Paris Olympics 2024: সাফল্য পেলেও জোটেনি চাকরি, পাঞ্জাব সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অর্জুন বাবুতার

অলিম্পিক্সে শ্যুটিংয়ে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছে অর্জুন বাবুতার। দেশে ফিরেই পাঞ্জাব সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় শ্যুটার। রাজ্য সরকারের থেকে কোনও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুললেন।

ভারতীয় শ্যুটার অর্জুন বাবুতা, যিনি চলতি প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনাল ইভেন্টে চতুর্থ স্থান অর্জন করেছেন। একটুর জন্য পদক হাতছাড়া হলেও তাঁর পারফরম্যান্স কিন্তু নজর কেড়েছে সবার। কিন্তু দেশে ফেরার পরই রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য না পাওয়ার অভিযোগ তুললেন অর্জুন। তাঁর অভিযোগ সমস্ত সাফল্য সত্ত্বেও পাঞ্জাব সরকারের কাছ থেকে কোনও সুবিধা পাননি।

Paris Olympics 2024

ব্রোঞ্জ পদক বিজয়ী সরবজ্যোত সিং এবং আরও কয়েকজন শ্যুটারের সাথে প্যারিস থেকে ভারতে ফিরে আসার পরে, ২৫ বছর বয়সী অর্জুন কিছুটা অভিমানের সুরে বলেছেন যে তার কৃতিত্ব অনুসারে তাকে একটি নির্দিষ্ট পদ দেওয়া উচিত।

ভারতীয় শ্যুটার অর্জুন বাবুতা বলেছেন, "আমি রাজ্য সরকারের কাছ থেকে কোনও সুবিধা পাইনি। ২০২২ সালে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং তৎকালীন পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী গুরমিত সিংয়ের সঙ্গে সাক্ষাচ করি। তাঁরা আমাকে একটি সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ বিষয়ে আমি চিঠিও দিয়েছি, কিন্তু উত্তরে আমাকে অপেক্ষা করতে বলা হয়েছে। '

অলিম্পিক্সে শ্যুটিংয়ে চতুর্থ স্থানাধিকারী আরও বলেছেন, এটা খুবই হতাশাজনক, এবং আমি আশা করি তারা এটা দেখবে, কারণ চাকরির নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি তারা আমার প্রচেষ্টাকে স্বীকার করবে। খেলাধুলায় আমার কৃতিত্ব অনুযায়ী আমাকে একটি নির্দিষ্ট পদমর্যাদা দেওয়া উচিত। আমি পাঞ্জাবের আগের কংগ্রেস সরকারের কাছেও একই আবদেন করেছিলাম।"

কিছুচা অভিমানের সুরে অর্জুন বলেন, সরকার বদলাচ্ছে, কিন্তু আমার আশাটুকু পূরণ হয়নি। আশা আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা সাহায্য করেছেন এবং অলিম্পিকে অংশগ্রহণকারী নিজ নিজ রাজ্যের শ্যুটারদের সাথে দেখা করেছেন। কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রী পাঞ্জাবের শ্যুটারদের জন্য কিছুই করেননি। তারা বিমানবন্দরে আমাদের স্বাগত জানায়নি। তারা যদি পাঞ্জাবের খেলাধুলার অবনতির জন্য রাজ্য সরকারের মন্ত্রীরা অনেকটাই দায়ী।'

Paris Olympics 2024 Live Updates: মনুর লক্ষ্য তৃতীয় পদক, শনিবার সারা দিনে ফোকাস রাখবেন কোন ইভেন্টগুলির দিকে?
অলিম্পিক্সের পদক হাতছাড়া করেন অর্জুন বাবুতা। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে তিনি চতুর্থ স্থানে শেষ করেন। কোয়ালিফায়ারে সপ্তম স্থানে শেষ করে তিনি ফাইনালে প্রবেশ করেন। কিন্তু ফাইনালে গিয়ে কয়েকটা খারাপ শটে তিনি পদক হাতছাড়া করলেন। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন অর্জুন বাবুতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+