Paris Olympics 2024: বাড়বে ভারতের পদকের সংখ্যা? ভিনেশ মামলার রায় কখন? জানাল আন্তর্জাতিক ক্রীড়া আদালত
শুক্রবার রাতে কুস্তিতে একটি পদক জিতেছেন আমন শেরাওয়াত। শনিবার দুপুরে পদকের স্বপ্ন দেখিয়ে মহিলাদের ৭৬ কেজি বিভাগে জয় যাত্রা শুরু করলেন রীতিকা হূডা। শনিবার রাতে আরও একটি পদক আসতে পারে ভারতের ঘরে।
ভিনেশ ফোগাটের করা আবদনের পরিপ্রেক্ষিতে আজ রাতের মধ্যেই(ভারতীয় সময় অনুসারে) রায় দেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। প্যারিসের স্থানীয় সময়ে সন্ধ্যা ৬টা, অর্থাৎ ভারতীয় সময়ে রাত ৯.৩০ মিনিটের মধ্যে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। এই মামলার রায় পক্ষে গেলে ভিনেশ রুপো জিততে পারেন, সেইসঙ্গে পদকের সংখ্যাও বাড়বে ভারতের।

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশ ফোগাটের আবেদনের শুনানি ছিল শুক্রবার। প্রথম দিনেই প্রায় তিন ঘণ্টা ধরে চলে শুনানি। আদালত সব পক্ষের মতামত শোনে। এই মামলা মূলত ভিনেশ ফোগাট বনাম আন্তর্জাতিক কুস্তি সংস্থা এবং আইওসির মধ্যে হচ্ছে। তবে যুক্ত আছে আইওএ। ফলে সব পক্ষের বক্তব্য বিচারক শোনেন।
ভিনেশের পদক জয়ের আশা এখনও শেষ হয়নি এবং তার রুপোর আশা এখনও সামান্য হলেও বেঁচে আছে। ভারতের বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে ও বিদুষ্পত সিঙ্ঘানিয়া ২৯ বছর বয়সি কুস্তিগীরের মামলার সঙ্গে যুক্ত রয়েছেন। ভিনেশের প্রতিনিধিত্ব করছেন ফরাসি আইনজীবীদের একটি দল।
বিশিষ্ট আইনজীবী বিদুষ্পত সিঙ্ঘানিয়া আগেই জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষ থেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত জানানো হবে। শুনানি ভাল হয়েছে। আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করেছি যে কেন ভিনেশের রুপোর পদক পাওয়া উচিৎ।
যদিও আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ভিনেশের পদকের সম্ভাবনা খুবই কম। কিন্তু যেভাবে সবাইকে চমকে দিয়ে কুস্তির ফাইনায়লে পৌঁছে গিয়েছিলেন ভিনেশ। কোর্টের লড়াইয়ে জিতে ভারতকে পদক দেবেন ভিনেশ, আশায় গোটা দেশ।












Click it and Unblock the Notifications