Paris Olympics 2024: হচ্ছেটা কী! ভিনেশ ফোগাটকে নিয়ে রায় ফের পিছিয়ে দিল CAS, পদক-প্রতীক্ষা কতদিন বাড়ল?
Paris Olympics 2024: ভিনেশ ফোগাট প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগে রুপোজয়ী কি হবেন? এই প্রশ্নের উত্তর আজও মিলল না।
এই নিয়ে তৃতীয়বার পিছিয়ে গেল কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের রায়দান। ১৬ অগাস্ট এই রায় ঘোষণা করা হবে বলে আজ জানিয়ে দেওয়া হলো।

কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের তরফে জানানো হয়েছে, ভিনেশ ফোগাট ও আইওএ-র মামলাকে চ্যালেঞ্জ জানিয়েছিল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ও ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। তার শুনানি শেষ হয়েছে। তবে রায়দানের দিন পিছিয়ে করা হলো ১৬ অগাস্ট রাত সাড়ে ৯টা।
যদিও বারবার এই রায় ঘোষণার দিন পিছিয়ে দেওয়া নজিরবিহীন। সাধারণত শুনানি শেষের ২৪ ঘণ্টার মধ্যেই বিভিন্ন মামলার নিষ্পত্তি হয়ে থাকে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। প্রথমে বলা হয়েছিল, অলিম্পিক্স শেষের আগেই প্রথমে সিদ্ধান্ত ও পরে বিস্তারিত আকারে রায় জনসমক্ষে আনা হবে।
দু-বার সেই সময়সীমা পিছিয়ে ঠিক করা হয়েছিল আজ প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা বা ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় সেই রায় ঘোষণা হবে। যদিও এবার তার শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টা অবধি পিছিয়ে দেওয়ার কথা জানাল আন্তর্জাতিক ক্রীড়া আদালতের অ্যাড-হক ডিভিশন।
জানা যাচ্ছে, অলিম্পিক্স চলাকালীন শুনানি শেষের ২৪ ঘণ্টার মধ্যে রায় ঘোষণা করে থাকে CAS। ২০ নম্বর ধারা অনুযায়ী, সাক্ষ্যপ্রমাণ পেশের ২৪ ঘণ্টার মধ্যেই রায় আসে। ভিনেশের ক্ষেত্রে রায়দানের সময় পিছিয়ে দেওয়া হচ্ছে ১৮ নম্বর ধারার কথা বলে। বিশেষ মামলার ক্ষেত্রে সময় প্রেসিডেন্ট বা ডেপুটি প্রেসিডেন্টের এভাবে সময় বৃদ্ধি অবশ্য নিয়মের বাইরে গিয়ে নয়।
এমনকী অলিম্পিক গেমসের বাইরে যে মামলাগুলি থাকে তার নিষ্পত্তিও কোনও নির্দিষ্ট সময়সীমার মধ্যে করা না হলেও দ্রুতই করা হয়ে থাকে। ভিনেশের ফাইনালে সুযোগের আবেদন বাতিল হলেও ডিসকোয়ালিফিকেশনকে চ্যালেঞ্জ জানিয়ে পদক দেওয়ার আবেদনের ভিত্তিতেই শুনানি হয়েছে।
ভিনেশ ফোগাটের হয়ে যে আইনজীবীরা শুনানিতে অংশ নেন তাঁরা হলেন জোয়েল মনলুইস, এস্তেল ইভানোভা, হাবিনে এস্তেল কিম ও চার্সস অ্যামসন। তাঁরা আবেদন জমা করার সময় থেকেই ভিনেশ ও আইওএ-কে সহযোগিতা করেছেন।
প্যারিস বারের প্রো বোনো আইনজীবীরাও ছিলেন। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ভারতের বিশিষ্ট দুই আইনজীবী হরিশ সালভে ও বিদুষ্পত সিংহানিয়া সওয়াল-জবাবে অংশ নেন। ভিনেশ যেদিন পদক নিশ্চিত করেছিলেন সেদিন তাঁর ওজন ঠিক ছিল এবং ইভেন্টের পর স্বাভাবিকভাবেই যে ওজন বাড়ে ভিনেশের ক্ষেত্রে সেটাই হয়েছে। এটা জানানো হয়।
সালভে ১৯৯৯ থেকে ২০০৩ অবধি ভারতের সলিসিটর জেনারেল ছিলেন। কুলভূষণ যাদবের ক্ষেত্রে তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসেও লড়েছিলেন। ভিনেশের আইনজীবীরা ইতিবাচক ফলের বিষয়ে আশাবাদী। রায় পক্ষে গেলে ভিনেশ রৌপ্য পদক জিতবেন।
ইতিমধ্যেই আমেরিকার কিংবদন্তি কুস্তিগীর জর্ডান বারোজ ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংকে আর্জি জানিয়েছেন, অলিম্পিক্স-সহ বিভিন্ন প্রতিযোগিতার ফাইনালের দিন ১ কেজি ওজনে ছাড় দিতে। আমন্ত্রণী প্রতিযোগিতায় এমন ওজন পরিমাপের ঝক্কি নেই। ভিনেশ ইস্যুতে সেই নিয়মেও বদল আসতে পারে।
So Tareek Pe Tareek is not only patented by us.
— Rahul Mehra (@TheRahulMehra) August 13, 2024
Seems like there’s another body internationally which believes equally in it🤦♂️
তবে রায় যাই হোক, ভিনেশ যে অন্যতম কিংবদন্তি কুস্তিগীর তা সকলের কাছেই স্পষ্ট। ভিনেশের আইনজীবী থেকে দেশের ক্রীড়াপ্রেমীরা সেটিই মনে করেন। তবে বারবার এমন রায়ের দিন পিছিয়ে দেওয়াকে কটাক্ষ করে আইনজীবী রাহুল মেহরা লিখেছেন, তারিখ পে তারিখ কথাটার পেটেন্ট শুধু আমাদেরই নেঅ। আন্তর্জাতিক আরেক আদালতও এই বিষয়টি মেনে চলছে!












Click it and Unblock the Notifications