Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের বর্ণময় উদ্বোধন, স্যেনের ওয়ার্টার কার্টেন সরিয়ে প্যারেড অব নেশনস শুরু
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো স্যেন নদীতে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে হাজির রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ।
ওয়াটার কার্টেন সরিয়ে শুরু হলো প্যারেড অব নেশনস। চলছে নৃত্যশিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানও। অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে মাতিয়ে দিলেন পপ আইকন লেডি গাগা!

প্যারিস অলিম্পিক্সের শুরুতে অলিম্পিক টর্চ রিলের একটি বিশেষ ভিডিও প্রদর্শিত হয়। তাতে দেখা গিয়েছে মশাল হাতে জিনেদিন জিদানের উপস্থিতি। আতসবাজির নয়নাভিরাম প্রদর্শনীতে অলিম্পিক্সের মশাল নিয়ে যাওয়া হয় স্যেন নদীতে, নদীর দুই ধারে সমবেত দর্শকরা করতালি দিতে থাকেন।
এরপরই ধোঁয়া উড়িয়ে ফ্রান্সের জাতীয় পতাকা প্রদর্শিত হয়। সাধারণভাবে কোনও অনুষ্ঠানের সূচনা হয় পর্দা সরিয়ে। এখানে পর্দা হিসেবে ব্যবহার করা হলো জলকে। ব্রিজের তলায় জলের মাধ্যমে পর্দা তৈরি করা হয়। এরপর শুরু হয়ে যায় প্যারেড অব নেশনস।
গ্রিসে যেহেতু অলিম্পিক্সের জন্য সে কারণে প্রথমে সুবিশাল জলযানে হাজির করা হয়েছিল গ্রিসের অ্যাথলিট ও অফিসিয়ালদের। দ্বিতীয় বোটে বেরিয়ে আসেন আইওসির উদ্বাস্তু টিমের অ্যাথলিটরা। আফগানিস্তান ছিল তৃতীয় বোটে।
বর্ণানুক্রমিকভাবে এরপর একের পর এক দেশের ক্রীড়াবিদ ও অফিসিয়ালদের নিয়ে স্যেন নদীর বুক দিয়ে এগিয়ে যাতে থাকে সুসজ্জিত নানা মাপের জলযান। ভারতের বোটের সংখ্যা ৮৪। সবার শেষে আয়োজকে আয়োজক ফ্রান্সের বোট। তার ঠিক আগে আসবে মার্কিন যুক্তরাষ্ট্র, যেহেতু ২০২৮ সালের অলিম্পিক্স হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০৩ নম্বর বোটে আসবে অস্ট্রেলিয়া, যারা ২০৩২ সালের অলিম্পিক্সের আয়োজক।
you cant spell lady gaga without GAG pic.twitter.com/jDJ436Xl6o
— pop culture gal (@allurequinn) July 26, 2024
বাহরিনের বোট বেরিয়ে আসার পরবর্তী বোটের জন্য কিছুক্ষণ অপেক্ষা করা হয়। কারণ, সেই সময় পারফর্ম করেন পপ আইকন লেডি গাগা। তাঁর অনুষ্ঠান শেষ হতেই বাংলাদেশের অ্যাথলিটদের নিয়ে বোট-যাত্রা শুরু হয়।












Click it and Unblock the Notifications