Neeraj Chopra is excellence personified! Time and again he’s shown his brilliance. India is elated that he comes back with yet another Olympic success. Congratulations to him on winning the Silver. He will continue to motivate countless upcoming athletes to pursue their dreams… pic.twitter.com/XIjfeDDSeb
এখনও অবধি সবচেয়ে বেশি দূরত্বে জ্যাভলিন পাঠিয়েছেন ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর কেশর্ন ওয়ালকট। মরশুমের সেরা পারফরম্যান্সে তাঁর থ্রো ৮৬.১৬ মিটারের। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ৮৪.৭০ মিটার ও ফিনল্যান্ডের অলিভার হেলান্ডার ৮১.২৪ মিটারের থ্রো-র সৌজন্যে যথাক্রমে দুইয়ে ও তিনে আছেন।
Aug 09, 2024, 12:07 am IST
নীরজের প্রথম থ্রো
নীরজ চোপড়ার প্রথম থ্রো ফাউল। আরশাদ নাদিম, জুলিয়ান ওয়েবারের প্রথম থ্রো-ও ফাউল হয়েছে।
Aug 08, 2024, 11:59 pm IST
জ্যাভলিন ফাইনাল চলছে
পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল চলছে। নজর নীরজ চোপড়ার দিকে।
Aug 08, 2024, 10:32 pm IST
অংশুর আশা শেষ
মহিলাদের ৫৭ কেজি বিভাগের কুস্তিতে অংশু মালিকের ব্রোঞ্জ জয়ের আশাও শেষ হয়ে গেল। প্রি কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের হেলেন মারুলিস হারিয়েছিলেন অংশুকে। তবে তিনি ফাইনালে গেলে অংশুর রিপেচেজ রাউন্ড খেলে ব্রোঞ্জ জেতার সুযোগ থাকতো।
যদিও মারুলিস জাপানের সুগুমি সাকুরাইয়ের কাছে হেরে গেলেন ৪-১০ ব্যবধানে। প্রথম পিরিয়ডে তিনি ২ পয়েন্টের লিড পেলেও শেষরক্ষা হয়নি। যার ফলে অংশুর জন্য যে ক্ষীণ সম্ভাবনা ছিল তাও শেষ হয়ে গেল।
Aug 08, 2024, 10:15 pm IST
গল্ফে পদকের সম্ভাবনা কমছে
মহিলাদের গল্ফে রাউন্ড ২-র শেষে ভারতের অদিতি অশোক ও দীক্ষা ডাগর যুগ্ম ১৪ নম্বরে রয়েছেন। বগি নিশ্চিত করতে না পারাতেই তাঁরা পিছিয়ে পড়লেন।
Aug 08, 2024, 10:14 pm IST
আমন নামবেন ব্রোঞ্জ দখলের লড়াইয়ে
আমন কাল ভারতীয় সময় রাত পৌনে ১১টায় ব্রোঞ্জের লক্ষ্যে নামবেন। আমনের পরবর্তী প্রতিপক্ষ পুয়ের্তো রিকোর ডারিয়ান তোই ক্রুজ। ক্রুজ আজ প্রি কোয়ার্টার ফাইনালে জেতেন মিশরের শেহাবেলদিন মোহাম্মেদের বিরুদ্ধে। জয়ের ব্যবধান ছিল ৪-১। এরপর কোয়ার্টার ফাইনালে তিনি হেরে যান হিগুচির কাছে। ২-১২ ব্যবধানে।
Aug 08, 2024, 9:50 pm IST
ফাইনালে উঠতে ব্যর্থ আমন
শীর্ষবাছাই জাপানের রেই হিগুচির কাছে ০-১০ ব্যবধানে হারলেন আমন শেরাওয়াত। তবে ব্রোঞ্জ জেতার সুযোগ থাকছে।
Aug 08, 2024, 9:42 pm IST
সেমিফাইনালে আমন
পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগের কুস্তিতে একটু পরেই সেমিফাইনালেন নামছেন আমন শেরাওয়াত। জিতলেই অন্তত রুপো নিশ্চিত হয়ে যাবে।
Aug 08, 2024, 7:17 pm IST
হকিতে ব্রোঞ্জ
টোকিওর পর প্যারিসেও অলিম্পিক্সে পুরুষদের হকিতে ব্রোঞ্জ জিতল ভারত। পিছিয়ে পড়ার পর হরমনপ্রীত সিংয়ের জোড়া গোল। স্পেনকে ভারত হারাল ২-১ গোলে। প্যারিস অলিম্পিক্সে ভারতের পদকের সংখ্যা বেড়ে চার।
Aug 08, 2024, 6:55 pm IST
ভিনেশের শুনানি পিছিয়ে গেল
কোর্ট অব আরবিট্রেশন অব স্পোর্টে ভিনেশ ফোগাটের আবেদনের শুনানি পিছিয়ে গেল। তা শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ।
Aug 08, 2024, 6:51 pm IST
তৃতীয় কোয়ার্টার শেষ
তৃতীয় কোয়ার্টারের শেষে স্পেনের বিরুদ্ধে ভারত এগিয়ে ২-১ গোলে। আর ১৫ মিনিট লিড ধরে রাখলেই ভারতের দখলে আসবে অলিম্পিক্সের ব্রোঞ্জ।
Aug 08, 2024, 6:28 pm IST
এগিয়ে ভারত
পেনাল্টি কর্নার থেকে গোল হরমনপ্রীত সিংয়ের। ভারত এগিয়ে গেল ২-১ গোলে। ম্যাচের ৩০ ও ৩৩ মিনিটে গোল হরমনপ্রীতের।
Aug 08, 2024, 5:56 pm IST
এগিয়ে গেল স্পেন
পুরুষদের হকিতে দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্পেন। ১৮ মিনিটে গোল করলেন মার্ক মিরালেস।
Aug 08, 2024, 5:48 pm IST
হকিতে ভারত-স্পেন
পুরুষদের হকিতে ব্রোঞ্জ জয়ের ম্যাচের প্রথম কোয়ার্টার শেষ। ভারত বনাম স্পেন ম্যাচ এখনও গোলশূন্য। এটি ভারতীয় গোলকিপার পিআর শ্রীজেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
Aug 08, 2024, 4:13 pm IST
আমন সেমিফাইনালে
পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগের কুস্তির সেমিফাইনালে পৌঁছে গেলেন আমন শেরাওয়াত।
Aug 08, 2024, 3:48 pm IST
অংশুর হার
মহিলাদের কুস্তিতে প্রি কোয়ার্টার ফাইনালে হারলেন অংশু মালিক। ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে তিনি ২-৭ ব্যবধানে হারলেন হেলেন মারুলিসের কাছে।
Aug 08, 2024, 3:46 pm IST
নির্বাসনের মুখে অন্তিম
প্যারিস অলিম্পিক্সে শৃঙ্খলাভঙ্গের দায়ে কুস্তিগীর অন্তিম পঙ্ঘল পড়তে চলেছেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাসনের মুখে। তিন বছরের জন্য নির্বাসিত হতে পারেন।
Aug 08, 2024, 3:07 pm IST
আমন শেরাওয়াত কোয়ার্টার ফাইনালে
প্যারিস অলিম্পিক্সে ভারতের একমাত্র পুরুষ কুস্তিগীর আমন শেরাওয়াত পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। তিনি পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তির প্রি কোয়ার্টার ফাইনালে দাপুটে জয় ছিনিয়ে নিলেন ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির ইগোরভের বিরুদ্ধে। টেকনিক্যাল সুপিরিয়রিটিতে ১০-০ ব্যবধানে জয়।
Aug 08, 2024, 2:41 pm IST
ক্যাস-এ ভিনেশ-শুনানি
যুগ্মভাবে তাঁকে অলিম্পিক্সের রুপো দেওয়া হোক। এই আর্জি জানিয়ে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে গিয়েছেন ভিনেশ ফোগাট। ভারতীয় সময় বিকেল ৫টায় শুনানির সম্ভাবনা।
READ MORE
9:38 AM, 8 Aug
ভিনেশের অবসর
ভিনেশ ফোগাটের অবসর। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক্স হ্য়ান্ডলে লিখলেন, "মা, কুস্তির কাছে হেরে গেলাম। মাফ করবেন। আপনি যে সাহস জুগিয়েছিলেন তা সব চুরমার। আর কোনও শক্তি বেঁচে নেই। আলবিদা কুস্তি ২০০১-২৪।"
माँ कुश्ती मेरे से जीत गई मैं हार गई माफ़ करना आपका सपना मेरी हिम्मत सब टूट चुके इससे ज़्यादा ताक़त नहीं रही अब।
ভারতের প্রথম ইভেন্ট মহিলাদের গল্ফ। ব্যক্তিগত স্ট্রোক প্লে রাউন্ড ২-তে নজর থাকবে দীক্ষা ডাগর ও অদিতি অশোকের দিকে। এই ইভেন্ট শুরু হচ্ছে বেলা সাড়ে ১২টায়। বেলা ২টো ৫ মিনিটে মহিলাদের ১০০ মিটার হার্ডলসে রিপেচেজ রাউন্ডে নামবেন জ্যোতি ইয়ারাজ্জি।
9:39 AM, 8 Aug
পুরুষদের কুস্তি
বেলা আড়াইটে থেকে কুস্তির ইভেন্ট শুরু। পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে নামবেন আমন শেরাওয়াত। তাঁর প্রতিপক্ষ উত্তর ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির ইগোরভ। এই বাউট জিতলে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালও থাকবে।
9:39 AM, 8 Aug
মহিলাদের কুস্তি
বেলা আড়াইটে থেকেই মহিলাদের কুস্তির ইভেন্টও শুরু। মহিলাদের ফ্রিস্টাল কুস্তির ৫৭ কেজি বিভাগের প্রি কোয়ার্টারে অংশু মালিকের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের হেলেন লুই মারুলিস। তিনিও জিতলে ক্রমান্বয়ে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে নামবেন।
9:39 AM, 8 Aug
হকিতে টার্গেট ব্রোঞ্জ
ভারতীয় হকি দল ব্রোঞ্জ দখলের লড়াইয়ে বিকেল সাড়ে ৫টা থেকে মুখোমুখি হবে স্পেনের। টোকিও অলিম্পিক্সেও ভারত পুরুষদের হকিতে ব্রোঞ্জ জিতেছিল।
অলিম্পিক্সে পদকজয়ীর মতো সমস্ত সম্মানই দেওয়া হবে ভিনেশ ফোগাটকে। বড় সিদ্ধান্ত ঘোষণা হরিয়ানা সরকারের মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির।
12:57 PM, 8 Aug
রাজনাথ সাক্ষাতে মনু
কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকেরের। সঙ্গে ছিলেন কোচ যশপাল রানা।
Delighted to meet India’s ace shooter, Manu Bhaker, who scripted history at the Paris Olympics by wining two Bronze medals for the country. Every Indian is elated by her incredible performances. Best wishes for her future endeavours. pic.twitter.com/PIgMXQaxuf
আজ দেশের হয়ে শেষ ম্যাচ খেলবেন। লক্ষ্য ব্রোঞ্জ জয়। তার আগে আবেগঘন বার্তা দিলেন গোলকিপার পিআর শ্রীজেশ। ধন্যবাদ জানালেন সমর্থকদের।
As I stand between the posts for the final time, my heart swells with gratitude and pride. This journey, from a young boy with a dream to the man defending India's honour, has been nothing short of extraordinary.
ইয়ারাজি। তিনি ১৩.১৭ সেকেন্ড সময় করে চতুর্থ স্থান অধিকার করেন। প্রতি রিপেচেজ হিট থেকে শীর্ষে থাকা ২ জন করে অ্যাথলিট সেমিফাইনালে গেলেন।
2:41 PM, 8 Aug
ক্যাস-এ ভিনেশ-শুনানি
যুগ্মভাবে তাঁকে অলিম্পিক্সের রুপো দেওয়া হোক। এই আর্জি জানিয়ে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে গিয়েছেন ভিনেশ ফোগাট। ভারতীয় সময় বিকেল ৫টায় শুনানির সম্ভাবনা।
3:07 PM, 8 Aug
আমন শেরাওয়াত কোয়ার্টার ফাইনালে
প্যারিস অলিম্পিক্সে ভারতের একমাত্র পুরুষ কুস্তিগীর আমন শেরাওয়াত পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। তিনি পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তির প্রি কোয়ার্টার ফাইনালে দাপুটে জয় ছিনিয়ে নিলেন ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির ইগোরভের বিরুদ্ধে। টেকনিক্যাল সুপিরিয়রিটিতে ১০-০ ব্যবধানে জয়।
3:46 PM, 8 Aug
নির্বাসনের মুখে অন্তিম
প্যারিস অলিম্পিক্সে শৃঙ্খলাভঙ্গের দায়ে কুস্তিগীর অন্তিম পঙ্ঘল পড়তে চলেছেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাসনের মুখে। তিন বছরের জন্য নির্বাসিত হতে পারেন।
3:48 PM, 8 Aug
অংশুর হার
মহিলাদের কুস্তিতে প্রি কোয়ার্টার ফাইনালে হারলেন অংশু মালিক। ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে তিনি ২-৭ ব্যবধানে হারলেন হেলেন মারুলিসের কাছে।
4:13 PM, 8 Aug
আমন সেমিফাইনালে
পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগের কুস্তির সেমিফাইনালে পৌঁছে গেলেন আমন শেরাওয়াত।
5:48 PM, 8 Aug
হকিতে ভারত-স্পেন
পুরুষদের হকিতে ব্রোঞ্জ জয়ের ম্যাচের প্রথম কোয়ার্টার শেষ। ভারত বনাম স্পেন ম্যাচ এখনও গোলশূন্য। এটি ভারতীয় গোলকিপার পিআর শ্রীজেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
5:56 PM, 8 Aug
এগিয়ে গেল স্পেন
পুরুষদের হকিতে দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্পেন। ১৮ মিনিটে গোল করলেন মার্ক মিরালেস।
6:28 PM, 8 Aug
এগিয়ে ভারত
পেনাল্টি কর্নার থেকে গোল হরমনপ্রীত সিংয়ের। ভারত এগিয়ে গেল ২-১ গোলে। ম্যাচের ৩০ ও ৩৩ মিনিটে গোল হরমনপ্রীতের।
6:51 PM, 8 Aug
তৃতীয় কোয়ার্টার শেষ
তৃতীয় কোয়ার্টারের শেষে স্পেনের বিরুদ্ধে ভারত এগিয়ে ২-১ গোলে। আর ১৫ মিনিট লিড ধরে রাখলেই ভারতের দখলে আসবে অলিম্পিক্সের ব্রোঞ্জ।
6:55 PM, 8 Aug
ভিনেশের শুনানি পিছিয়ে গেল
কোর্ট অব আরবিট্রেশন অব স্পোর্টে ভিনেশ ফোগাটের আবেদনের শুনানি পিছিয়ে গেল। তা শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ।
7:17 PM, 8 Aug
হকিতে ব্রোঞ্জ
টোকিওর পর প্যারিসেও অলিম্পিক্সে পুরুষদের হকিতে ব্রোঞ্জ জিতল ভারত। পিছিয়ে পড়ার পর হরমনপ্রীত সিংয়ের জোড়া গোল। স্পেনকে ভারত হারাল ২-১ গোলে। প্যারিস অলিম্পিক্সে ভারতের পদকের সংখ্যা বেড়ে চার।
9:42 PM, 8 Aug
সেমিফাইনালে আমন
পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগের কুস্তিতে একটু পরেই সেমিফাইনালেন নামছেন আমন শেরাওয়াত। জিতলেই অন্তত রুপো নিশ্চিত হয়ে যাবে।
9:50 PM, 8 Aug
ফাইনালে উঠতে ব্যর্থ আমন
শীর্ষবাছাই জাপানের রেই হিগুচির কাছে ০-১০ ব্যবধানে হারলেন আমন শেরাওয়াত। তবে ব্রোঞ্জ জেতার সুযোগ থাকছে।
10:14 PM, 8 Aug
আমন নামবেন ব্রোঞ্জ দখলের লড়াইয়ে
আমন কাল ভারতীয় সময় রাত পৌনে ১১টায় ব্রোঞ্জের লক্ষ্যে নামবেন। আমনের পরবর্তী প্রতিপক্ষ পুয়ের্তো রিকোর ডারিয়ান তোই ক্রুজ। ক্রুজ আজ প্রি কোয়ার্টার ফাইনালে জেতেন মিশরের শেহাবেলদিন মোহাম্মেদের বিরুদ্ধে। জয়ের ব্যবধান ছিল ৪-১। এরপর কোয়ার্টার ফাইনালে তিনি হেরে যান হিগুচির কাছে। ২-১২ ব্যবধানে।
10:15 PM, 8 Aug
গল্ফে পদকের সম্ভাবনা কমছে
মহিলাদের গল্ফে রাউন্ড ২-র শেষে ভারতের অদিতি অশোক ও দীক্ষা ডাগর যুগ্ম ১৪ নম্বরে রয়েছেন। বগি নিশ্চিত করতে না পারাতেই তাঁরা পিছিয়ে পড়লেন।
10:32 PM, 8 Aug
অংশুর আশা শেষ
মহিলাদের ৫৭ কেজি বিভাগের কুস্তিতে অংশু মালিকের ব্রোঞ্জ জয়ের আশাও শেষ হয়ে গেল। প্রি কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের হেলেন মারুলিস হারিয়েছিলেন অংশুকে। তবে তিনি ফাইনালে গেলে অংশুর রিপেচেজ রাউন্ড খেলে ব্রোঞ্জ জেতার সুযোগ থাকতো।
যদিও মারুলিস জাপানের সুগুমি সাকুরাইয়ের কাছে হেরে গেলেন ৪-১০ ব্যবধানে। প্রথম পিরিয়ডে তিনি ২ পয়েন্টের লিড পেলেও শেষরক্ষা হয়নি। যার ফলে অংশুর জন্য যে ক্ষীণ সম্ভাবনা ছিল তাও শেষ হয়ে গেল।
11:59 PM, 8 Aug
জ্যাভলিন ফাইনাল চলছে
পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল চলছে। নজর নীরজ চোপড়ার দিকে।
12:07 AM, 9 Aug
নীরজের প্রথম থ্রো
নীরজ চোপড়ার প্রথম থ্রো ফাউল। আরশাদ নাদিম, জুলিয়ান ওয়েবারের প্রথম থ্রো-ও ফাউল হয়েছে।
12:09 AM, 9 Aug
আপাতত প্রথম তিনে