Paris Olympics 2024: চিরাগ-সাত্ত্বিক জুটি অলিম্পিক ব্যাডমিন্টনের শেষ আটে, পথ মসৃণ কীভাবে?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নামার আগেই শেষ আটে পৌঁছে গেলেন চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি। ভারতীয় জুটির সঙ্গে ভাগ্য খুলল ইন্দোনেশিয়ার শাটলারদেরও।
সাত্ত্বিক-চিরাগ জুটিকে স্যাটচি নামে ডাকা হয়। স্যাটচি জুটি গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে যাচ্ছেন কিনা তা নির্ধারিত হবে আগামীকালের ম্যাচে।

সাত্ত্বিক-চিরাগ জুটির খেলা ছিল জার্মানির মার্ক লামসফুস ও মারভিন সেইডেলের বিরুদ্ধে। লামসফুসের চোটের কারণে জার্মান জুটি সরে দাঁড়ায়। ফলে চিরাগদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল কালকের ইন্দোনেশিয়া জুটির বিরুদ্ধে ম্যাচ।
চিরাগ-সাত্ত্বিক জুটি এই মুহূর্তে ডাবলসে বিশ্বের তিন নম্বর। প্যারিস অলিম্পিক্সের অভিযান ভারতীয় জুটি শুরু করেছিল বিশ্বের ৪০ নম্বর, লুকাস করভি ও রোনান লাবারের ফরাসি জুটিকে হারিয়ে। এরপর ফরাসি জুটিকে হারিয়ে দিয়েছে বিশ্বের সাত নম্বরে থাকা মহম্মদ রিয়ান আর্দিনাতো ও ফজর আলফিয়ানের জুটি।
ফলে গ্রুপ পর্বের টানা দুটি ম্যাচ হেরে ফরাসি জুটি ছিটকে গেল অলিম্পিক্স থেকে। আর তাতেই গ্রুপ সি থেকে শেষ আটে জায়গা পাকা হয়ে গেল ভারত ও ইন্দোনেশিয়ার। কাল বিকেল সাড়ে ৫টা থেকে এই দুই দেশের দ্বৈরথে ঠিক হবে গ্রুপ শীর্ষে থাকা কারা কোয়ার্টার ফাইনালে যাবে।
যদিও মহিলাদের ডাবলসে ভারতের অশ্বিনী পোন্নাপ্পা ও তানিশা ক্রেস্টো পরপর দুটি ম্যাচে হেরে ছিটকে যাওয়ার মুখে। গ্রুপ সি-তে এই মুহূর্তে ভারতের জুটি রয়েছে চতুর্থ স্থানে। বিশ্বের ১৯ নম্বর পোন্নাপ্পা-ক্রেস্টো জুটি কাল গ্রুপ পর্বের শেষ ম্য়াচে নামবে বিশ্বের ২৬ নম্বর অস্ট্রেলিয়ার সেতিয়ানা মাপাসা ও অ্যাঞ্জেলা ইউ জুটির বিরুদ্ধে।
এদিকে, কেরিয়ারের প্রথম অলিম্পিক্স খেলতে নামা লক্ষ্য সেন প্রথম ম্যাচে হারান গুয়াতেমালার কিম কর্ডনকে। কিন্তু তিনি চোটের কারণে সরে দাঁড়িয়েছেন। ফলে পয়েন্ট নষ্ট হয় লক্ষ্যর। সরকারিভাবে আজ নিজের প্রথম ম্যাচে তিনি হারিয়েছেন বেলজিয়ামের জুলিয়েন কারাগজিকে।












Click it and Unblock the Notifications