Paris Olympics 2024: সোনার লক্ষ্যে ভিনেশ, চানু, অবিনাশের ফাইনাল থেকে মনিকাদের ইভেন্টে নজর বুধে
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের কাল দ্বাদশ দিন। ভারতের সামনেও পদক বাড়ানোর মোক্ষম সুযোগ। অন্তত তিনটি ইভেন্টে ভারতের পদক আসতে পারে।
মহিলা কুস্তির ফাইনালে উঠলেন ভিনেশ ফোগাট, অন্তত রুপো নিশ্চিত হয়ে গিয়েছে। পুরুষদের স্টিপলচেজের ফাইনালে যেমন নামবেন অবিনাশ সাবলে, তেমনই কালই অভিযান শুরু করছেন এবারের অলিম্পিক্সে ভারতের একমাত্র ভারোত্তোলক মীরাবাঈ চানু।

ভারত অবশ্য কাল দিনটা শুরু করতে চলেছে অ্যাথলেটিক্স দিয়ে। ম্যারাথন রেস ওয়াকের মিক্সড রিলে শুরু সকাল ১১টা থেকে। এই মেডেল ইভেন্টে ভারতের সুরজ পানওয়ার ও প্রিয়াঙ্কা অংশ নেবেন। পুরুষদের গল্ফে পদক পায়নি ভারত। কাল শুরু মহিলা গল্ফারদের অভিযান।
টোকিও অলিম্পিক্সে পদকের আশা জাগিয়েছিলেন অদিতি অশোক। অল্পের জন্য পদক হাতছাড়া হয়। এবার অদিতি অশোক ও দীক্ষা ডাগর কাল বেলা সাড়ে ১২টা থেকে নামবেন গল্ফ কোর্সে। মহিলাদের ব্যক্তিগত স্ট্রোক প্লে-র রাউন্ড ওয়ানে।
টেবল টেনিসে ভারতের পুরুষ দলের অভিযান আজ শেষ হয়ে গিয়েছে। কাল মহিলাদের দলগত বিভাগে সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে জার্মানির প্যাডলারদের মুখোমুখি হবেন মনিকা বাত্রা, সৃজা আকুলা, অর্চনা কামাথ। মহিলাদের দলগত টিটি-র এই ইভেন্ট শুরু বেলা দেড়টা থেকে।
পুরুষদের হাই জাম্প কোয়ালিফিকেশনে কাল বেলা ১টা ৩৫ মিনিট থেকে নামবেন সর্বেশ কুশারে। মহিলাদের ১০০ মিটার হার্ডলসের রাউন্ড ওয়ানে বেলা পৌনে ২টো থেকে নজর থাকবে জ্যোতি ইয়ারাজ্জির দিকে।
বেলা আড়াইটেয় মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি বিভাগের কুস্তির প্রি কোয়ার্টার ফাইনালে অন্তিম পাঙ্ঘলের প্রতিপক্ষ তুরস্কের জেনেপ ইয়েতজিল। কালই এই ইভেন্টের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালও থাকছে।
রাত ১০টা ৪৫ মিনিট থেকে পুরুষদের ট্রিপল জাম্প কোয়ালিফিকেশনে অংশ নেবেন প্রবীণ চিত্রভেল ও আবদুল্লা নারাংগোলিন্তেভিডা। রাত ১১টায় মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে নামবেন মীরাবাঈ চানু। কাল তিনি দেশের হয়ে পদক জেতার বড় দাবিদার। টোকিও অলিম্পিক্সেও চানু পদক জিতেছিলেন। রাত ১টা ১৩ মিনিটে পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজ ফাইনালে নামবেন অবিনাশ সাবলে। তার আগেই থাকবে মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ফাইনাল। ভিনেশের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ অ্যান হিল্ডেব্র্য়ান্ডট। এই দ্বৈরথ শুরু হবে ভারতীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications