Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স ৮ দিন দূরে, অলিম্পিক হকিতে ভারতের ৮ সোনা এসেছে কোন বছরগুলিতে?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স শুরু হতে আর ৮ দিন। ২৬ জুলাই থেকে শুরু হয়ে ১১ অগাস্ট অবধি চলবে এবারের সামার গেমস। অলিম্পিক্সে ভারত থেকে অংশ নিচ্ছেন ১১৭ জন।

অলিম্পিক্সের কোনও একটি সংস্করণে সর্বাধিক পদক জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত। অলিম্পিক হকিতেই সর্বকালীন সেরা সাফল্য রয়েছে ভারতের। ৮টি সোনা-সহ এসেছে ১২টি পদক।

Paris Olympics 2024

১৯০৮ ও ১৯২০ সালের অলিম্পিক্সে ছিল না ভারতের হকি দল। যদিও ১৯২৮ থেকে ১৯৫৬ অবধি অলিম্পিক্সে ভারত টানা ৬ বার সোনা জেতে। ১৯২৮ সালে আমস্টারডাম, ১৯৩২ সালে সালে লস অ্যাঞ্জেলেস, ১৯৩৬ সালে বার্লিন, ১৮৪৮ সালে লন্ডন, ১৯৫২ সালে হেলসিঙ্কি ও ১৯৫৬ সালে রোম অলিম্পিক্সে আসে সোনালি সাফল্য।

১৯৬০ সালে রোম অলিম্পিক্সে ভারত রুপো জেতে। ১৯৬৪ সালে টোকিও অলিম্পিক্সে ফের সোনা জেতে ভারতের হকি দল। ১৯৬৮ সালে মেক্সিকো সিটি, ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক হকিতে ব্রোঞ্জ জেতে ভারত। ১৯৭৬ সালে মন্টরিয়ালে সপ্তম স্থানে শেষ করেছিল ভারতীয় হকি দল।

১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সে ফের পুরুষদের ফিল্ড হকিতে সোনা জেতে ভারত। যদিও এরপর দীর্ঘ পদকের খরা মিটিয়ে টোকিও অলিম্পিক্সে ভারতীয় হকি দল ব্রোঞ্জ জেতে। ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেসে পঞ্চম, ১৯৮৮ সালে সিওলে ষষ্ঠ, ১৯৯২ সালে বার্সেলোনায় সপ্তম, ১৯৯৬ সালে আটলান্টায় অষ্টম, ২০০০ সালে সিডনি ও ২০০৪-এ এথেন্সে পায় সপ্তম স্থান।

২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে পারেনি ভারতের হকি দল। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে পায় দ্বাদশ স্থান, ২০১৬ সালে রিও অলিম্পিক্সে আটে থেকে শেষ করেছিল ভারত। টোকিও অলিম্পিক্সে ভারতের পুরুষ ও হকি দল অংশ নিয়েছিল। তবে এবার মহিলাদের দল যোগ্যতা অর্জন করতে পারেনি।

অলিম্পিক্স হকিতে ভারত ১৩৪টি ম্য়াচ খেলে জিতেছে ৮৩টিতে, ৪৫৮টি গোল করেছে। ১৯৩২ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ভারত ২৪-১ গোলে হারায় মার্কিন যুক্তরাষ্ট্রকে, যা অলিম্পিক হকিতে ভারতের সবচেয়ে বড় জয়। ১৯২৮ ও ১৯৫৬ সালে কোনও গোল হজম করেনি ভারত।

১৯৩৬ সালে বার্লিন অলিম্পিক্সে জার্মানিতে ৮-১ গোলে হারিয়েছিল ভারত, অলিম্পিক হকির ফাইনালে এটি ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। ১৯২৮ থেকে ১৯৬০-এর রোম অলিম্পিক্স পর্যন্ত ভারত টানা ৩০টি ম্যাচে জিতেছিল। ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সে সবচেয়ে বেশি ৪৩টি গোল করেছিল।

১৯৩২ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের রূপ সিং একাই ১০ গোল করেছিলেন, যা ভারতীয় দলের রেকর্ড। ১৯৫২ সালে অলিম্পিক্স হকি ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের বলবীর সিং একাই ৫ গোল করেছিলেন। ১৯২৮ থেকে ১৯৭২ অবধি ভারত অলিম্পিক্সে টানা ১০টি পদক জেতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+