Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024: অবিনাশ সাবলে হতাশ করলেন ফাইনালে, স্টিপলচেজে পদকের আশার জলাঞ্জলি

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের হতশ্রী পারফরম্যান্সের ধারা অব্যাহত। পুরুষদের ৩ হাজার মিটার ফাইনালে উঠেছিলেন অবিনাশ সাবলে।

পদক জিতলে চমক দেখানোর পাশাপাশি ইতিহাস গড়ার হাতছানিও ছিল। কিন্তু তিনি ফাইনালে হতশ্রী পারফরম্যান্স উপহার দিয়ে অভিযান শেষ করলেন।

Paris Olympics 2024

অবিনাশ রেসের শুরুটা খারাপ করেননি। ইথিওপিয়া ও কেনিয়ার অ্যাথলিটরা দাপট দেখালেও ১ হাজারের মিটার অবধি অবিনাশ ছিলেন পঞ্চম স্থানে। যদিও ২০০০ মিটারের সময় অবিনাশ ছিটকে যান প্রথম দশ থেকে। একেবারে ১২ নম্বরে চলে যেতে হয় তাঁকে।

শেষ অবধি সাবলে শেষ করেন ১১ নম্বরে থেকে। ফাইনালে অংশ নিয়েছিলেন মোট ১৬ প্রতিযোগী। তাঁদের মধ্যে ইথিওপিয়ার গিরমা লামেচা রেস ফিনিশ করতে পারেননি। সাবলে এদিন সময় নেন ৮ মিনিট ১৪.১৮ সেকেন্ড। নিজের সেরা ছন্দের ধারেকাছে ছিলেন না তিনি।

মরশুমের সেরা পারফরম্যান্স করে সোনা জিতলেন মরক্কোর সৌফিয়ানে এল বাক্কালি। তিনি সময় নিলেন ৮ মিনিট ৬.০৫ সেকেন্ড। রুপো পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেথ রুকস, তিনি সময় করেন ৮ মিনিট ৬.৪১ সেকেন্ড। ব্রোঞ্জ গেল কেনিয়ার আব্রাহাম কিবিওটের দখলে। তিনি সময় করলেন ৮ মিনিট ৬.৪৭ সেকেন্ড।

অবিনাশের পদক জয়ের স্বপ্নভঙ্গের আগেই ভারতের মীরাবাঈ চানু ভারোত্তোলনে দেশকে পদক এনে দিতে পারেননি। তিনি টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। টোকিওর সোনাজয়ী এবারও সোনা জিতেছেন। যার ফলে ভারতের টোকিও পদকের সংখ্যা ছোঁয়া অসম্ভব হয়ে পড়ল। সোনা জয়ের একমাত্র ভরসা এখন নীরজ চোপড়া। পুরুষদের জ্যাভলিন ফাইনাল বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিট থেকে।

ভারতের পুরুষ হকি দল ব্রোঞ্জ জয়ের ম্যাচ খেলবে। পদক তালিকায় নামতে নামতে ভারত পৌঁছে গিয়েছে ৬৭ নম্বরে। নীরজের সোনাই ভারতকে এই তালিকার কিছুটা উপরে নিয়ে আসতে পারে। এবারের অলিম্পিক্সে ভারতের প্রাপ্তি এখনও অবধি তিনটি ব্রোঞ্জ, যা এসেছে শ্যুটিং থেকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+