Paris Olympics 2024: অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে জার্ভো! অ্যাথলিটদের সঙ্গে হাঁটলেন প্যারেড অব নেশনসে

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের আসরেও পৌঁছে গেলেন ড্যানিয়েল জার্ভিস। পরিচিত জার্ভো নামেই। জার্ভো ক্রিকেট মাঠে ঢুকেছেন বারবার।

কিন্তু এবার তিনি সটান অলিম্পিক্সের আসরে। মজার ব্যাপার হলো, এত নিরাপত্তা। তার মধ্যেও এই পিচ ইনভেডার জার্ভো হাজির সমাপ্তি অনুষ্ঠানের মূল মঞ্চে।

Paris Olympics 2024

ক্রিকেট মাঠে তিনি এতবার ব্যাঘাত ঘটিয়েছেন খেলায় যে জার্ভো ৬৯-কে ক্রিকেটপ্রেমীরা ভালোভাবেই চেনেন। যদিও ব্রিটিশ অ্যাথলিটদের পোশাক পরায় জার্ভোকে কেউ চিনতে পারলেন না। গ্রেট ব্রিটেনের অ্যাথলিটদের সঙ্গে তিনি হাঁটলেন প্যারেড অব নেশনসেও। অ্যাথলিট বা কর্মকর্তা না হয়েই।

স্তাদ দে ফ্রঁসের মাঠ জুড়ে ছিল বিশালাকাল মঞ্চ। সেখানে গিয়ে দিব্যি ভিডিও তুলে তা আজ পোস্ট করেন জার্ভো। তাতেই সকলে অবাক। শুধু তাই নয়, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে সেলফিও তুলে নিয়েছেন তিনি। জার্ভোর কাণ্ড প্যারিস অলিম্পিক্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।

রক ব্যান্ডরা যখন বাদ্যযন্ত্র পরীক্ষা করছিলেন তখনও সেখানে ঘোরাফেরা করেন জার্ভো। জার্ভো ইংল্যান্ডের নাগরিক। বিশেষ করে ক্রিকেট ও রাগবির হাই প্রোফাইল ম্যাচ চলার সময় মাঠে ঢুকে পড়ার স্বভাব তাঁর রয়েছে। সেই ছবি ও ভিডিও তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

২০২১ সালে লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্টের সময় ভারতীয় দলের জার্সি পরে জার্ভো মাঠে ঢুকে পড়েছিলেন। প্যাড পরে ব্যাট হাতেও মাঠে ঢুকে পড়েন। ২০২১ সালের নভেম্বরে অল ব্ল্যাকস ও জাপানের মধ্যে রাগবি ম্যাচ চলাকালীনও তিনি মাঠে ঢুকে পড়েছিলেন।

ইংল্যান্ডে টেস্ট ম্যাচ চলাকালীন একাধিকবার তিনি মাঠে ঢুকে পড়েন। তাঁকে পরবর্তীকালে মাঠ থেকে বের করে দেওয়া হয়, জারি হয় নিষেধাজ্ঞা। গত বছর বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীনও তিনি মাঠে ঢুকে পড়েছিলেন। বারবার কীভাবে নিরাপত্তাবেষ্টনী ভেদ করে জার্ভো মাঠে ঢুকে পড়ছেন তাতেই অবাক সকলে।

জার্ভোর ভিডিও দেখে কেউ মজাও পান। তারিফ করেন সাহসের। কিন্তু জার্ভোই ক্রিকেট, রাগবি বা অলিম্পিক্সের আসরে নিরাপত্তার ফাঁকও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বারবার। এই কীর্তিমান সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+