Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের সপ্তম দিনে ভারতের রয়েছে কোন কোন ইভেন্ট? মনুর লক্ষ্য তৃতীয় ফাইনাল
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের কাল সপ্তম দিন। ভারতের জন্য কাল কোনও পদকের ইভেন্ট নেই। তবে পদকের আশা উজ্জ্বল হওয়ার মতো বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে।
ভারত এখনও অবধি চলতি অলিম্পিক্সে তিনটি পদক জিতেছে। তিনটিই এসেছে শ্যুটিংয়ে। একনজরে দেখে নেওয়া যাক কাল ভারতীয়রা কোন কোন ইভেন্টে নামবেন।

গল্ফের পুরুষদের ব্যক্তিগত স্ট্রোক প্লে রাউন্ড ২-তে কাল নামবেন শুভঙ্কর শর্মা ও গগনজিৎ ভুল্লার। বেলা সাড়ে ১২টা থেকে। ঠিক সেই সময়েই মহিলাদের ২৫ মিটার পিস্তলের কোয়ালিফিকেশন প্রেসিসনে শ্যুটিং রেঞ্জে নামবেন মনু ভাকের ও এশা সিং।
বেলা ১টা থেকে শ্যুটিংয়ে পুরুষদের স্কিট বাছাই পর্বের প্রথম দিনে ভারতীয়দের নজর থাকবে অনন্ত জিৎ সিং নারুকার দিকে।
বেলা ১টা ১৯ মিনিটে তিরন্দাজির মিক্সড টিম ১/৮ এলিমিনেশন রাউন্ডে ভারতের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। অঙ্কিতা ভকত ও ধীরজ বোম্মাদেবরা জুটি বাঁধছেন। তাঁরা কোয়ার্টার ফাইনালে উঠলে সেই দ্বৈরথ বিকেল পৌনে ৬টা থেকে। কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনাল। তিরন্দাজির মিক্সড টিম ব্রোঞ্জ মেডেল ম্যাচ সন্ধ্যা ৭টা ৫৪ থেকে। সোনার পদকের জন্য চূড়ান্ত লড়াই রাত ৮টা ১৩ মিনিটে।
বেলা ১টা ৪৮ মিনিটে পুরুষদের সিঙ্গল স্কালস ফাইনাল ডি-তে নামবেন বলরাজ পানওয়ার, তিনি পদকের দৌড়ে নেই। বেলা দেড়টায় মহিলাদের +৭৮ কেজি এলিমিনেশন রাউন্ড অব ৩২-এ কিউবার ইদালিস ওর্টিজের মুখোমুখি হবেন ভারতের জুডোকা তুলিকা মান।
সেইলিংয়ে বিকেল ৩টে ৪৫ মিনিটে মহিলাদের ডিঙির রেস ৩-এ নামবেন নেত্রা কুমানন, এরপর থাকবে রেস ৪। বিকেল ৪টে ৪৫ মিনিটে হকিতে পুল বি-র শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারতের হকি দল।
পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেন চাইনেজ তাইপের চৌ তিয়েন চেনের মুখোমুখি হবেন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। রাত ৭টা ৫ মিনিটে সেইলিংয়ে পুরুষদের ডিঙিতে নামবেন বিষ্ণু সর্বানন, রেস থ্রি-র পর থাকছে রেস ফোর।
রাত ৯টা ৪০ মিনিটে মহিলাদের ৫০০০ মিটার রাউন্ড ওয়ানে নামবেন ভারতীয় অ্য়াথলিট পারুল চৌধুরী ও অঙ্কিতা। রাত ১১টা ৪০ মিনিটে পুরুষদের শটপুট কোয়ালিফিকেশনে নামবন তাজিন্দরপাল সিং তুর।












Click it and Unblock the Notifications