সন্ধ্যা ৬টা ১৬ মিনিট থেকে শুরু হবে।

সেইলিংয়ে বিকেল পৌনে চারটে থেকে পুরুষদের ডিঙির রেস ফাইভে অংশ নেবেন বিষ্ণু সর্বানন, তারপর থাকবে ষষ্ঠ রেস। মহিলাদের সেইলিংয়ে ডিঙির রেস ফাইভে নেত্রা কুমানন নামবেন বিকেল ৫টা ৫৫ মিনিট থেকে, তারপর ষষ্ঠ রেস।

বক্সিংয়ে রাত ১২টা ২ মিনিটে পুরুষদের ৭১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর মার্কো আলোন্সো ভার্দে আলভারেজের বিরুদ্ধে রিংয়ে নামবেন নিশান্ত দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+