Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে কাল ভারতের পদকের টার্গেট কুস্তিতে, নজরে গল্ফ ও অ্যাথলেটিক্স
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের চতুর্দশ দিনে ভারতের পদকের টার্গেট কুস্তিতে। অ্যাথলেটিক্স ইভেন্টের পাশাপাশি নজর থাকবে মহিলা গল্ফারদের দিকেও।
প্যারিস অলিম্পিক্সে ভারতের চতুর্থ পদকটি নিশ্চিত হলো পুরুষদের হকি থেকে। এ ছাড়া এই প্রতিবেদন লেখা পর্যন্ত, কুস্তিতে ভারতের দুটি পদক জেতার সম্ভাবনা রয়েছে।

বেলা সাড়ে ১২টা থেকে মহিলাদের গল্ফের ব্যক্তিগত স্ট্রোক প্লে রাউন্ড-৩ রয়েছে। আজ দ্বিতীয় রাউন্ড চলছে। যদিও পদকের দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছেন দীক্ষা ডাগর ও অদিতি অশোক। এই ইভেন্টের মেডেল রাউন্ড রয়েছে অগাস্টের ১০ তারিখ।
বেলা ২টো ১০ মিনিটে অ্যাথলেটিক্সে মহিলাদের ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলে রাউন্ড-১-এ অংশ নেবেন ভারতীয় অ্যাথলিটরা। এই দলে রয়েছেন জ্যোতিকা শ্রী দান্ডি, এমআর পুভাম্মা, শুভা ভেঙ্কটেসান ও ভিত্যা রামরাজ।
বেলা ২টো ৩৫ মিনিটে পুরুষদের ফোর ইনটু ফোর হান্ড্রেড রিলে রাউন্ডে নামবে ভারত। সেই দলে রয়েছেন আমোজ জ্যাকব, মহম্মদ আজমল, মহম্মদ আনাস, রাজেশ রমেশ, সন্তোষ কুমার।
এদিকে, আমন শেরাওয়াত আজ পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে হেরে গিয়েছেন। কাল ভারতীয় সময় রাত পৌনে ১১টায় তিনি ব্রোঞ্জ মেডেলের ম্যাচে খেলবেন ডারিয়ান তোই ক্রুজের বিরুদ্ধে।
রিপেচেজ রাউন্ডে খেলার সুযোগ যদি পান তাহলে ব্রোঞ্জ জয়ের হাতছানি থাকবে অংশু মালিকের সামনে। অংশু প্রি কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হেলেন মারুলিসের কাছে। মারুলিস আজ রাতেই সেমিফাইনাল বাউটে মুখোমুখি হবেন জাপানের সুগুমি সাকুরাইয়ের। এটিতে মারুলিস জিতলে সুবিধা ব্রোঞ্জের দৌড়ে থাকবেন অংশু।












Click it and Unblock the Notifications