Paris Olympics 2024: অলিম্পিক্সে নিরাপত্তায় ভারতীয় ছোঁয়া, সুরক্ষা দলের গুরুত্বপূর্ণ সদস্য সিআরপিএফ-র সারমেয়রা

ভারতীয় অলিম্পিক্স সংস্থার পক্ষ থেকেও প্যারিস অলিম্পিক্সের জন্য অ্যাথলিটদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে বুধবারই। ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে ১১৭ জন অ্যাথলিটের নামে সিলমোহর দেওয়া হয়েছে। মোট ১১৭ জন ক্রীড়াবিদ এবং ১৪০ জন সাপোর্ট স্টাফ সদস্য এবার প্যারিস যাবেন। তবে প্যারিসে শুধু ভারতীয় অ্যাথলিট-সাপোর্ট স্টাফরাই নয় একইসঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকছে সারমেয়রা।

মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে প্যারিস অলিম্পিক্স। চার বছরের অপেক্ষার অবসান, বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতা শুরুর প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। ২৬ জুলাই থেকে ১১ আগস্ট এবং প্যারালিম্পিক ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্যারিস জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তায় কোনও খামতি রাখেত চাইছে না ফরাসি সরকার। অলিম্পিক্সের নিরাপত্তায় থাকছে ফরাসি ছোঁয়া।

Paris Olympics

ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থেকে দুটি উচ্চ প্রশিক্ষিত কে৯ সারমেয় দল আসন্ন অলিম্পিক্স গেমসের নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করতে প্যারিসে গিয়েছেন। বেলজিয়ান শেফার্ড ম্যালিনোইস কুকুর ভাস্ট এবং ডেনবি সমন্বিত ক্যানাইন ইউনিট, তাদের হ্যান্ডলার সহ, ফরাসি সরকারের অনুরোধে মোতায়েন করা বিভিন্ন ভারতীয় নিরাপত্তা সংস্থার ১০টি কে৯ টিমের একটি বৃহত্তর দলের অংশ।

পাঁচ বছর বয়সী ভাস্ট এবং তিন বছর বয়সী ডেনবিকে সিআরপিএফ ডগ ব্রিডিং অ্যান্ড ট্রেনিং স্কুলে কঠোর পরীক্ষার পর নির্বাচিত করা হয়েছিল। সারমেয়গুলি অলিম্পিক্সে তাদের নির্দিষ্ট অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত করার জন্য একটি নিবিড় ১০-সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রামের মধ্য দিয়েছিল।

ভারতের এই কম্যান্ডো সারমেয়রা সাধারণত, বোমা ও আইইডি শনাক্ত করার কাজ করে থাকে তারা। ভারতে নকশাল-বিরোধী অভিযানেও এই কুকুরদের কাজে লাগানো হয়। ঘ্রাণশক্তির জন্য বিখ্যাত কুকুরদের এই বাহিনী পৌঁছে গিয়েছে প্যারিসে। দলের দায়িত্বে থাকা এক অফিসার জানিয়েছেন, অলিম্পিক্সের জন্য কুকুরদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা যাতে ফরাসি ভাষা বুঝতে পারে, সেই প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+