Paris Olympics 2024: স্বপ্নিল নামবেন পদকের লক্ষ্যে, অলিম্পিক্সে কাল ভারতের কোন কোন ইভেন্টে নজর রাখবেন?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে কাল ভারতীয়দের জন্য পদকের তিনটি ইভেন্ট রয়েছে। পুরুষ ও মহিলাদের ২০ কিলোমিটারের রেসওয়াক এবং শ্যুটিংয়ে।
স্বপ্নিল সিং এবারের অলিম্পিক্সে দেশের তৃতীয় পদকটি এনে দিতে পারেন। একনজরে দেখে নেওয়া যাক, অলিম্পিক্সের ষষ্ঠ দিনে কাল ভারতের কোন কোন ইভেন্ট কখন রয়েছে।

অলিম্পিক্সে কাল ভারতের প্রথম ইভেন্ট পুরুষদের ২০ কিলোমিটার রেসওয়াক। পুরুষ ও মহিলাদের ২০ কিলোমিটারের রেসওয়াকের মেডেল ইভেন্ট। পুরুষদের ইভেন্ট সকাল ১১টা থেকে, মহিলাদের বেলা ১২টা ৫০ মিনিট থেকে। ২০ কিলোমিটার রেসওয়াকে নজর থাকবে পরমজিৎ সিং বিস্ত, অক্ষদীপ সিং, বিকাশ সিং ও প্রিয়াঙ্কা গোস্বামীর দিকে।
এরপর বেলা সাড়ে ১২টা থেকে পুরুষদের ব্যক্তিগত স্ট্রোক প্লে রাউন্ড ওয়ানে নামবেন গগনজিৎ ভুল্লার ও শুভঙ্কর শর্মা। বেলা ১টা থেকে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস ফাইনালে পদকের লক্ষ্যে নামবেন স্বপ্নিল কুসালে।
বেলা দেড়টা থেকে পুরুষদের হকিতে পুল বি-র ম্যাচে ভারতের প্রতিপক্ষ বেলজিয়াম। বেলা আড়াইটেয় মহিলাদের ৫০ কেজি প্রিলিমিনারি রাউন্ড অব সিক্সটিনে চিনের উ ইউয়ের বিরুদ্ধে রিংয়ে নামবেন নিখাত জারিন।
বেলা ২টো ৩১ মিনিটে পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত বিভাগে ১/৩২ এলিমিনেশন রাউন্ডে চিনের কাও ওয়েনচাওয়ের বিরুদ্ধে দ্বৈরথে নামবেন প্রবীণ যাদব। বেলা সাড়ে তিনটে থেকে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসের বাছাই পার্বে নামবেন সিফট কৌর সামরা ও অঞ্জুম মৌদগিল।
বিকেল ৩টে ৪৫ মিনিটে সেইলিংয়ে পুরুষদের ডিঙি (Men's Dinghy) রেস ওয়ানে নামবেন বিষ্ণু সর্বানন। এরপর থাকছে রেস ২। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে মহিলাদের ডিঙি (Women's Dinghy)-র রেস ওয়ানে নামবেন নেত্রা কুমানন, তারপর থাকবে রেস ২।
ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে রাউন্ড অব সিক্সটিনে লক্ষ্য সেন, এইচএস প্রণয়ের দিকে নজর থাকবে। দুজনের একজন যাবেন কোয়ার্টার ফাইনালে। কেন না, প্রি কোয়ার্টার ফাইনালে প্রণয়ের সামনে লক্ষ্য। পারস্পরিক দ্বৈরথে লক্ষ্য ৪-২ ব্যবধানে এগিয়ে। বিকেল বিকেল সাড়ে ৪টে থেকে ব্যাডমিন্টনে ডাবলস কোয়ার্টার ফাইনালে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টির দ্বৈরথ।
লক্ষ্য বনাম প্রণয় দ্বৈরথ ভারতীয় সময় অনুসারে বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ শুরু হবে। এ ছাড়া রাত ১০টায় পিভি সিন্ধুর রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ। প্রতিপক্ষ চিনের হে বিং জিয়াও।
মহিলাদের টেবল টেনিসের কোয়ার্টার ফাইনাল রয়েছে বৃহস্পতিবার। তবে তাতে ভারতের কেউ থাকছেন না। কারণ মনিকা বাত্রা ও সৃজা আকুলা ছিটকে গিয়েছেন প্রি কোয়ার্টার থেকেই।












Click it and Unblock the Notifications