Paris Olympics 2024: নীরজই শীর্ষে, খুশি পারফরম্যান্সে, চোপড়াকে শুভেচ্ছা পাকিস্তানের বন্ধু নাদিমের

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ফের সোনা জিতলেই নয়া ইতিহাস রচনা করবেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন।

বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে প্যারিসে নীরজ নামবেন সোনা জয়ের লক্ষ্য নিয়েই। আজ বাছাই পর্বে দুই গ্রুপের শীর্ষস্থান দখলে নিয়েই ফাইনালে গেলেন নীরজ।

Paris Olympics 2024

কেরিয়ারের দ্বিতীয় সেরা থ্রো-র সৌজন্যে ফাইনালে জায়গা পাকা করার পর স্পোর্টস ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে নীরজ বলেন, পারফরম্যান্সে খুশি। দোহা ডায়মন্ড লিগে ভালো শুরু করেছিলাম। তারপর চোটের কারণে হিসেব করে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি। অলিম্পিক্সকে সর্বাধিক গুরুত্ব দিতেই। আসল লড়াই হবে ফাইনালেই।

নীরজ আজ প্রথম প্রয়াসেই জ্যাভলিন পৌঁছে দেন ৮৯.৩৪ মিটার দূরত্বে। তারপর আর বাকি দুটি থ্রো-র প্রয়োজন পড়েনি। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ৮৮.৬৩ মিটার ও জার্মানির জুলিয়ান ওয়েবার ৮৭.৭৬ মিটারের থ্রোয়ের সৌজন্যে প্রথম তিনে থাকেন।

বিশ্বের ১ নম্বর জাকুব ভাদলেচ গ্রুপ এ-তে তিনে থাকেন, তাঁর প্রথম থ্রো ছিল ৮৫.৬৩ মিটারের। কেনিয়ার জুলিয়াস ইয়েগো ৮৫.৯৭ মিটার ও ফিনল্যান্ডের টনি কেরানেন বর্শা পাঠান ৮৫.২৭ মিটার দূরত্বে। নীরজদের গ্রুপ থেকে আরশাদ নাদিম ৮৬.৫৯ মিটার, ব্রাজিলের মরিসিও লুইজ দ্য সিলভা ৮৫.৯১ মিটার ও মলডোভার আন্দ্রিয়ান মারডারে ৮৪.১৩ মিটারের থ্রো-র সুবাদে সরাসরি ফাইনালে ওঠেন।

৮৪ মিটারের যোগ্যতামান না ছুঁয়েও সেরা থ্রো-র নিরিখে ফাইনালে উঠেছেন ফিনল্যান্ডের অলিভার হেলান্ডার (৮৩.৮১ মিটার), ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর কেশর্ন ওয়ালকট (৮৩.০২ মিটার) ও ফিনল্যান্ডের লাসি এতেলাতালো (৮২.৯১ মিটার)।

ফলে ফাইনালে জমজমাট দ্বৈরথই হবে। পাকিস্তানের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে জ্যাভলিন ফাইনালে উঠলেন আরশাদ নাদিম। তিনি নীরজ চোপড়ার ঘনিষ্ঠ বন্ধু। ফাইনালের আগে ভারতীয় বন্ধুকে শুভেচ্ছাও জানালেন নাদিম।

গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী নাদিম বলেন, নীরজ ভাই আর আমি দুজনেই দক্ষিণ এশিয়া থেকে। বিশ্ব মঞ্চে আমরা একে অপরের বিরুদ্ধে এবং অন্যান্য প্রতিযোগীদের বিরুদ্ধে লড়ছি। আমি আশা রাখি, আমরা দুজনেই ভালো পারফর্ম করে নিজেদের দেশকে বিশ্ব দরবারে গৌরবান্বিত করতে পারব।

নীরজের সঙ্গে পোডিয়াম শেয়ার করলে ভালো লাগবে, জানাতে ভোলেননি নাদিম। উল্লেখ্য, ২০১৮ সালে এশিয়ান গেমসে নীরজ সোনা জিতেছিলেন, নাদিম জেতেন ব্রোঞ্জ। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজ সোনা জেতেন, নাদিম পান রুপো। নীরজের সঙ্গে নিয়মিত কথা হয় কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন নাদিমের। আজও হয়েছে। ফাইনালে ওঠার জন্য নাদিমকে শুভেচ্ছা জানান নীরজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+